05/09/2025
আমাদের পাঠশালা,
প্রতি শুক্রবারের মতো আজকেও আমাদের পাঠশালায় বসেছিলো পড়ার মেলা।
আমাদের পাঠশালার প্রাণ বাচ্চাগুলো কত সুন্দর আদো-আদো পায়ে আনন্দের সাথে উপস্থিত হয়েছিলো পাঠশালায়।
শিক্ষকরা প্রথমে কুরআন তিলাওয়াত, শপথ বাক্য পাঠ, জাতীয় সংগীত এবং শারীরিক ব্যায়মের মধ্য দিয়ে শুরু হয়েছিলো পাঠশালা।
আমাদের দক্ষ শিক্ষকেরা বাচ্চাদের কতটা যত্ন নিয়ে পড়ায় তা বাচ্চাদের আনন্দের সাথে পড়ার গতি দেখলেই বোঝার বাকি থাকে না। আমাদের পাঠশালার প্রাণ বাচ্চাগুলো পড়াশোনায় মনোযোগী এবং আগ্রহী।
আপনারা বাচ্চাদের জন্য দোয়া করবেন যেন তারা একদিন হয়ে ওঠতে পারে এদেশের সোনালী ভবিষ্যৎ, ইনশাআল্লাহ।
আজকের আমাদের পাঠশালার কার্যক্রম।
৫ই, সেপ্টেম্বর, ২০২৫ ইংরেজি,শুক্রবার।