Barishal Zilla School Debate Club-BZSDC

Barishal Zilla School Debate Club-BZSDC Learn Today, Lead Tomorrow - BZSDC

Barishal Zilla School Debate Club (BZSDC) mourns the martyrdom of Osman Hadi, a fearless voice of the July Revolution an...
18/12/2025

Barishal Zilla School Debate Club (BZSDC) mourns the martyrdom of Osman Hadi, a fearless voice of the July Revolution and resistance against Indian hegemony. As a debating club, we grieve the silencing of a strong, courageous voice that spoke truth with conviction. We pray that Allah grants him Jannatul Ferdous — long live the July Revolution and the voice of justice.

আজ ১৩ নভেম্বর ২০২৫, বরিশাল জিলা স্কুল ডিবেট ক্লাব আয়োজিত “1st BZSDC Debate Fest”-এর অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতার ফাইনা...
13/11/2025

আজ ১৩ নভেম্বর ২০২৫, বরিশাল জিলা স্কুল ডিবেট ক্লাব আয়োজিত “1st BZSDC Debate Fest”-এর অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্ব এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল রাউন্ডে বিতর্কের মোশন ছিল — "এই সংসদ 'গণতান্ত্রিক সরকার সম্পুর্ণভাবে জনগণের সরকার' এই ন্যারাটিভের জন্য অনুতপ্ত"

ছায়াসংসদে প্রস্তাবটি ৩-০ ব্যালটে গৃহীত হয় এবং সরকারি দল হিসেবে টীম ভ্যানগার্ড বিতর্ক জয়লাভ করে। শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে নির্বাচিত হয় সরকারি দলের প্রধানমন্ত্রী মো: মুন্তাসির মাহমুদ রাইয়ান। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক জনাব ফারুক আলম।

এ সময় বিচারক হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (বিইউডিএস) প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

"BZSDC 1st Debate Fest- 2025" এর ফাইনাল রাউন্ডের বিচারকমণ্ডলীতে থাকছেন বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (বিইউডিএস) এর...
12/11/2025

"BZSDC 1st Debate Fest- 2025" এর ফাইনাল রাউন্ডের বিচারকমণ্ডলীতে থাকছেন বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (বিইউডিএস) এর তিনজন সম্মানিত প্রতিনিধি —

উপমা দত্ত (সহসভাপতি, প্রশাসন, বিইউডিএস)
রাকিব আহমেদ (সহসভাপতি, ইংরেজি বিতর্ক, বিইউডিএস)
নাফিস মোহাম্মদ মিকাঈল (সাধারণ সম্পাদক, বিইউডিএস)

বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, আমাদের উৎসবে অবদান রাখার জন্য। তাদের প্রজ্ঞাময় উপস্থিতি ও অভিজ্ঞতা আমাদের আয়োজনকে দিয়েছে অনন্য মর্যাদা ও গভীরতা।

“BZSDC 1st Debate Fest 2025”-এর ফাইনালিস্টরা প্রস্তুত যুক্তির শেষ মঞ্চের জন্য।
04/11/2025

“BZSDC 1st Debate Fest 2025”-এর ফাইনালিস্টরা প্রস্তুত যুক্তির শেষ মঞ্চের জন্য।

আজ ০২ নভেম্বর ২০২৫, বরিশাল জিলা স্কুল ডিবেট ক্লাব আয়োজিত “1st BZSDC Debate Fest”-এর অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতার গ্রুপ...
02/11/2025

আজ ০২ নভেম্বর ২০২৫, বরিশাল জিলা স্কুল ডিবেট ক্লাব আয়োজিত “1st BZSDC Debate Fest”-এর অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতার গ্রুপ স্টেজ ও সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে।

বিতার্কিকরা জুলাই বিপ্লব ও ফিলিস্তিন সংকটের মতো সমসাময়িক ইস্যু নিয়ে যুক্তিতর্কে অংশ নেয়।
গ্রুপ স্টেজে বিতর্কের মোশন ছিল — "এই সংসদ বিশ্বাস করে, মুসলিম বিশ্বের দূর্বল ভূমকাই, ফিলিস্তিন সংকটকে দীর্ঘায়িত করেছে।"

সেমিফাইনাল–১ ও ২–এর মোশন ছিল যথাক্রমে — "এই সংসদ মনে করে, জুলাই-পরবর্তী নেতৃত্ব বিপ্লবের আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে" এবং
"এই সংসদ বিশ্বাস করে, জুলাই বিপ্লবের সাফল্য যতটা রাজনৈতিক ততোটাই সামাজিক"

এ সময় বিচারক হিসেবে শের-ই-বাংলা মেডিকেল কলেজ ডিবেট ফোরামের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের বিতর্ক উৎসবের সহযোগী হিসেবে পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই শের-ই-বাংলা মেডিকেল কলেজ ডিবেটিং ফোর...
30/10/2025

আমাদের বিতর্ক উৎসবের সহযোগী হিসেবে পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই শের-ই-বাংলা মেডিকেল কলেজ ডিবেটিং ফোরামকে। যুক্তি, ভাবনা ও কথার শক্তিকে একসাথে উদযাপন করার এই যাত্রায় আপনাদের অংশীদারিত্ব আমাদের অনুপ্রেরণা।

আজকে বিতর্ক কর্মশালার দ্বিতীয় ক্লাসটি অনুষ্ঠিত হয়। ক্লাসটি পরিচালনা করেন বরিশাল জিলা স্কুলের সাবেক বিতার্কিক জনাব তাহসিন...
16/10/2025

আজকে বিতর্ক কর্মশালার দ্বিতীয় ক্লাসটি অনুষ্ঠিত হয়। ক্লাসটি পরিচালনা করেন বরিশাল জিলা স্কুলের সাবেক বিতার্কিক জনাব তাহসিন সিফাত।

বরিশাল জিলা স্কুল বিতর্ক ক্লাব কর্তৃক আয়োজিত "BZSDC 1st Debate Fest – 2025" এর অংশ হিসেবে বিতর্ক কর্মশালার দ্বিতীয় ক্লাস...
14/10/2025

বরিশাল জিলা স্কুল বিতর্ক ক্লাব কর্তৃক আয়োজিত "BZSDC 1st Debate Fest – 2025" এর অংশ হিসেবে বিতর্ক কর্মশালার দ্বিতীয় ক্লাস পরিচালনা করবেন বরিশাল জিলা স্কুলের সাবেক বিতার্কিক, জনাব তাহসিন সিফাত।
🗓️ তারিখ: ১৬ অক্টোবর, ২০২৫
⏰ সময়: সকাল ৯:৩০ মিনিট
📍 স্থান: স্কুল অডিটোরিয়াম
আমরা আশা করি, এই কর্মশালা শিক্ষার্থীদের মাঝে যুক্তির আলো, বাচনশৈলীর দক্ষতা ও নেতৃত্বের বীজ বপন করবে।

আজ BZSDC 1st Debate Fest- 2025 এর অংশ হিসেবে বিতর্ক কর্মশালার প্রথম ক্লাসটি অনুষ্ঠিত হয়। ক্লাসটি পরিচালনা করেন বরিশাল ইউ...
24/09/2025

আজ BZSDC 1st Debate Fest- 2025 এর অংশ হিসেবে বিতর্ক কর্মশালার প্রথম ক্লাসটি অনুষ্ঠিত হয়।
ক্লাসটি পরিচালনা করেন বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (বিইউডিএস) এর সাবেক সহ সভাপতি জনাব সিফাত খান।

বরিশাল জিলা স্কুল বিতর্ক ক্লাব কর্তৃক আয়োজিত "BZSDC 1st Debate Fest – 2025" এর অংশ হিসেবে বিতর্ক কর্মশালার আয়োজন করা হয়ে...
21/09/2025

বরিশাল জিলা স্কুল বিতর্ক ক্লাব কর্তৃক আয়োজিত "BZSDC 1st Debate Fest – 2025" এর অংশ হিসেবে বিতর্ক কর্মশালার আয়োজন করা হয়েছে।
এই কর্মশালার প্রথম ক্লাস পরিচালনা করবেন বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (BUDS)-এর সাবেক ভাইস-প্রেসিডেন্ট, জনাব সিফাত খান।

🗓️ তারিখ: ২২ সেপ্টেম্বর, ২০২৫
⏰ সময়: সকাল ৯:৩০ মিনিট
📍 স্থান: স্কুল অডিটোরিয়াম

আমরা আশা করি, এই কর্মশালা শিক্ষার্থীদের মাঝে যুক্তির আলো, বাচনশৈলীর দক্ষতা ও নেতৃত্বের বীজ বপন করবে।

বরিশাল জিলা স্কুল বিতর্ক ক্লাব (BZSDC)–এর আয়োজনে জুলাই শহীদদের স্মরণে, "BZSDC ১ম বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা - ২০২৫" অনুষ...
04/08/2025

বরিশাল জিলা স্কুল বিতর্ক ক্লাব (BZSDC)–এর আয়োজনে জুলাই শহীদদের স্মরণে, "BZSDC ১ম বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা - ২০২৫" অনুষ্ঠিত হতে যাচ্ছে।

📌প্রতিযোগিতাটি শুধুমাত্র বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থীদের জন্য আন্তঃশ্রেণি পর্যায়ে অনুষ্ঠিত হবে।
🗓️তারিখঃ পরবর্তীতে জানানো হবে
📍 স্থানঃ বরিশাল জিলা স্কুল

জুলাই শহীদদের আত্মত্যাগ ও আদর্শের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে "বরিশাল জিলা স্কুল বিতর্ক ক্লাব" এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যুক্তির আলো, বাচনশৈলীর দক্ষতা ও নেতৃত্বের বীজ বপন করতে চায়।
অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য আহ্বান জানানো যাচ্ছে।

যোগাযোগঃ
০১৭৯৯০৯১৪২১
০১৭০৬১৮২৯৯৮
০১৭০৯২৬৭৬৭৮

রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/if94AN7VSFaFA5XWA

Address

143, Birshrestha Captain Mohiuddin Jahangir Sorok
Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when Barishal Zilla School Debate Club-BZSDC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Barishal Zilla School Debate Club-BZSDC:

Shortcuts

Share