নৈশ বিদ্যালয়

নৈশ বিদ্যালয় একাডেমিক এবং জব রিলেটেড গণিত,বিজ্ঞান,বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য ও সাধারণ জ্ঞানের ক্ষুদ্রতম রাজ্যে আপনাকে স্বাগতম।

11/07/2026
28/05/2026

ঈদ মোবারক

03/02/2026

SIF stands for Special Intervention Force.

10/01/2026

⏹️কিছু ব্যতিক্রমী Singular ও তার Plural👇

1. Axis ➖অক্ষ➖Axes
2.Analysis➖ বিশ্লেষণ ➖Analyses
3. Agendum➖বিচার্য বিষয়➖Agenda
4. Alumnus ➖প্রাক্তন ছাত্র ➖Alumni
5. Appendix ➖পরিশিষ্ট➖ Appendices
6. Bandit➖দস্যু➖Banditti/Bandits
7. Basis ➖ভিত্তি➖ Bases
8. Bureau➖সরকারী বিভাগ➖Bureaux/Bureaus
9. Crisis ➖সংকট➖ Crises
10. Criterion ➖ নির্ণায়ক➖ Criteria

10/01/2026

📃জীবনানন্দ দাস:
[]রূপসী বাংলার কবি
[]তিমির হননের কবি
[]ধূসরতার কবি
[]নির্জনতার কবি
⏹️কাব্যগ্রন্থ:
[]ঝরা পালক
[]ধূসর পান্ডুলিপি
[]বনলতা সেন (রোমান্টিক গীতিকবিতা)
[]মহা পৃথিবী
[]সাতটি তারার তিমির
[]রূপসী বাংলা (মৃত্যুর পর প্রকাশিত)
[]বেলা অবেলা কালবেলা (মৃত্যুর পর প্রকা:)

⏹️উপন্যাস:
[]কল্যাণী
[]সতীর্থ
[]মাল্যবান

⏹️প্রবন্ধ গ্রন্থ :
[]কবিতার কথা

▶️জীবনানন্দ দাস মর্মগত,সুমিত,নিরাবেগ ও সুস্থির গদ্যরীতির জন্য বিখ্যাত।
▶️একজন বিদেশী গবেষক ক্লিন্টন বি সিলি জীবনানন্দ দাসের উপর গবেষণা (PHD) করেছেন।
▶️জীবনানন্দ দাসের বিখ্যাত উক্তি: সকলেই কবি নন, কেউ কেউ কবি(কবিতার কথা কাব্য গ্রন্থ থেকে)।

09/08/2025

🔶ব্রেটন উডস:
ব্রেটন উডস যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পাশায়ার রাজ্যে অবস্থিত। ১৯৪৪ সালের ১ জুলাই এখানে জাতিসংঘের মুদ্রা ও আর্থিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী IMF এবং World Bank জন্ম লাভ করে। এজন্য এই সংস্থা দুটিকে Bretton Woods Institute বলা হয়।

09/08/2025

⏹️দিয়াগো গার্সিয়া:

দিয়াগো গার্সিয়া দ্বীপটি ভারত মহাসাগরে অবস্থিত। এটি একটি প্রবাল দ্বীপ। এটি ব্রিটিশ ভারত মহাসাগরীয় অঞ্চলের অংশ। এ দ্বীপটি বর্তমানে যুক্তরাজ্যের মালিকানাধীন। দ্বীপটি চ্যাগোস দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপ। দ্বীপটি বিষুবরেখার সামান্য দক্ষিণে অবস্থিত এবং এখানে একটি গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য যৌথ সামরিক ঘাঁটি রয়েছে।

09/08/2025

⏹️গ্রিনিচ:
ইংল্যান্ডে অবস্থিত। মূল মধ্যরেখা এ স্থানের উপর দিয়ে চলে গেছে।। এখানে মানমন্দির অবস্থিত যেখান থেকে স্ট্যান্ডার্ড সময় গণনা করা হয়।

09/08/2025

⏹️ভার্সাই:
প্যারিসের অদূরে অবস্থিত ফ্রান্সের একটি বিখ্যাত শহর। ১৭৮০ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা চুক্তি এবং প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯১৯ সালে এখানে মিত্রপক্ষ ও জার্মানির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

09/08/2025

⏹️পানমুনজন গ্রাম:
উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী একটি অসামরিক অঞ্চল। ১৯৫৩ সালের যুদ্ধের পর দুই কোরিয়ার মাঝখানে অসামরিক এ এলাকাটি গঠন করা হয়।

Address

Barisal
8200

Website

Alerts

Be the first to know and let us send you an email when নৈশ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category