লাকুটিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। Lakutia Islamia Dakhil Madrasah

  • Home
  • Bangladesh
  • Barisal
  • লাকুটিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। Lakutia Islamia Dakhil Madrasah

লাকুটিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। Lakutia Islamia Dakhil Madrasah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from লাকুটিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। Lakutia Islamia Dakhil Madrasah, School, Lakutia, Barishal to Babugong Road, Barisal.

"লাকুটিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা" প্রতিষ্ঠানটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় ৷
এটি বরিশাল সদর উপজেলাধিন কাশিপুর ইউনিয়ন এর লাকুটিয়া এলাকায় অবস্থিত।
মোবাইলঃ 01778-869634 EIIN: 100825

08/09/2026
দাখিল পরীক্ষা ২০২৭ এর জন্য জরুরি নোটিশ প্রকাশিত হয়েছে।
02/09/2026

দাখিল পরীক্ষা ২০২৭ এর জন্য জরুরি নোটিশ প্রকাশিত হয়েছে।

আলহামদুলিল্লাহ, দাখিল অষ্টম ও ইবতেদায়ী ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে।
02/09/2026

আলহামদুলিল্লাহ, দাখিল অষ্টম ও ইবতেদায়ী ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে।

আসন্ন  বদলি আবেদনকারীদের দৃষ্টি আকর্ষণ!!আসন্ন বদলি আবেদন এ যে সকল সম্মানিত শিক্ষক/শিক্ষিকা বিভিন্ন বিষয়ে শূন্য পদে আবেদন...
28/08/2026

আসন্ন বদলি আবেদনকারীদের দৃষ্টি আকর্ষণ!!

আসন্ন বদলি আবেদন এ যে সকল সম্মানিত শিক্ষক/শিক্ষিকা বিভিন্ন বিষয়ে শূন্য পদে আবেদনের লক্ষ্যে একটি আদর্শ প্রতিষ্ঠান খুঁজছেন, আপনারা চয়েস লিস্টের শীর্ষে রাখতে পারেন লাকুটিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। Lakutia Islamia Dakhil Madrasah-কে।

একজন আদর্শ শিক্ষক পাঠদানের জন্য যে ধরনের ইতিবাচক পরিবেশ প্রত্যাশা করেন, তার অধিকাংশই আমাদের প্রতিষ্ঠানে বিদ্যমান।

চয়েস লিস্টে ১ম স্থানে রাখার যৌক্তিক কারণসমূহ:

প্রতিষ্ঠানের অবস্থান:
বরিশাল সদর উপজেলার আওতাধীন এবং বরিশাল সিটি কর্পোরেশন সংলগ্ন কাশিপুর ইউনিয়নের লাকুটিয়া ওয়ার্ডে এটি অবস্থিত। এর উত্তর পাশে PRC প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং দক্ষিণ পাশে বরিশালের ঐতিহাসিক ‘লাকুটিয়া জমিদার বাড়ি’। মাদ্রাসার ঠিক সামনে দিয়েই বরিশাল নতুন বাজার থেকে বাবুগঞ্জ যাওয়ার প্রধান সড়ক অতিক্রম করেছে।

সহজ যাতায়াত ব্যবস্থা:
বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে প্রতিষ্ঠানের দূরত্ব মাত্র ২০-২৫ মিনিট (ভাড়া আনুমানিক ২০-২৫ টাকা)। নদী, খাল বা ফেরি পারাপারের কোনো ঝামেলা নেই এবং মেইন রোডের সাথেই প্রতিষ্ঠানটি অবস্থিত।

শিক্ষার্থী ও পরিবেশ:
আলহামদুলিল্লাহ, MPO নীতিমালা অনুযায়ী পর্যাপ্ত ও নিয়মিত শিক্ষার্থী রয়েছে এবং পাবলিক পরীক্ষায় সন্তোষজনক ফলাফলের ধারাবাহিকতা বজায় রয়েছে।

অবকাঠামো:
পর্যাপ্ত শ্রেণীকক্ষ রয়েছে এবং বহুতল ভবন নির্মাণের প্রক্রিয়া চলমান। পুরুষ ও মহিলা শিক্ষকদের জন্য পৃথক শিক্ষক মিলনায়তনের সুব্যবস্থা রয়েছে।

সময়সূচী:
সকাল ১০:০০ টা থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত (দুপুর ১:০০ টা থেকে ২:০০ টা পর্যন্ত জোহর ও খাবারের বিরতি)।

ম্যানেজিং কমিটি ও শিক্ষকবান্ধব পরিবেশ: পরিচালনা পর্ষদ অত্যন্ত আন্তরিক ও শিক্ষাবান্ধব। নিয়োগ সংক্রান্ত দুর্নীতি বা শিক্ষকদের প্রশাসনিক কাজে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ মুক্ত এক সুন্দর পরিবেশ এখানে বজায় রাখা হয়।

NTRCA সুপারিশপ্রাপ্তদের অভিজ্ঞতা: পূর্ববর্তী গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের মাত্র ৬ দিনের মধ্যে শর্তহীনভাবে যোগদানের ব্যবস্থা করা হয়েছে এবং ১ম মাসেই এমপিওভুক্তির কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

বিশেষ সুবিধাসমূহ:
১. প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন শতভাগ স্বচ্ছ। ২. কোলাহলমুক্ত, শান্ত ও মনোরম প্রাকৃতিক পরিবেশ।
৩. যারা শিক্ষকতার পাশাপাশি উচ্চশিক্ষা বা অন্যান্য একাডেমিক কাজের প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য চমৎকার পরিবেশ।
৪. স্বল্প খরচে ও সুলভ মূল্যে আবাসন সুবিধা এবং নিকটস্থ লাকুটিয়া বাজারের কারণে দৈনন্দিন নাগরিক সুবিধা সহজলভ্য।
৫. বরিশাল শহরের মূল কেন্দ্রে পৌঁছানো সহজ হওয়ায় সন্তানকে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর উপযোগী সুযোগ রয়েছে।
৬. শহরের কাছাকাছি হওয়ায় প্রাতিষ্ঠানিক সময়ের বাইরে প্রাইভেট/টিউশনির ভালো সুযোগ বিদ্যমান।

শূন্য পদের তালিকা (দাখিল ও ইবতেদায়ী শাখা):

দাখিল শাখা:

সহকারী শিক্ষক (গণিত) — গ্রেড: ১১ (MPO)

সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) — গ্রেড: ১০ (MPO)

সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) — গ্রেড: ১০ (MPO)

সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) — গ্রেড: ১০ (MPO)

সহকারী মৌলভী (ক্বারী) — গ্রেড: ১১ (MPO)

সহকারী শিক্ষক (পদার্থ/রসায়ন) — গ্রেড: ১১ (MPO)

ইবতেদায়ী শাখা:

ইবতেদায়ী মৌলভী (০২ জন) — গ্রেড: ১৬ (MPO)

যেকোনো তথ্য ও সহযোগিতার জন্য যোগাযোগ: মোঃ আরিফ বিল্লাহ সহকারী শিক্ষক (আরবি) ১৮তম নিবন্ধন (৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত) মোবাইল/হোয়াটসঅ্যাপ: 01915-790088

নোটিশ​তারিখ: ২৭ আগস্ট ২০২৬বিষয়: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটি সংক্রান্ত।​এতদ্বারা লাকুটিয়া ইসলামিয়া দাখিল মা...
27/08/2026

নোটিশ
​তারিখ: ২৭ আগস্ট ২০২৬
বিষয়: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটি সংক্রান্ত।
​এতদ্বারা লাকুটিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। Lakutia Islamia Dakhil Madrasah-এর সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী২৭ আগস্ট (বৃহস্পতিবার) ২৮ আগস্ট (শুক্রবার) ও ২৯ আগস্ট (শনিবার) মাদ্রাসার সকল শ্রেণী কার্যক্রম ও অফিসিয়াল কাজ বন্ধ থাকবে।
​আগামী ৩০ আগস্ট ২০২৬ (রবিবার) থেকে মাদ্রাসার সকল কার্যক্রম যথারীতি ও নিয়মিত সময়সূচী অনুযায়ী পুনরায় চালু হবে।
​শিক্ষা সংক্রান্ত নির্দেশাবলী:
​আগামী রবিবার নির্ধারিত সময়ে সকল শিক্ষার্থীকে ক্লাসে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে।

​আদেশক্রমে,
সুপার
লাকুটিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা
বরিশাল সদর, বরিশাল।

26/08/2026
লাকুটিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। Lakutia Islamia Dakhil Madrasah পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন ও দোয়া মাহফিল অনুষ...
26/08/2026

লাকুটিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। Lakutia Islamia Dakhil Madrasah পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভাবগম্ভীর ও আধ্যাত্মিক পরিবেশে আমাদের লাকটিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়ে গেল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রাসূলুল্লাহ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা এবং বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সম্মানিত সভাপতি, ম্যানেজিং কমিটির সুযোগ্য সদস্যবৃন্দ এবং এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। আপনাদের উপস্থিতি ও আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হয়েছে—এজন্য মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে সবাইকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের কোমলমতি শিক্ষার্থীদের, যাদের প্রাণবন্ত অংশগ্রহণে আজকের সব প্রতিযোগিতা ও আয়োজন সাফল্যমণ্ডিত হয়েছে। কিরাত, হামদ-নাতসহ নানা প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন।
আজকের এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছ, তোমাদের শুভকামনা! আর যারা এবার পুরস্কার পাওনি, একদম মন খারাপ বা হতাশ হওয়ার কিছু নেই। প্রতিযোগিতায় অংশ নেওয়াটাই সবচেয়ে বড় বিষয়, আর প্রতিটি চেষ্টাই একটা শিক্ষা। তোমাদের উপস্থাপনা ও পারফরম্যান্স ছিল অত্যন্ত প্রশংসনীয়। আশা ও বিশ্বাস রাখি, এই প্রচেষ্টা বজায় রাখলে আগামীতে বিজয় নিশ্চয়ই তোমাদের হাতেই আসবে, ইনশাআল্লাহ!
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে প্রিয় নবীজী (সা.)-এর সুন্নাহ মেনে চলার তৌফিক দিন এবং আমাদের প্রতিষ্ঠানকে দ্বীনি শিক্ষার এক উজ্জ্বল আলো হিসেবে কবুল করুন। আমিন।

Address

Lakutia, Barishal To Babugong Road
Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when লাকুটিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। Lakutia Islamia Dakhil Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category