24/08/2026
প্রেক্ষাপট -একজন রাজনীতিবিদ আসলেন বাহির থেকে ইনজেকশন দিতে।
পুরুষ ওয়ার্ড এ রোগী ৩০ টি ২ টি নতুন রোগীও আসলো নার্স একজন।বিদ্যুৎ নাই-Ac DC একটি লাইট জলে।
বল্লাম ভাই একটু বসেন নতুন রোগীটি একটু খারাপ মেনেজ করে আসি।উনি বল্লেন ভাই এখানে যে গরম বেশিক্ষণ থাকা সম্ভব না দ্রুত করেন। ৫/৭ মিনিট পর এসে দেখি উনি ঘেমে টেমে অস্থির। বল্লো ভাই আর থাকা যাচ্ছে না দ্রুত ইনজেকশন দেন চলে যাই। ওনাকে বল্লাম আপনি এখানে সর্বোচ্চ ১০ মিনিট আছেন তাতেই এই অবস্থা -আমাকে ত সারারাত থাকতে হবে।
আমি কি করবো? তেমন কোন সদোওর দিতে পারে নাই।😊
এখন আপনাদের কাছে সহজ প্রশ্ন রোগী ৩০/৩৫ জন নার্স ১ জন আবার সারারাত রোগীও আসতেই থাকে-সেবা কোন দেশের মত দেওয়া যায় কমেন্টে জানান,আমেরিকার, সিংগাপুর, নাকি চিন,রাশিয়া 😁
এতোকিছুর পরেও সব মেনে নিয়ে সেবা দেওয়ার পরও বিভিন্ন যায়গায় ডাক্তার, নার্স, বিভিন্নভাবে হেনস্তার শিকার হচ্ছে কেন?
যেরকম সেবা আপনারা আশা করতেছেন সেই রকম জনবল+অন্যান্য সুবিধা সেটাপ দেন "কয়জন ডাক্তার vs কয়জন রোগী, কয়জন নার্স vs কয়জন রোগী থাকার কথা -তাহলে আশানুরূপ সেবা পেয়ে যাবেন।
ধৈর্য রাখেন-সেবা নেন-সেবা দিতে আমরা বদ্ধপরিকর।
©মেহেদি হাসান
নার্সিং কর্মকর্তা