BEC Islamic Cultural Society

BEC Islamic Cultural Society Official page of Barishal Engineering College Islamic Cultural Society. Spreading the light of Islam.

23/09/2026

১/বদনজর মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। রুকইয়াহ। (পার্ট ১)

২/কবিরাজরা জানে আপনার গোপন তথ্য কিভাবে? রুকইয়াহ। (পার্ট ২)

https://youtu.be/0ZWPJ4RC44M?si=Ss8u_ruL2ep8E3sT

৩/ কিভাবে বুঝবেন আপনার উপর কালো জাদু করা হয়েছে। রুকইয়াহ ( পার্ট ৩)

https://youtu.be/awCnJjEUowg?si=VBLHdB7BkH5m-l5D

৪/নিজেই রুকইয়াহ করেন ঘরে বসে, রুকইয়া শারইয়াহ (পর্ব ৫)

https://youtu.be/HhOoNY9O0g4?si=xWcOnEdeye0i2dAu

22/09/2026
28/08/2026

অতিরিক্ত সহজলভ্যতা, আইন ও শাস্তি প্রয়োগের অভাব, প্রশাসনিক অসাধুতা, পরিবার, সমাজ ও রাষ্ট্রের গাফিলতি এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কল্যাণে দেশের অলিগলি থেকে শিক্ষা প্রতিষ্ঠান, কিশোর থেকে প্রবীণ, গরীব থেকে ধনী সবার হাতের কাছে পৌঁছে গেছে মাদক। তিল তিল করে সমাজ তলিয়ে যাচ্ছে নেশার অতল গহ্বরে। গড়ে উঠছে এক বিবেকহীন, উগ্র ও বিপন্ন সমাজ।

আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তাঁর প্রদত্ত সবচেয়ে মূল্যবান আমানত—চিন্তাশক্তি, বিবেক ও বিচারবুদ্ধির মাধ্যমে। যার সাহায্যে সে সত্য-মিথ্যা, ভালো-মন্দ, ন্যায়-অন্যায়ের পার্থক্য করতে পারে এবং ন্যায়ের পথ বেছে নিতে পারে। মাদকের প্রভাব ধীরে ধীরে আসক্ত ব্যক্তির চিন্তা ও বিবেক নষ্ট করতে থাকে। ধীরে ধীরে কমতে থাকে চেতনা ও বিচারবুদ্ধি। একসময় জীবনে নেমে আসে চরম নৈতিক অবক্ষয়। আত্মনিয়ন্ত্রণ হারিয়ে হয়ে ওঠে বেপরোয়া এবং উগ্র।

মাদক কেনার করার জন্য প্রয়োজন টাকা। আর এ টাকা যোগাড় করতে গিয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে আসক্ত ব্যক্তি মিথ্যা বলা থেকে শুরু করে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতির মত অপরাধ করতে দ্বিধাবোধ করে না। নেশার মোহে আচ্ছন্ন হয়ে সে যখন নিজের আত্মাকে বিকিয়ে দেয়, তখন মারামারি, রক্তপাত, ধর্ষণ, এমনকি খুন করতেও তার হাত কাঁপে না। পরম মমতাময় আশ্রয় - নিজের পরিবার ও স্বজনেরাও এই নরকীয় হিংস্রতা থেকে রেহাই পায় না। একেকটা অপরাধ নতুন অপরাধের জন্য দেয়। আর সমাজের নৈতিকতা ডুবে যায় অতল গহ্বরে।

রাজনৈতিক নেতাদের অনৈতিক এবং অত্যাচারমূলক কাজগুলো করার জন্য কিছু বিবেকহীন এবং তাদের ইশারায় নাচবে এমন মানুষ দরকার। মাদকাসক্ত ব্যক্তিকে মাদক দিয়ে হাতের ইশারায় নাচানো যায় এবং এসব কাজও করানো যায়। তাই তারা চায় না কখনো সমাজে মাদকের কারবার বন্ধ হোক। তার ওপর এই ব্যবসায় লাভের পরিমাণও বেশি। তাই এসব নেতারা মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তদের প্রশ্রয় দেয়, ক্ষমতা দেয়, আইন এবং শাস্তির পাকড়াও থেকে অভয় দেয়। মাদকে বিবেক নষ্ট হয়ে বেপরোয়া হয়ে যাওয়া ব্যক্তি শাস্তির অভয় এবং ক্ষমতা পেয়ে অপরাধ করতে আর দুইবার ভাবে না।

দুর্ভাগ্যজন সত্য হলো, আমাদের সমাজ এভাবেই সাজানো যে, যেকেউ খুব সহজেই মাদকের এক্সেস পেতে পারে। কারো কোন জবাবদিহিতা নেই, আইন ও শাস্তির ভয় নেই। মাদকাসক্ত হয়ে বেড়ে ওঠার জন্য উপযুক্ত পরিবেশ। এই সিস্টেম যতদিন চলমান থাকবে, যতদিন এই অনৈতিক রাজনীতিবিদদের বিরুদ্ধে অ্যাকশন নেয়া যাবে না, মাদক ব্যবসায়ীদের দমন করা যাবে না, মাদক চক্রের লোকেদের চিহ্নিত করে শাস্তি আওতায় আনা যাবে না, যতদিন পরিবার এবং সমাজ মাদক নিয়ে সচেতন হবে না, রাষ্ট্র আইনের প্রয়োগ নিশ্চিত করবে না, ততদিন এই সিস্টেম মাদকাসক্ত সহ নানান অপরাধী এবং অপরাধের উৎপাদন করে যাবে। এবং ততদিন এই সমস্যার সমাধান সম্ভব না।

- আজাদী

Send a message to learn more

28/08/2026

জুমার দিন যে সবার আগে মসজিদে প্রবেশ করে, সে একটি উট আল্লাহর রাস্তায় দান করার সওয়াব লাভ করে। যে দুই নম্বরে প্রবেশ করে, সে একটি গরু আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পায়। যে তিন নম্বরে প্রবেশ করে, সে একটি দুম্বা দান করার সওয়াব পায়। যে চার নম্বরে প্রবেশ করে, সে একটি মুরগি দান করার সওয়াব লাভ করে। আর যে পাঁচ নম্বরে প্রবেশ করে, সে একটি ডিম আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পায়। (মুসনাদে শাফী : ৬২, জামে লি ইবনে ওহাব : ২২৯, মুসনাদে হুমাইদি : ৯৬৩)।

হজরত সালমান রা. হতে একটি হাদিস বর্ণিত। রাসূলুল্লাহ সা. বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সুন্দর করে গোসল করবে, অতঃপর তেল ব্যবহার করবে এবং সুগন্ধি নেবে, তার পর মসজিদে গমন করবে, দুই মুসল্লির মাঝে জোর করে জায়গা নেবে না, সে নামাজ আদায় করবে এবং ইমাম যখন খুতবা দেবেন, চুপ করে মনোযোগসহকারে তার খুতবা শুনবে। দুই জুমার মধ্যবর্তী সময়ে তার সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে। (মুসনাদে আবু দাউদ : ৪৭৯)।

📢📢 আইয়ামে বীজের রোজা রিমাইন্ডার 📢রাসূল (সাঃ) বলেছেন, প্রতি চন্দ্র মাসে ১৩,১৪ এবং ১৫ তারিখের রোজা সারা বছর রোজা রাখার সমত...
26/08/2026

📢📢 আইয়ামে বীজের রোজা রিমাইন্ডার 📢

রাসূল (সাঃ) বলেছেন, প্রতি চন্দ্র মাসে ১৩,১৪ এবং ১৫ তারিখের রোজা সারা বছর রোজা রাখার সমতূল্য।
(আবু দাউদ -২৪৪৯)

চলতি রবিউল আউয়াল মাসের চাঁদের হিসাব অনুযায়ী আইয়ামে বীজের রোজা রাখার নির্ধারিত দিন হলো - হিজরি ১৩, ১৪ ও ১৫ তারিখ মোতাবেক ২৭, ২৮ ও ২৯ আগস্ট ২০২৬ তারিখ; রোজ বৃহঃবার, শুক্রবার ও শনিবার। যারা এ মাসের আইয়ামে বীজের রোজা রাখবেন নিয়ত করেছেন, তারা ২৭ তারিখ নির্ধারিত সময়ের মধ্যে সাহরি খেয়ে রোজা শুরু করবেন, ইনশাআল্লাহ্।

Address

Barishal Engineering College, Durgapur
Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when BEC Islamic Cultural Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share