Nurture Academy

Nurture Academy Nurture Academy is an educational platform nurturing students' future

27/02/2026

“নার্চার- ডিপ্লোমা কোশ্চেন সল্ভ (২০২৬)”

১. একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো— ১৮০°
২. মানব শরীরের শক্তির প্রধান উৎস হলো— শর্করা
৩. পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষক সাদমানকে বকলেন— এক্ষেত্রে শিক্ষকের উচিত হবে— তিরস্কারের উদ্দেশ্য বুঝা
৪. বাংলাদেশের মানুষের গড় আয়ু হলো— ৭২ বছর
৫. ‘যার দু হাত সমান চলে’ এক কথায় প্রকাশ— সব্যসাচী।
৬. মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো— যকৃৎ।
৭. ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ এর অবস্থান হলো—গণভবন।
৮. ‘অন্ধকার’ শব্দটির প্রতিশব্দ হলো—তিমির
৯. I ____ had enough time— desire
১০. আন্তর্জাতিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হলো— মিটার।
১১. বনফুল রচিত ‘নিমগাছ’ গল্পের ধরণ হলো— প্রতীকী গল্প
১২. Give me ____ more money— some
১৩. কোষের যে অংশে গ্লাইকোলাইসিস সম্পন্ন হয়— সাইটোপ্লাজম।
১৪. দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a ও b মিটার হলে ক্ষেত্রফলের অনুপাত— a²+b²
১৫. একজন রোগী যথাযথভাবে সমস্যা প্রকাশে অক্ষম— এক্ষেত্রে নার্সের আচরণ হবে— যেটুকু বোঝা যায় তার ভিত্তিতে সেবা দেওয়া
১৬. Past tense of 'burn' is— burnt
১৭. একটি বস্তু ৫০ টাকায় বিক্রি করলে যত লাভ হয় ২০ টাকায় বিক্রি করলে তার অর্ধেক ক্ষতি হয়। ক্রয়মূল্য— ৩০
১৮. সৌদি আরবের মুদ্রা হলো— রিয়াল।
১৯. লাল লিটমাস পেপার ক্ষারের সংস্পর্শে যে বর্ণ ধারণ করে— নীল।
২০. English translation of 'আন্তরিক'— sincere
২১. 'নিজে ভালো তো জগৎ ভালো' এখানে 'ভালো ' কোন পদ— বিশেষ্য
২২. What time ____? — does the train leave
২৩. রক্তস্বল্পতা রোগকে বলা হয়— অ্যানিমিয়া।
২৪. ‘অভাগীর স্বর্গ’ প্রবন্ধে কেন্দ্রীয় আলোচ্য বিষয়— জাতি-ভেদ অথবা সম্প্রদায়
২৫. জীববিজ্ঞানের যে শাখায় কীট-পতঙ্গ নিয়ে আলোচনা করা হয়— এন্টোমোলজি।
২৬. She said that she ____ be unable to come— would
২৭. সঠিক বানানের শব্দটি হলো— মুলা
২৮. গ্যাস বেলুনে ব্যবহৃত গ্যাসের নাম— হিলিয়াম।
২৯. বোলতার দংশনে যে রাসায়নিক তীব্র জ্বালা তৈরি করে— হিস্টামিন
৩০. You better ____ leave
৩১. ‘সুখ’ কবিতার আলোকে সুখী হতে যা থেকে বিরত থাকতে হয়— বিত্তের প্রতি লোভ প্রদর্শন।
৩২. a−b=4 এবং ab=60 হলে, a+b=16
৩৩. পাহাড়ে ওঠার সময় পরিশ্রম বেশি হওয়ার কারণ— বাতাসে অক্সিজেন কম হওয়ায়
৩৪. কিডনী বিকল হলে রক্তে যে উপাদান বেড়ে যায়— ক্রিয়েটিনিন।
৩৫. মানুষের রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়লে যে রোগ হয়— ডায়াবেটিস।
৩৬. বাংলাদেশে বছরে যে পরিমাণ খাদ্য উৎপাদন হয়— ৪০ মিলিয়ন মেট্রিক টনের বেশি।
৩৭. ‘বই পড়া’ প্রবন্ধে সুশিক্ষিত মানুষের পরিচয়— স্বশিক্ষিত।
৩৮. ভবিষ্যৎ কাল প্রকাশে যে শব্দটি ব্যবহৃত হয়— সামনে।
৩৯. পানিতে অনুদ্বায়ী যে লবণ তা হলো- সিলভার ক্লোরাইড।
৪০. There ____ twelve months in a year— are
৪১. একের দুই ভাগের এক অংশকে বলে— আধা।
৪২. The Bay of Bengal is ____ the south of Bangladesh— to।
৪৩. চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনে ঝুঁকে পড়ার কারণ— গতি জড়তা।
৪৪. যার সংক্রমণে যক্ষ্মা হয়— ব্যাকটেরিয়া।
৪৫. যে মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে কম— বালু মাটি।
৪৬. I am looking for someone who ____ play the guitar— can
৪৭. He failed ____ over work— because of।
৪৮. The meaning of 'desire' in Bangla— ইচ্ছা।
৪৯. We are not in hurry. We ____ plenty of time—have
৫০. রক্ত জমাট বাঁধলে হালকা হলুদ রঙের যে জলীয় অংশ বের হয়— সিরাম।
৫১. বাংলাদেশের সীমান্তবর্তী রাষ্ট্রসমূহের অন্যতম— মায়ানমার।
৫২. স্বাস্থ্যসেবায় যুগান্তকারী খাবার স্যালাইন উদ্ভাবিত হয়— বাংলাদেশে।
৫৩. ‘আহ্বান’ গল্পে লেখকের সহপাঠি ছিলেন— আবেদালি
৫৪. একজন প্রতিবন্ধী শিশুকে খেলায় নিতে অস্বীকৃতি জানালে নার্সের উচিত— অন্য শিশুদের বুঝিয়ে তাকে খেলায় অংশ নিতে উদ্ধুদ্ধ করা
৫৫. ফুটবল খেলায় হ্যাট্রিক অর্থ—একই খেলোয়াড় কর্তৃক পরপর ৩টি গোল করা
৫৬. ফ্লোরেন্স নাইটিঙ্গেল যে পেশায় অগ্রদূত ছিলেন—নার্সিং
৫৭. We are going to the park, ____ you like to come too?—would
৫৮. কোমল পানীয় তে দ্রবীভূত থাকে— কার্বন ডাই অক্সাইড
৫৯. Let’s go ____ —fishing
৬০. নিত্য স্ত্রী বাচক শব্দ হলো-সতীন
৬১. পানি বিশুদ্ধকরণের জন্য যে ট্যাবলেট ব্যবহার করা হয়—Ca(OCl)Cl (ব্লিচিং পাউডার/ক্লোরিন ট্যাবলেট)/এটা Cl2 ও হতে পারে।
৬২. A tailor is a person who—makes dresses.
৬৩. ‘মমতাদি’ গল্পে স্কুল পড়ুয়া ছেলেটির জন্য জীবনময় লেন ছিল—যমালয়
৬৪. ____ we reached the house we heard a noise—When
৬৫. বাংলাদেশে চা উৎপাদনের জন্য খ্যাত জেলা— মৌলভীবাজার
৬৬. এস এস সি পরীক্ষার কয়েকদিন পূর্বে ইয়াসমিনের মা হঠাৎ মৃত্যুবরণ করেন। পরীক্ষার ফলাফলে বিরূপ প্রভাব এড়াতে তার উচিত হবে —প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া ।
৬৭. গর্ভকালীন যেসব টিকা দিতে হয় তার অন্তর্ভুক্ত হলো—টিটেনাস
৬৮.The sun rises ____ the east—in
৬৯. অংক: দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকের সমষ্টি ১৫ এবং গুণফল ৫৬ হলে সংখ্যাটি—৭ ও ৮
৭০. যে উপাদানের অভাবে উদ্ভিদের ফুল ও পাতা ঝরে পড়ে— ফসফরাস
৭১. সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য (ভূমি ৩, লম্ব ৪ হলে)—৫ সেমি
৭২. অংক: ১০% লাভে কলমের ক্রয়মূল্য—১০ টাকা
৭৩. ঐকিক নিয়ম (লোক ও দিন সংখ্যা)—৮
৭৪. যে ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়—ভিটামিন-এ
৭৫. বাংলাদেশের দ্বীপ জেলার নাম—ভোলা
৭৬. মানুষ যে কারণে পানিতে ভাসতে পারে— আর্কিমিডিসের সূত্র দ্বারা
৭৭. ‘শিক্ষাচিন্তা’ প্রবন্ধে man of science হিসেবে যার উল্লেখ রয়েছে—শিক্ষক
৭৮. খাদ্যের সহায়ক উপাদান হলো—পানি
৭৯. Correct sentence:—Let him and me go
৮০. ‘অপরিচিতা’ গল্পে যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান—যৌতুক
৮১. কর্তৃ কারকে শূন্য বিভক্তির উদাহরণ—অনামিকা বই পড়ে।
৮২. অংক: ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত—৪:৫
৮৩. থ্যালাসেমিয়া যে ধরণের রোগ—জন্মগত ত্রুটি
৮৪. সার্বজনীন রক্তদাতা বলা হয়—O-গ্রুপকে
৮৫. ‘সিরাজউদ্দৌলা’ নাটকে ঘসেটি বেগম যে চরিত্রে প্রকাশ পেয়েছে—ষড়যন্ত্রকারী
৮৬. ‘সোনার তরী’ কবিতায় নৌকায় উঠতে না পারা ব্যক্তি—কৃষক
৮৭. অংক: আরিফ ও আফিয়ার বয়সের অনুপাত ৫:৩ হলে আফিয়ার বয়স—১২ বছর
৮৮. ৮ থেকে ১৩ বছর বয়সকালকে বলে—বয়ঃসন্ধিকাল
৮৯. ভাষা আন্দোলনের অন্যতম শহীদ—রফিক
৯০. বিটি-১০ যে পদ্ধতিতে উৎপন্ন করা হয়—টিস্যু কালচার/কৃত্রিম সংকরায়ন।
৯১. A verb amongst the followings is—eat
৯২. বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস—পোশাকশিল্প
৯৩. ‘লালসালু’ উপন্যাসে আমেনা বিবি যা দেখে বুঝলেন তিনি স্বামীর বাড়ি এসে গেছেন—তালগাছ
৯৪. দেখার প্রক্রিয়ায় বস্তুর প্রতিবিম্ব তৈরী হয়—রেটিনায়
৯৫. স্বাভাবিক পূর্ণবয়স্ক লোকের চোখের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব— ২৫ সেন্টিমিটার
৯৬. সহকর্মী নার্স ভুল ঔষধ দিতে চাইলে করণীয়— বিষয়টি তাৎক্ষণিকভাবে নজরে আনা
৯৭. বাংলাদেশের নির্মীয়মান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত—রূপপুরে
৯৮. ‘ঋতু বর্ণন’ কবিতায় প্রথম যে ঋতুর বর্ণনা দেওয়া হয়েছে—বসন্ত।
৯৯. ‘শহীদ মাতৃভাষা দিবস’ হলো— ২১ ফেব্রুয়ারি
১০০. সালোকসংশ্লেষণে উৎপন্ন হয়—শর্করা।

সো, তোমাদের এক্সাম হাতের নাগালে চলে আসলো। এই জার্নিতে আমরা তোমাদের অল্প একটু হলেও হয়তো হেল্প করতে পেরেছি। এখন সবটা ১ঘণ্ট...
26/02/2026

সো, তোমাদের এক্সাম হাতের নাগালে চলে আসলো। এই জার্নিতে আমরা তোমাদের অল্প একটু হলেও হয়তো হেল্প করতে পেরেছি। এখন সবটা ১ঘণ্টার উপর। নিজের সর্বোচ্চটা দিবা এক্সাম হলে। এরপর যা হবার হবে। এক্সাম ভালো হোক, খারাপ হোক, তোমাদের পাশে আমরা থাকবা। এক্সামের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাবা। এক্সাম শেষ করেও কিছু জানতে হলে, আমাদেরকে জানাবা।

এখন কয়েকটা কথা একটু শুনো-

১. রাতেই প্রয়োজনীয় কাগজপাতি গুছায়ে রাখবা। ফাইল বেশিরভাগ হলেই নিতে দেয় না। যদি নিতেই চাও, সাদা (ট্রান্সপ্যারেন্ট) ফাইল ও সাদা স্কেল নিবা। এই দুইটা কাজের কোনো জিনিস না। এডমিট কার্ডের রঙিন কপি (আবারও মনে করায়ে দিচ্ছি, রঙিন কপি), এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড/এডমিট কার্ডের মেইন কপি (মেইন কপি না থাকলে অন্তত রঙিন ফটোকপি) আর তিনটা কলম (মোটামুটি ইউজড) রেডি করে রেখে দিবা। ঘড়ি নিতে দেয় না। বাহুল্য কোনো জিনিস ক্যারি করে নিয়ে প্যানিকড হওয়ার দরকার নাই।

২. এক্সাম হবে ভেন্যুতে, কেন্দ্রে নয়। কোনোভাবেই ভুল করে কেন্দ্রে চলে যাবা না। ধরো, তোমার এডমিট কার্ডে লেখা আছে,
Centre: Barishal Nursing College
Venue: B.M. College এর কোনো হল
তাহলে বিএম কলেজে যাবা।

৩. প্রশ্ন হাতে পেয়ে নিজের রোল, সিরিয়াল সঠিকভাবে লিখবা (এটা ভুল হলে সবই শেষ)। নিজের স্বাক্ষর করবা। এক্সট্রা কিছু প্রশ্নে বলে দিলে, তাও করবা।

৪. সিরিয়ালি সবগুলা প্রশ্নের মধ্যে যেগুলা শিউরলি পারবা উত্তর করতে থাকবা। যেগুলা পারবা না স্কিপ করে যাবা। যেগুলা ভেবে উত্তর করতে হবে বা ক্যালকুলেশন আছে, তাও রেখে যাবা। এভাবে সবগুলো উত্তর করা হলে, যেগুলা রেখে আসছিলা, ভেবে উত্তর করতে হবে যেগুলা, তার উত্তর করবা। সবশেষে, যেগুলা একেবারেই পারো না, আন্দাজ করে করে উত্তর করে আসবা। আল্লাহ ভরসা 😉। কোনোক্রমেই, সবগুলা উত্তর না করে আসবা না। নেগেটিভ মার্ক তো তোমাদের নেই।

৫. উপরের স্টেপগুলা পড়ে, ভয় পাওয়ার কিছু নেই। প্রায় সব দায়িত্বশীল টিচাররাই অনেক ফ্রেন্ডলি হয়। কোনো কিছু ভুল হলে, স্যারকে বলবা। স্যার একটা সমাধান দিবেন। নিজে আগ বাড়িয়ে কিছু করতে যাবা না।

৬. আজ রাতে, ঘুম না আসা পর্যন্ত পড়বা। জোর করে আগে আগে ঘুমাতে যাওয়ার দরকার নেই। এগুলা বেহুদা কথা। আমার মেডিকেল এডমিশনের আগের রাতে আমি ৩ টায় ঘুমাইছি। আবার ৬ টায় উঠে গেছি। ঘুম আসতেছিলো না।

যারা এত্তগুলা দিন পরিশ্রম করেছো, ঘুম আসবে না এটাই স্বাভাবিক। যখন মনে হবে, ঘুম পাচ্ছে তখন ঘুমাবা। ব্যাস।

৭. এক্সাম হলের প্রেসার একটা বড় ইফেক্ট ফেলে। এইটা হ্যান্ডল করতে পারতে হবে। চাইলে, এখনই একটু ভিজুয়ালাইজ করতে পারো। ভাববা, তুমি এক্সাম হলে আছো। তোমার মতোই অনেক স্টুডেন্ট আশেপাশে। তুমি কিছু প্রশ্ন পারছো না। কিছু পারছো। একটা পারা প্রশ্ন ভুল দাগালা। এমন নানা দৃশ্য ভেবে ব্রেইনরে ট্রেইন করাইতে পারো। এটা একটা সুন্দর উপায় এক্সাম হল প্রেসার মিনিমাইজ করার জন্য। আবার এটা করতে গিয়ে রিভিশনটা নষ্ট কইরো না।

হলে গিয়ে শুরুতেই ঘাবড়ে গেলে, ব্রিদিং এক্সারসাইজ করতে পারো। নিজেকে শান্ত করা যায়। জোরে নাক দিয়ে শ্বাস নিবা, পেটের মুভমেন্ট হয় এমন জোরে। ৪ সেকেন্ড ধরে শ্বাস নিবা, ২ সেকেন্ড ধরে রাখবা, আবার ৪ সেকেন্ড ধরে শ্বাস ছাড়বা। কেবল শ্বাসপ্রশ্বাসের দিকেই ফোকাস দিবা। দেখবা, টেনশন কম হচ্ছে।

৮. এসব কোনোটাই কাজে লাগবে না, যদি তকদির তোমার পক্ষে না থাকে। তাই সর্বোচ্চ চেষ্টা করবা। এরপর সৃষ্টিকর্তার নিকট সবটা ছেড়ে দিবা।

ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ ভরসা।

মডেল টেস্ট-৮ লিঙ্ক:     পরীক্ষার্থীরা ক্লিক করো:-https://forms.gle/e8q4eSRMzwJG7auN7 /Midwifery পরীক্ষার্থীরা ক্লিক করো:...
24/02/2026

মডেল টেস্ট-৮ লিঙ্ক:

পরীক্ষার্থীরা ক্লিক করো:-
https://forms.gle/e8q4eSRMzwJG7auN7

/Midwifery পরীক্ষার্থীরা ক্লিক করো:-
https://forms.gle/s4DJFxG3pCqAN4kP7

ঘড়ি ধরে ৬০ মিনিটে শেষ করবা।

পূর্ণমান:১০০ সময়:১ ঘণ্টা

মডেল টেস্ট-৭ লিঙ্ক:     পরীক্ষার্থীরা ক্লিক করো:-https://forms.gle/ZVGUUBNzk2iHVkR18 /Midwifery পরীক্ষার্থীরা ক্লিক করো:...
22/02/2026

মডেল টেস্ট-৭ লিঙ্ক:

পরীক্ষার্থীরা ক্লিক করো:-
https://forms.gle/ZVGUUBNzk2iHVkR18

/Midwifery পরীক্ষার্থীরা ক্লিক করো:-
https://forms.gle/P1v8RM1G72He5z6y7

ঘড়ি ধরে ৬০ মিনিটে শেষ করবা।

Time: 1 hr Total: 100 Model test: 07

মডেল টেস্ট ৫ লিঙ্ক-     পরীক্ষার্থীরা ক্লিক করো:-https://forms.gle/tbRKdzAESJTJQMR9A /Midwifery পরীক্ষার্থীরা ক্লিক করো:...
20/02/2026

মডেল টেস্ট ৫ লিঙ্ক-

পরীক্ষার্থীরা ক্লিক করো:-
https://forms.gle/tbRKdzAESJTJQMR9A

/Midwifery পরীক্ষার্থীরা ক্লিক করো:-
https://forms.gle/ucJz1ib44PaRKE376

ঘড়ি ধরে ৬০ মিনিটে শেষ করবা।

পূর্ণমান: ১০০ সময়: ১ ঘণ্টা মডেল টেস্ট: ০৫

মডেল টেস্ট ৩ লিঙ্ক-     পরীক্ষার্থীরা ক্লিক করো:-https://forms.gle/19vZmfvCT3YoVwUR6 /Midwifery পরীক্ষার্থীরা ক্লিক করো:...
18/02/2026

মডেল টেস্ট ৩ লিঙ্ক-

পরীক্ষার্থীরা ক্লিক করো:-
https://forms.gle/19vZmfvCT3YoVwUR6

/Midwifery পরীক্ষার্থীরা ক্লিক করো:-
https://forms.gle/q1XErbqQV1YMi5Mv9

ঘড়ি ধরে ৬০ মিনিটে শেষ করবা।

মডেল টেস্ট ৩ টোটাল মার্কঃ ১০০ সময়ঃ ৬০ মিনিট

গ্রুপে যারা নিউ অ্যাড হইছো এবং যারা কোনোটা দিতে পারো নাই তারা এখন দিয়ে ফেলতে পারো। নিচে 6 টা পরীক্ষার লিঙ্কই দেয়া আছে-...
17/02/2026

গ্রুপে যারা নিউ অ্যাড হইছো এবং
যারা কোনোটা দিতে পারো নাই তারা এখন দিয়ে ফেলতে পারো। নিচে 6 টা পরীক্ষার লিঙ্কই দেয়া আছে-

Exam 1 link:

https://forms.gle/W3DLhMUQ5NDC4zHU9

Exam 2 link:

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBEZwkNvX8tHBFRjGc0RPsuq_3ZtXW_ylDX8M7Yk5wYmaCSA/viewform?usp=send_form&usp=embed_facebook

Exam 3 link:

https://forms.gle/q2G7yAMg4ggwJVu66

Exam 4 link:

https://forms.gle/FdV4B4VP93WxGNK89

Model test 1 link:

https://forms.gle/3AhmsrhWfPRaZ9pV6

Model test 2 link:

ডিপ্লোমা: https://forms.gle/pcbiPzvPLhoXuzEC7

বিএসসি : https://forms.gle/f34E8Fa23PcPC7Go8

Total marks: 75 Time: 45 minutes

Model Test 2:For diploma : https://forms.gle/pcbiPzvPLhoXuzEC7For BSc: https://forms.gle/f34E8Fa23PcPC7Go8ডিপ্লোমাদের ১০...
17/02/2026

Model Test 2:

For diploma : https://forms.gle/pcbiPzvPLhoXuzEC7
For BSc: https://forms.gle/f34E8Fa23PcPC7Go8

ডিপ্লোমাদের ১০০ মার্কের এক্সাম। সময় ৬০ মিনিট।

বিএসসিদের জন্য আজ ৭৫ মার্কের এক্সাম। সময় ৪০ মিনিট।

মডেল টেস্ট ২ টোটাল মার্কঃ ১০০ সময়ঃ ৬০ মিনিট

আমাদের পরিকল্পনা ছিলো বিএসসি এবং ডিপ্লোমা উভয় পরীক্ষার্থীদের জন্যই আলাদা ভাবে লিঙ্ক প্রোভাইড করে ১০০ মার্ক এর এক্সাম নে...
15/02/2026

আমাদের পরিকল্পনা ছিলো বিএসসি এবং ডিপ্লোমা উভয় পরীক্ষার্থীদের জন্যই আলাদা ভাবে লিঙ্ক প্রোভাইড করে ১০০ মার্ক এর এক্সাম নেয়ার। আজকে আমাদের টাইপিস্ট এর সমস্যাটার কারণে শুধু কমন টপিক গুলোর উপর বিএসসি এবং ডিপ্লোমা উভয় পরীক্ষার্থীদের জন্যই ৭৫ মার্ক এর প্রশ্ন করা হয়েছে।
সবাই ঘড়ি ধরে ৪৫ মিনটস এ শেষ করবা।

Exam 5
Subject: Bangla,English,Math,Gk
Total Mark: 75
Time: 45 Minutes

Exam 5 link:

Total marks: 75 Time: 45 minutes

আজকে থেকে আমাদের মডেল টেস্ট নেয়া + সাজেশন বেসড ক্লাসও শুরু হবে। ক্লাস এক্সাম রুটিন ছবিতে দেখে নাও। আজকে মডেল টেস্ট ১, ৮ঃ...
15/02/2026

আজকে থেকে আমাদের মডেল টেস্ট নেয়া + সাজেশন বেসড ক্লাসও শুরু হবে। ক্লাস এক্সাম রুটিন ছবিতে দেখে নাও। আজকে মডেল টেস্ট ১, ৮ঃ৩০ এ।

Address

Sher-E-Bangla Medical College
Barisal
8400

Alerts

Be the first to know and let us send you an email when Nurture Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share