Amritalal Dey College, Barishal

Amritalal Dey College, Barishal কর্ম-ই ধর্ম

অধ্যক্ষের বাণী

অমৃত লাল দে মহাবিদ্যালয় আজ দক্ষিণ বাংলার শুধু নয়, বাংলাদেশেরই অন্যতম একটি প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে। মানসম্পন্ন শিক্ষার বিকাশ সাধনে এ প্রতিষ্ঠানের সুখ্যাতি সর্বমহলে সুবিদিত। অসংখ্য ক্ষণজন্মা মানবের স্মৃতিধন্য বরিশালের বিশিষ্ট দানবীর, শিক্ষানুরাগী, সমাজসেবী প্রয়াত অমৃত লাল দে যে- মহৎ উদ্দেশ্য নিয়ে এ মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠা করে গেছেন তা আজ সার্থকতার পথে। ইতোমধ্যে বোর্ডের মেধা তালিকায় শিক্ষার্থীদের শীর্ষস্থানগুলো লাভ আমাদের গঠনমূলক শিক্ষা কার্যক্রমেরই সাফল্য।

বর্তমান দ্রুত পরিবর্তনশীল আর্থ-সামাজিক অবস্থার সাথে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের উপযুক্ত মেধার বিকাশে আমরা বদ্ধপরিকর। এ মহাবিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীসহ সংশ্লিষ্ট সকলেই এ লক্ষ্যে নিরলসভাবে দায়িত্ব পালন করে চলেছেন। এ প্রসপেক্টাসে যে বিষয়গুলোর উল্লেখ রয়েছে তা সম্পূর্ণভাবেই আধুনিক ও গতিশীল শিক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে সহায়তা করবে। সদ্য প্রবর্তিত এস.এস.সি ও এইচ.এস.সি পর্যায়ে গ্রেডিং পদ্ধতির মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আমরা উচ্চ মাধ্যমিক স্তরে তার আলোকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের পদক্ষেপগুলো ছাত্র-ছাত্রীদের জন্য ইতিবাচক ফল বয়ে আনছে। তবে এ ক্ষেত্রে সর্বাগ্রে প্রয়োজন শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি গভীর মনোযোগ এবং অভিভাবকদের সচেতনতা।

আমাদের আদর্শ ‘কর্মই ধর্ম’। এ আদর্শকে সামনে রেখে দেশের জন্য দক্ষ মানবসম্পদ গড়ার লক্ষ্যে মানসম্পন্ন শিক্ষার প্রসারে আমাদের প্রচেষ্টা অব্যহত থাকবে। এ প্রচেষ্টায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।


তপংকর চক্রবর্তী
অধ্যক্ষ
অমৃত লাল দে মহাবিদ্যালয়
অমৃত লাল দে সড়ক
হাসপাতাল রোড, বরিশাল-৮২০০।

01/05/2025
নববর্ষ ১৪৩২
01/05/2025

নববর্ষ ১৪৩২

Address

Amritalal Dey Sarak, Hospital Road
Barisal
8200

Telephone

+43164032

Alerts

Be the first to know and let us send you an email when Amritalal Dey College, Barishal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category