13/09/2023
মায়ের আর্তনাদ
শামীমা সুলতানা।
***************************
খোকা যাসনে বাবা ঐ বালুচরে
পুর্ব গগন ঢেকেছে মেঘের আঁধারে।
সাম্পান নিয়ে মাঝিরা ছুটছে আপন বাটে
খোকা তুই যাসনে আজ খেলতে।
দুষ্টু ছেলে শোনে না মায়ের বারণ
মায়ের বাক কেবলি অকারন।
বকিও না মা ফিরে যাও ঘরে
আমিও ফিরবো খানিক পরে।
বিকেল গড়িয়ে নামলো আঁধার
খোকা যে তবু ফিরলো না আর।
অস্থির জননী পায়চারি করে
খোকা বুঝি মোর ফিরবে না ঘরে!
তুলে দুহাত করে মোনাজাত
শত ফরিয়াদ শুধুই আর্তনাদ।
মাতৃবক্ষ তুমি করিও না শূন্য
বেঁচে আছি খোকারই জন্য।
রাত্রি শেষে প্রভাত আসে-
খোকা তবু ফিরে নাহি আসে।
মায়ের কান্নায় কাঁপছে শ্মশান
বিধির বিধান শেষ হল প্রাণ।