AGC Debating Club

AGC Debating Club Official Debate Club of
Alekanda Government College
Logic | Leadership | Learning

Official Fan Page of AGC Debate Club

শুভ জন্মদিন আমাদের প্রথম বক্তা,  এগিয়ে চলুন এভাবেই ❤️
08/07/2026

শুভ জন্মদিন আমাদের প্রথম বক্তা, এগিয়ে চলুন এভাবেই ❤️

আলহামদুলিল্লাহ! 🌸উপজেলা পর্যায়ে EESS কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় আলেকান্দা সরকারি কলেজের শিক্ষক হাসান মাহমুদ স্যার ও ন...
12/06/2026

আলহামদুলিল্লাহ! 🌸

উপজেলা পর্যায়ে EESS কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় আলেকান্দা সরকারি কলেজের শিক্ষক হাসান মাহমুদ স্যার ও নাসির উদ্দিন স্যারের নেতৃত্বে নির্মিত BRTBT Online Apps (Startup), NGR - Next Generation Recycler (Science Project) এবং পল্লিনীড় (Innovation Idea) প্রকল্প উপজেলা পর্যায়ে ২য় স্থান অর্জন করেছে। 🏆

এই অসাধারণ অর্জনের জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী ও টিম সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 💐

আপনাদের সৃজনশীলতা, পরিশ্রম ও উদ্ভাবনী চিন্তা ভবিষ্যতে আরও বড় সাফল্য বয়ে আনুক—এই কামনা করি।

— এজিসি ডিবেটিং ক্লাব ফ্যান পেজ 🏆✨

আলহামদুলিল্লাহ 💙কোরবানির গোশত প্রস্তুত, এখন শুধু অপেক্ষা কিছু হাসিমুখে পৌঁছে দেওয়ার।এজিসি ডিবেটিং  পরিবার  পক্ষ থেকে ভাল...
28/05/2026

আলহামদুলিল্লাহ 💙
কোরবানির গোশত প্রস্তুত, এখন শুধু অপেক্ষা কিছু হাসিমুখে পৌঁছে দেওয়ার।
এজিসি ডিবেটিং পরিবার পক্ষ থেকে ভালোবাসা ও মানবতার ছোট্ট উপহার। 🌙

#আলোকযাত্রী_পরিবার #মানবতা #কোরবানি #ভালোবাসা

27/05/2026

এইবার কোনো কারণে কোরবানি দিতে পারছেন না বলে মন খারাপ?
তাহলে চলে আসুন আমাদের কাছে — আমরা আছি আপনাদের পাশে 💙
আলহামদুলিল্লাহ, একটি ছোট ছাগল কোরবানির মাধ্যমে আমরা চেষ্টা করছি কিছু মুখে হাসি ফোটাতে।
ঈদের আনন্দ তো একসাথে ভাগ করে নেওয়ার মধ্যেই সবচেয়ে সুন্দর 🌙✨
আপনাদের সবাইকে AGC Debating Club Fan Page পরিবারের পক্ষ থেকে আন্তরিক দাওয়াত —
আসুন, একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি, একসাথে ভালোবাসার ঈদ উদযাপন করি 🤍

া
#কোরবানি


#মানবতার_ঈদ

26/05/2026

আলহামদুলিল্লাহ 🤍
হয়তো আমরা বড় কিছু করতে পারিনি, একটি গরু কোরবানির সামর্থ্যও হয়নি…
তবুও থেমে থাকিনি। কারণ কোরবানির আসল সৌন্দর্য ত্যাগে, আন্তরিকতায় আর মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টায়। 🌙
এই ঈদে আমরা সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে একটি ছাগল কোরবানির উদ্যোগ নিয়েছি।
হয়তো আয়োজন ছোট, কিন্তু আমাদের ভালোবাসা আর ইচ্ছেটা অনেক বড়। ❤️
আপনাদের সামান্য সহযোগিতাই হয়তো কোনো পরিবারের ঈদের আনন্দ হয়ে উঠবে।
আসুন, সবাই মিলে ভাগাভাগি করি মানবতা আর ভালোবাসা।
📌 সহযোগিতা পাঠানোর নাম্বার :
০১৯৪৮৩২৫৪৫৬
আয়োজনে : AGC Debating Club Fan Group & আলোকযাত্রী পরিবার ✨




আসসালামু আলাইকুম 🌙সামনে পবিত্র Eid al-Adha। ঈদ মানেই আনন্দ, ত্যাগ আর সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার এক অনন্য উপলক্ষ। কি...
26/05/2026

আসসালামু আলাইকুম 🌙
সামনে পবিত্র Eid al-Adha। ঈদ মানেই আনন্দ, ত্যাগ আর সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার এক অনন্য উপলক্ষ। কিন্তু আমাদের আশেপাশেই এমন কিছু পরিবার আছে, যাদের ঘরে এখনও ঈদের আনন্দ পৌঁছায়নি।
সেই চিন্তা থেকেই AGC Debating Club Fan Group সিদ্ধান্ত নিয়েছে আমাদের কলেজের কিছু অসহায় শিক্ষার্থীর পরিবার ও সমাজের অবহেলিত মানুষের জন্য একটি গরুর অন্তত একভাগ কোরবানি দেওয়ার, যা সম্পূর্ণভাবে তাদের মাঝে পৌঁছে দেওয়া হবে। 💜

আমরা নিজেদের উদ্যোগে ইতোমধ্যে প্রায় ৫,০০০ টাকা সংগ্রহ করেছি। এখন প্রয়োজন আপনাদের ভালোবাসা ও সহযোগিতা—হয়তো আপনার সামান্য সহায়তাই এনে দিতে পারে আরেকটি পরিবারের মুখে ঈদের হাসি।
আসুন না, সবাই মিলে মানবতার এই সুন্দর উদ্যোগে পাশে দাঁড়াই ✨
📌 বিকাশ / নগদ: ০১৯৪৮৩২৫৪৫৬

্দ #মানবতার_ডাকে

আলেকান্দা সরকারি কলেজ পরিবারের সদস্য, মো. সাহেব আলী হাওলাদার আর আমাদের মাঝে নেই। ২১ মে ২০২৬, বৃহস্পতিবার সকালে তিনি শেষ ...
23/05/2026

আলেকান্দা সরকারি কলেজ পরিবারের সদস্য, মো. সাহেব আলী হাওলাদার আর আমাদের মাঝে নেই। ২১ মে ২০২৬, বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন।

20/05/2026

আজকের শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থী—সবাই অশ্রুশ্রিক্ত আপনার বিদায়ে… 💙সবাইকে কাঁদিয়ে দেওয়া এই বিদায়ই প্রমাণ করে—আপনি আম...
19/05/2026

আজকের শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থী—সবাই অশ্রুশ্রিক্ত আপনার বিদায়ে… 💙
সবাইকে কাঁদিয়ে দেওয়া এই বিদায়ই প্রমাণ করে—আপনি আমাদের কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিলেন… 💙
বিদায় নয়, নতুন শুরুর প্রহর… 💙✨
প্রিয় দলনেতা তৌফিকুল হক তানিম—
AGC Debating Club-এর সাথে আপনার দীর্ঘ পথচলার আনুষ্ঠানিক সমাপ্তি হলেও, আমাদের হৃদয়ে আপনার অধ্যায় কখনোই শেষ হবে না।
বিদায়ের সেই আবেগঘন মুহূর্তে শিক্ষক ও প্রিয় জুনিয়রদের চোখের অশ্রু প্রমাণ করে—আপনার এই যাত্রা ছিল সত্যিই সার্থক, অর্থবহ এবং ভালোবাসায় ভরা। 🤍
হুট করে আয়োজন করা সেই ছোট্ট সারপ্রাইজ অনুষ্ঠানটি হয়ে থাকবে আমাদের সবার জন্য এক অমূল্য স্মৃতি… 💫
আপনি আমাদের কাছে শুধু একজন দলনেতা নন, একজন অভিভাবক, একজন প্রেরণা, একজন পরিবার।
আলেকান্দা সরকারি কলেজ ও AGC Debating Club আপনার অবদান কখনো ভুলবে না। 💜
আপনার হাতে গড়া এই পরিবার আজও ঐক্যবদ্ধ, আজও দৃঢ়—আপনার দেখানো পথেই এগিয়ে যাবে।
আপনার কোনো কথা বা আচরণে যদি কেউ কখনো কষ্ট পেয়ে থাকে, আমরা জানি—সেটাও ছিল আমাদের ভালো কিছুর জন্যই।
আপনার নতুন পথচলার জন্য রইলো অসীম শুভকামনা ও ভালোবাসা।
দোয়া ও ভালোবাসায় থাকবেন সবসময় আমাদের সাথে… 💙

18/05/2026

কলেজ জীবনের শেষ মঞ্চে দাঁড়িয়ে যুক্তির আগুন জ্বালিয়ে গেলেন আমাদের সবার পরিচিত মুখ, প্রিয় দলনেতা তৌফিকুল হক তানিম 💜
AGC Debating Club-এর সাথে কাটানো সেই শেষ বিতর্ক—শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং অসংখ্য স্মৃতি, আবেগ আর গর্বের এক অনন্য অধ্যায়।
“অর্থনৈতিক স্বাধীনতা পারে সমাজ পরিবর্তন করতে”—এর বিপক্ষে তিনি শেষবারের মতো মঞ্চ কাঁপিয়েছেন নিজের যুক্তি, বিশ্লেষণ আর নেতৃত্ব দিয়ে।
আমরা জানি, এটি কোনো সমাপ্তি নয়—বরং নতুন পথচলার সূচনা।
তার প্রতি আমাদের অগাধ ভালোবাসা আর শ্রদ্ধা রইলো।
তার আগামীর প্রতিটি পদক্ষেপ হোক সফলতায় ভরা—এই কামনা করি।
দোয়া ও শুভকামনা রইলো সবসময় 🤲
তিনি রয়ে যাবেন—
একজন দুর্দান্ত বিতার্কিক,
একজন অনুপ্রেরণাদায়ী দলনেতা,
আর আমাদের পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে 💜

💜

Address

Bangla Bajar
Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when AGC Debating Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share