তবলীগের মুজাকারার বিষয়সমূহ

তবলীগের মুজাকারার বিষয়সমূহ এই নেকআমলগুলো জেনে আমল করা ও মনে রাখা প্রয়োজন। আমার ইউটিউব চ্যানেল লিংকঃ https://www.youtube.com/.c

24/01/2021

*** মুজাকারা কাকে বলে ?
উত্তরঃ মুজাকারা শব্দের অর্থ প্রশিক্ষন ৷ শিখা-শিখানো, শুনা-শুনানো, জানা-জানানোকে মুজাকারা বলে ৷

24/01/2021

*** তারুফি বা পহেলা মজলিসের এলান কিভাবে করব ?
উত্তরঃ আলহামদুলিল্লাহ দ্বীনের মেহনত নিয়া একটি জামাত আপনাদের মহল্লার মসজিদে পাঠানো হয়েছে ৷ দ্বীন প্রত্যেকের জন্যই জরুরি ৷ বাকী নামাযের পরে দ্বীনের পরামর্শ হবে ৷ আমরা সবাই বসি বহুত/অনেক ফায়দা হবে ৷

24/01/2021

*** আছরের এলান কিভাবে করব ?
উত্তরঃ ইনশাআল্লাহ দোয়ার পরে মহল্লায় দাওয়াতের আমল হবে, মসজিদে ঈমান ও একীনের কথা হবে আমরা সকল ভাই বসি বহুত/অনেক ফায়দা হবে ৷

24/01/2021

*** মাগরিবের এলান কিভাবে করব ?
উত্তরঃ ইনশাআল্লাহ বাকী নামাযের পর মসজিদে ঈমান ও আমলের মেহনত সম্পর্কে জরুরি বয়ান হবে আমরা সকলেই বসি বহুত/অনেক ফায়দা হবে ৷

24/01/2021

*** আল্লাহ তায়ালার রাস্তায় তবলীগে গিয়ে যে এস্তেমায়ে আমল করতে হয় সেগুলো কি কি ?
উত্তরঃ ১) সফর ৷ ২) মনজিল ৩) মশোয়ারা ৷ ৪) তালিম ৷ ৫) নামাজ। ৬) ওমমী গাস্ত। ৭) ওমমী বয়ান। ৮) মুজাকারা ৷ ৯) খাওয়া ৷ ১০) ঘুম ৷

24/01/2021

*** দাওয়াত ও তবলীগ কাকে বলে ?
উত্তরঃ নিজের একীন ও আমলকে সহীহ করা ও সকল মানুষকে সহীহ একীন ও আমলের উপর আনার জন্য রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের তরীকাকে সমস্ত বিশ্বে যিন্দা করার চেষ্টা করাকে দাওয়াত ও তবলীগ বলে ৷

24/01/2021

*** দ্বীনের দায়ী কাকে বলে ? একজন দ্বীনের দায়ীর গুনগুলো কি কি ?
উত্তরঃ আল্লাহ তায়ালার রাস্তায় নিজের জান মাল খরচ করিয়া আল্লাহ তায়ালার দ্বীনকে দুনিয়ার বুকে জিন্দা করার গুরুদায়িত্ব যে কাঁধে নিয়েছে তাকেই দ্বীনের দায়ী বলে ৷ আল্লাহ তায়ালার রাস্তায় বাহির হয়ে একজন দ্বীনের দায়ীকে মেহনত ও মুজাহাদা দ্বারা নিম্নের গুনগুলো অর্জন করতে হয়ঃ ১) ছোট হয়ে চলতে হবে ৷ ২) নত হয়ে বলতে হবে ৷ ৩) আকাশের মত বুলন্দ এরাদা করতে হবে ৷ ৪) দাওয়াতের কাজে পাহাড়ের মত অটল হতে হবে ৷ ৫) মাটির মত নরম এবং হজম করনেওয়ালা হতে হবে ৷ ৬) সূর্যের মত দাতা হতে হবে ৷ ৭) উটের মত ধৈর্য্যশীল হতে হবে ৷ ৮) ব্যবসায়ীর মত হেকমত হতে হবে ৷ ৯) কৃষকের মত হিম্মত হতে হবে ৷ ১০) সমুদ্রের মত প্রশস্ত দিল হতে হবে ৷ ১১) হরিনের মত চঞ্চল হতে হবে ৷ ১২) উত্তম আখলাক বানাইতে হবে ৷ ১৩) এখলাছের সাথে দাওয়াতের কাজ করতে হবে ৷ ১৪) এস্তকামাতের সাথে জমে থাকতে হবে ।

24/01/2021

*** তবলিগ এর পূর্ণরূপ হলোঃ ত = ত্যাগ করা, ব = বরদাশত করা, ল = লেগে থাকা, গ = গায়েবী মদদ ৷
*** মুতাল্লেম = ছাত্র হবে মসজিদে এসে, মুয়াল্লেম = শিক্ষক হবে শিখে, মুবাল্লেগ = দ্বীনের দায়ী হবে দাওয়াত দিয়ে, মুজাহিদ =সৈনিক হয়ে জিহাদ করবে দাওয়াত দিতে গিয়ে বাধা আসলে ৷

24/01/2021

*** গাশতের আদব বলতে হয় কি কি বিষয়ের উপর ?
উত্তরঃ ১) দ্বীনের গুরুত্ব, ২) দাওয়াতের গুরুত্ব, ৩) তাশকীল , ৪) তরগীব, ৫) ফজিলত, ৬) তরতীব ৷

24/01/2021

*** তারুফি বা পহেলা মজলিসের কথা বলতে হয় কোন কোন বিষয়ের উপর ? উত্তরঃ ১) দ্বীন ও দাওয়াতের গুরুত্ব, ২) হিজরত, ৩) নুসরত, ৪) ফজিলত ৷

24/01/2021

*** আল্লাহর রাস্তায় যাওয়ার উদ্দেশ্য বা বিষয়বস্তু কি কি ?
উত্তরঃ ১) নিজের এসলাহ করা ৷ ২) সমস্ত দুনিয়ার মসজিদগুলো যাতে আবাদ হয়ে যায় ৷ ৩) হিজরত ও নুসরত যাতে দোবারা জিন্দা হয়ে যায় ৷

24/01/2021

*** হেদায়াতি কথা বলতে হয় কোন কোন বিষয়ের উপর এবং এস্তেমায়ে আমল কি কি ?
উত্তরঃ সফর, মাশওয়ারা, তালিম, নামায, মুজাকারা, বয়ান, খাওয়া, ঘুম, বার কাজের উপর, জিম্মাদারের দায়িত্ব, মামুরদের দায়িত্ব,দাওয়াত ৪ ঘন্টা,তালিম ৪ ঘন্টা, মুজাকারা ৪ ঘন্টা, ইবাদাত ৪ ঘন্টা, জরুরত ২ ঘন্টা, ঘুম ৬ ঘন্টা= মোট ২৪ ঘন্টা ৷ এই নিয়মে আল্লাহ তায়ালার রাস্তায় তবলীগে গিয়ে সময় কাটাতে হয় ৷

Address

Bhola
Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when তবলীগের মুজাকারার বিষয়সমূহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share