ইলহাম একাডেমিতে আমরা শিশুদের ইংরেজি শেখাচ্ছি আনন্দের সাথে, চাপ ছাড়াই।
নার্সারী ক্লাসে Jolly Phonics Method ব্যবহার করে গল্প আকারে শিশুদের ইংলিশ লেটারের সাউন্ড ও শব্দ শেখানো হচ্ছে, যাতে তারা খুব সহজে বুঝতে পারে এবং শেখায় আগ্রহী থাকে।
আমাদের লক্ষ্য: শোনা, বলা ও উচ্চারণের অনুশীলনের মধ্যে আনন্দময় ও অর্থবহ কৌশল অবলম্বন করে শেখার প্রতি ভালোবাসা তৈরি করা।
শিশুদের শেখা হোক আনন্দের সাথে।
ILHUM Academy
An islamic school.
02/02/2026
মাশা আল্লাহ্,
আমাদের নার্সারী গ্রুপের ছোট্ট খুকী কত্ত সুন্দর করে মুরাক্কাব হরফ লিখছে!
ঠিক এক বছর আগে এই সময়েও তার হাতেখড়ি হয়নি।
অথচ আমাদের স্কুলে প্লে গ্রুপে পড়ে ও নিয়মিত হোমওয়ার্ক করে চমৎকার লিখছে এখন।
আমাদের প্লে গ্রুপকে আমরা বলি বর্ণ শেখার বছর।
অর্থাৎ ৪ বয়সের বাচ্চাকে আমরা—বাংলা, ইংলিশ, গণিত ও আরবির সকল বর্ণ পড়া ও লেখা শেখাই। এবং পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক শব্দ ও বেসিক ইসলাম শিক্ষার বিষয়গুলো মুখস্ত করাই।
আমাদের নার্সারি গ্রুপকে আমরা বলি শব্দ শেখার বছর, অর্থাৎ ৫ বয়সের বাচ্চাকে আমরা— বাংলা, ইংলিশ, গণিত ও আরবির শব্দ পড়া ও লেখা শেখাই।
ওয়ান ক্লাসকে আমরা বলি বাক্য শেখার বছর, অর্থাৎ—৬ বছর বয়সের বাচ্চাকে আমরা বাক্য গঠন, পড়া ও কথোপকথন শেখাই।
ইলহাম একাডেমীতে আমরা ৫০-৫০ মডেল অনুসরণ করি। অর্ধেক সময় জেনারেল স্টাডিস। বাকি অর্ধেক সময় আরবী ভাষা, কুরআন ও দ্বীনি শিক্ষা।
অর্থাৎ এখানে আপনার সন্তান যেমন স্ট্যান্ডার্ডে বাংলা, গণিত ও ইংরেজি শিখবে, আবার একই সাথে শুদ্ধ তাজবিদে কুরআন, হাদীস, আরবী ভাষা ও ইসলামিক স্টাডিজ শিখবে।
আমাদের কারিকুলাম এমনভাবে সাজানো যে, ক্লাস এইট শেষ করলে সে কুরআন পড়ার পাশাপাশি অর্থও বুঝতে পারবে আবার বড় একটি অংশ হেফজ করবে ইনশা আল্লাহ।
আপনার সন্তানের বয়স ৪, ৫ কিংবা ৬?
তাহলে তার জন্য এমন একটি স্কুল বেছে নিন, যেখানে আধুনিক শিক্ষা ও ইসলামি মূল্যবোধ একসাথে শেখানো হয়।
Ilhum Academy Barishal –
শৈশব থেকেই কুরআন, আদব ও জ্ঞানের সংমিশ্রণে শিক্ষা ।
অল্প কিছু আসন খালি আছে।
আজই স্কুল ভিজিট করে সিদ্ধান্ত নিন।
আসসালামু আলাইকুম
আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই।
গত কয়েক বছরে অনেক অভিভাবকের সাথে
কথা বলার সুযোগ হয়েছে।
অনেকেই একটা জিনিস নিয়ে চিন্তিত—
"বাচ্চাকে কোথায় ভর্তি করাবো?
স্কুলে দিলে দ্বীন শিখবে না,
মাদরাসায় দিলে আধুনিক শিক্ষা পাবে না।"
শিক্ষাব্যবস্থার এই সংকট দেখেই আমরা ২০২৫ এ ইলহাম একাডেমীর যাত্রা শুরু করি।
আমাদের goal সিম্পল — আপনার সন্তান যেন দুনিয়া ও আখিরাত দুইটার জন্যই তৈরি হয়।
আমরা ৫০-৫০ মডেল follow করি:
- ৫০% জেনারেল সাবজেক্ট (বাংলা, ইংলিশ, ম্যাথ)
- ৫০% ইসলামিক সাবজেক্ট (কুরআন, হাদীস, আরবি, ইসলামিক স্টাডিজ)
আমরা শুধু বই মুখস্থ করাই না, স্কিল তৈরি করি।
-Play তে বর্ণ,
-Nursery তে শব্দ,
-Class One এ বাক্য শেখাই।
ক্লাস এইট পর্যন্ত আমাদের কারিকুলামে কেউ অধ্যয়ন করলে আধুনিক শিক্ষার সমান্তরালে - কুরআন ও হাদীসের অর্থও বুঝতে সক্ষম হবে। আরবীতে অনর্গল কথা বলতে পারবে ও কুরআনুল কারীমের বিরাট অংশ হিফ্জও করবে ইনশা আল্লাহ্।
আমাদের কাননে আপনার সন্তান বুঝে শিখবে,
ভালোবেসে শিখবে।
স্কুলকে ভয় পাবে না ইনশাআল্লাহ।
গত বছরের ব্যাচ থেকে আমরা অনেক কিছু শিখেছি। অভিভাবকদের feedback আমাদের আত্মবিশ্বাস দিয়েছে।
এখনো সীমিত কিছু আসন বাকি আছে
Play, Nursery ও Class One এ।
একবার আমাদের স্কুল ভিজিট করুন। আমাদের সাথে কথা বলুন। ইনশাআল্লাহ আপনিও নিশ্চিন্ত হবেন।
📍 ইলহাম একাডেমী বরিশাল
৫৯৪, আসমা ভবন, কাজিপাড়া
দক্ষিণ আলেকান্দা, বরিশাল।
(সি এন্ড বি ১ নং পুল থেকে পূর্ব দিকে ৩ মিনিটের হাঁটা পথ )
📞 [০১৭১৯০৭৯৯১০]
🕒 Open House: প্রতি রবি থেকে বৃহস্পতিবার,
সকাল ৯টা- দুপুর ১টা
ভিডিওতে আরও বিস্তারিত বলা হয়েছে।
জাজাকুমুল্লাহু খইরান
22/01/2026
আজ ইলহাম একাডেমিতে আয়োজিত
অভিভাবক সেমিনারটি অত্যন্ত সুন্দর ও ফলপ্রসূভাবে সম্পন্ন হয়েছে।
সেমিনারে আমাদের শিক্ষার্থীদের আগামী এক বছরের একাডেমিক, নৈতিক ও মানসিক উন্নয়নের রোডম্যাপ বিস্তারিতভাবে তুলে ধরা হয় এবং সেই লক্ষ্য অর্জনে ইলহাম একাডেমির পরিকল্পনা ও কার্যক্রম ব্যাখ্যা করা হয়েছে।
উপস্থিত সম্মানিত অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ, মূল্যবান মতামত ও সহযোগিতা প্রদানের আশ্বাস আমাদেরকে আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করেছে।
একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়তে স্কুল ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।
টেকনোলজি কিভাবে আমাদের সন্তানদের শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
শিশুর সঠিকভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে
পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা কেমন হওয়া উচিৎ। অর্থাৎ সন্তান প্রতিপালন- এযুগের চ্যালেঞ্জ !
খুবই গুরুত্বপূর্ণ আলোচনার চুম্বকাংশ তুলে ধরা হয়েছে এই ভিডিওতে, দর্শকদের আগ্রহ অনুপাতে পরের অংশ দেয়া হবে।
হোস্ট: আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ হাফি:
গেস্ট: ড. সরোয়ার হোসাইন
পি এইচ ডি , ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর
কার্টেসী: অস্ট্রেলিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল
14/01/2026
আরবী ক্লাসে কার্ড ব্যবহার করে চলছে একই সাথে ৩ ভাষার (আরবী, ইংলিশ, এবং বাংলা) শব্দ প্র্যাকটিস।
ক্লাস: নার্সারি
১৪/০১/২৬
#ইলহাম_লিপি
13/01/2026
সবাই মিলে চলছে ২ লেখা প্র্যাকটিস।
আব্দুল্লাহ, পিছনে আছে সুবাহ এবং সুরাইয়া
ক্লাস: প্লে
১৩/০১/২৬
11/01/2026
বছরের প্রথম ক্লাস - 🎈২০২৬ 🎈
নুতন ও পুরাতন শিক্ষার্থীদের কলরবে আজ আমাদের বাগানটি মুখরিত ছিল।
টিফিন ও খেলার 🏓 টাইম পর্যাপ্ত থাকায় শিক্ষার্থীরা ক্লাসেও বেশ মনযোগী ছিল আলহামদুলিল্লাহ।
শিক্ষক ও শিক্ষিকাগণ শিক্ষার্থীদেরকে আপন করে নেয়ার চেষ্টায় ব্রত ছিলেন।
আমাদের প্রচেষ্টা এভাবেই চলমান থাকবে ইনশা আল্লাহ।
10/01/2026
আলহামদুলিল্লাহ
২০২৬ শিক্ষাবর্ষের সূচনা হল।
দীর্ঘ ছুটির পরে আজ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল আমাদের ক্যাম্পাস।
শিক্ষার্থিদের ভবিষ্যৎ নিয়ে শিক্ষক ও অভিভাবকদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ন আলোচনা পেশ করেছেন অতিথিবৃন্দ ও স্কুলের পরিচালনা পর্ষদ।
নতুন বই পাওয়ার আমেজে শিশুরা উৎফুল্ল ছিল, মাশা আল্লাহ।
আগামিকাল থেকে যথারীতি ক্লাস চলবে ইনশা আল্লাহ।
সীমিত কিছু আসনে ১৫ই জানুয়ারী পর্যন্ত ভর্তির সুযোগ আছে।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Kazipara, South Alekanda
Barisal
8200
Opening Hours
| Monday | 09:00 - 18:00 |
| Tuesday | 09:00 - 18:00 |
| Wednesday | 09:00 - 18:00 |
| Thursday | 09:00 - 18:00 |
| Sunday | 09:00 - 18:00 |