Md Nayem Hossain

Md Nayem Hossain

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Nayem Hossain, College & University, Barishal, Barishal.

06/12/2022

দন্ডবিধি-১৮৬০

জামিনযোগ্য অপরাধের ধারা সমূহ:
৩৩৪-৩৫২, ৩৫৪, ৩৫৫. ৩৫৭-৩৬৩, ৩৭০, ৩৭৪, ৩৮৪, ৩৮৮, ৩৮৯, ৪০৩, ৪০৪, ৪১৭-৪৩৫, ৪৪৭, ৪৪৮, ৪৫১, ৪৬১-৪৬৫, ৪৬৯-৪৭৫, ৪৭৭ক-৪৮৯, ৪৮৯গ, ৪৯১, ৪৯৪-৫০৪, ৪০৬-৫১০ দঃবিঃ
জামিন অযোগ্য অপরাধের ধারা সমূহ:
৩৫৩, ৩৫৬, ৩৬৪, ৩৬৪ক, ৩৬৫, ৩৬৬ক, ৩৬৬খ-৩৬৯, ৩৭১-৩৭৩, ৩৭৬-৩৮২, ৩৮৫-৩৮৭, ৩৯২-৪০২, ৪০৬-৪১৪, ৪৩৬-৪৪০, ৪৪৯, ৪৫০, ৪৫২-৪৬০, ৪৬৬-৪৬৮, ৪৮৯ক, ৪৮৯খ, ৪৮৯ঘ, ৪৯৩, ৫০৫, ৫০৫ক, ৫১১ দঃবিঃ

মৃত্যু দন্ডের ধারাসমূহ:
১২১, ১৩২, ১৯৪, ৩০২, ৩০৩, ৩০৫, ৩২৬-ক, ৩৬৪-ক, ৩৯৬ দন্ডবিধির মোট ৯টি ধারায় এবং আরো কয়েকটি বিশেষ আইনের ধারায়ও মৃত্যুদন্ডের বিধান রয়েছে যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪, এসিড অপরাধ দমন আইন ২০০২, ইত্যািদি।
যাবজ্জীবন কারাদন্ডের ধারাসমূহ:
১২১, ১২১-ক, ১২২, ১২৪-ক, ১২৫, ১২৮, ১৩০, ১৩২, ১৯৪, ১৯৫, ২২২, ২২৫ (মৃত্যুদন্ডে দন্ডিত ব্যক্তিকে আইনসঙ্গত হেফাজতে বাধা দিলে), ২৩২, ২৩৮, ২৫৫, ৩০২, ৩০৪, ৩০৫, ৩০৭, ৩১১, ৩১৩, ৩২৬, ৩২৬-ক, ৩২৯, ৩৬৪, ৩৬৪-ক, ৩৭১, ৩৭৬, ৩৭৭, ৩৮৭, ৩৮৮, ৩৮৯ (সম্পত্তি আদায়ের জন্য কারাদন্ডে দন্ডনীয় অপরাধে অভিযুক্ত করার অস্বাভাবিক ভয় দেখালে), ৩৯৪-৩৯৬, ৪০০, ৪০৯, ৪১২, ৪১৩, ৪৩৬, ৪৩৮, ৪৪৯, ৪৫৯, ৪৬০, ৪৬৭, ৪৭২, ৪৭৪, ৪৭৫, ৪৭৭, ৪৮৯-ক, ৪৮৯খ, ৪৮৯-ঘ, ধারা।
এছাড়া বিশেষ কয়েকটি আইনের ধারায়ও যাবজ্জীবন কারাদন্ডের বিধান রয়েছে।
শুধুমাত্র বিনাশ্রম কারাদন্ডের ধারাসমূহ:
১৬৩, ১৬৬, ১৬৮, ১৬৯, ১৭২, ১৭৩, ১৭৪, ১৭৫, ১৭৬, ১৭৮, ১৭৯, ১৮০, ১৮৭, ১৮৮, ২২৩, ২২৫-ক(খ), ২২৮, ২৯১, ৩০৯, ৩৪১, ৩৫৮, ৫০৯, ৫১০
শুধুমাত্র জরিমানা দন্ডের ধারাসমূহ:
১৩৭, ১৫৪, ১৫৫, ১৫৬, ১৭১ছ, ১৭১জ, ১৭১ঝ, ২৬৩ক, ২৭৮, ২৮৩, ২৯০।

04/12/2022

আইনজীবীরা কেন কালো কোট পরেন?

পোশাক দেখলেই আইনজীবীদের চেনা যায়। গত প্রায় ৩৩৫ বছর ধরে কালো কোট পরিধান করার রেওয়াজ চালু আছে। এছাড়া টার্নড-আপ সাদা কলার এবং সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ পরার রেওয়াজও রয়েছে।

আইনজীবিদের এ ধরনের পোশাক পরিধানের পেছনে দুই ধরনের ব্যাখ্যা প্রচলিত আছে:

প্রথমত, কালো গাউন পরার অর্থ হলো "আইন অন্ধ"। আইন অন্ধ শব্দটির ব্যাখ্যা দাড়ায় যে, বিচারক এবং আইনজীবীরা আদালতে প্রদও সাক্ষাদির বাইরে গিয়ে কোন মতামত বা রায় দিতে পারবেন না। মামলার বিষয়াদি ও সাক্ষাদির আলোকেই একজন আইনজীবিকে আদালতে বক্তব্য রাখতে হয় তেমনি বিচারককেও তার ভিত্তিতেই রায় লেখতে হয়৷

দ্বিতীয়ত, কালো গাউন পরিধানের কারণ হলো নিজের পরিচয় গোপন রাখা।
গলায় সাদা বো বা ব্যান্ড ব্যবহারের কারণ হলো অন্ধকার থেকে সত্যকে বের করা যা এ পেশার মহান দ্বায়িত্ব। এটিকে ধরা হয় সত্যের প্রতীক।

১৬৮৫ সালে ইংল্যান্ডে রাজা দ্বিতীয় চার্লস মারা যাবার পর শোকের প্রকাশের জন্য আদালতে আইনজীবী এবং বিচারপতিরা কালো কোট ও গাউন পরা শুরু করেন। সেই থেকে এখনও পর্যন্ত কালো কোট পরিধান করার রেওয়াজ চালু আছে।

Want your school to be the top-listed School/college in Barishal?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Barishal
Barishal