26/01/2023
অভিনন্দন!🌻
সভাপতি Naimul Hassan ,সাধারণ সম্পাদক আলী হাসান রিফাত সহ সকল দায়িত্বপ্রাপ্ত ছোট-বড়ো ভাইবোনদের!
দায়িত্ব একটা আমানত।আল্লাহ আপনাদেরকে আমানতের যথাযথ সংরক্ষণ করার তাওফিক দিন। আপনাদের যোগ্য নেতৃত্বে এগিয়ে যাক আমাদের প্রিয় সংগঠন "পুসাম।"
মুলাদী উপজেলার শিক্ষা,সংস্কৃতি ও অন্যান্য সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে আপনাদের/পুসামের নেতৃত্ব থাকুক সামনের সারিতে।
আল্লাহ আপনাদেরকে ভালো কাজে সাহায্য করুন এবং মন্দ থেকে বাঁচিয়ে রাখুন।
কৃতজ্ঞতা প্রকাশ করছি HM Jahid , Saiful Islam Sajal, Tarin Tasnim Jui সহ অন্যান্য ভাইদের প্রতি।যাদের প্রচেষ্টায় আমরা সুন্দর একটা কমিটি গঠন করতে পেরেছি।
02/06/2022
বরিশাল জেলার মুলাদি উপজেলা থেকে আগত ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য শুভকামনা রইলো।
যেকোনো সমস্যায় আমরা পাশে আছি।
16/10/2020
আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।পুসাম এর মূল উদ্দেশ্যের মধ্যে অন্যতম একটি হচ্ছে শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে মূখ্য ভুমিকা পালন করা।
এখন যেহেতু এইচ,এসসি/আলিম এর রেজাল্ট পেছনের রেজাল্ট অনুসারে হবে এবং কোচিং সেন্টারগুলোতে সরাসরি কোচিং করাও আপাতত সম্ভব হচ্ছে না।আমি যতটুকু শুনেছি লাইভ প্রোগ্রামের মাধ্যমে কোচিং করানো হবে।
ইচ্ছে করলে আমরাও আমাদের পুসাম এর পেইজ থেকে লাইভ প্রোগ্রামের মাধ্যমে তাদের সাথে একটা সম্পর্ক গড়ে তুলতে পারি।এতে আশা করি অনুজদের উপকার হবে। তাই আমাদের সকলের যদি স্বতঃস্ফূর্ত আগ্রহ থাকে, তাহলে আমরা এ পরিকল্পনাটি গ্রহণ করতে পারি।
পরিকল্পনাটি বাস্তবায়ন করা আমাদের জন্য খুবই সহজ হবে আশা করি,যেহেতু আমাদের মধ্যে সকলেই ইউনিভার্সিটি/মেডিকেল/ইন্জিনিয়ারিং/টেকনোলজি তে পড়াশোনা করছি।তাই আমরা ইচ্ছে করলে নিজ নিজ স্থান থেকে এগিয়ে আসলে আশা করি আমাদের মুলাদী উপজেলার ভবিষ্যৎ ভালো হবে।তাই আপনাদের সকলের অংশগ্রহণ আশা করছি।
ধন্যবান্তে,
এডমিন প্যানেল.
27/08/2020
আমাদের মুলাদী উপজেলার সকল(বিশেষ করে,নবম-দশম,ইন্টার -আলিম) শিক্ষার্থীদের পেইজে ইনভাইট করুন।অতিশীঘ্রই এখান থেকে বিভিন্ন সময় লাইভ প্রোগ্রাম করা হবে।
26/08/2020
এই পেইজটি মুলাদী উপজেলার সকল শিক্ষার্থীদের জন্য। বিশেষ করে,যারা নবম-দশম,ইন্টার-আলিম লেবেলে আছে তাদের শিক্ষার মান উন্নয়নের জন্য এই পেইজ থেকে বিভিন্ন শিক্ষা বিষয়ক লাইভ প্রোগ্রাম করা হবে।