Sarengal NH Fazil Madrasah

Sarengal NH Fazil Madrasah সারেংগল নেছারিয়া হোসাইনিয়া ফাযিল মাদ্রাসা, ঝালকাঠি সদর, ঝালকাঠি, বরিশাল

নিয়োগ বিজ্ঞপ্তি।
28/02/2026

নিয়োগ বিজ্ঞপ্তি।

01/04/2025

একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ রূপে গড়ে ওঠার পেছনে বাবা-মা'র যেমন অবদান থাকে; শিক্ষকেরও তেমন থাকে বৃহৎ ভূমিকা।

দাখিল পরীক্ষা ২০২৫ এর রুটিন।
13/01/2025

দাখিল পরীক্ষা ২০২৫ এর রুটিন।

29/10/2024
05/10/2024

শিক্ষক দিবসে আমার উপলব্ধি:
এবছর হয়তো শিক্ষকরা আর ক্লাসে পাঠদান করবেন না। কি সেটা প্রাইমারি, হোক মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, বিশ্ববিদ্যালয় কিংবা মাদ্রাসা; পাঠদান প্রক্রিয়া আপাতত বন্ধ।
যতো সুযোগ সুবিধা যা কিছু চাই এ বছরই এখনই।
বিভিন্ন স্তরের শিক্ষকদের শত শত পোস্ট লক্ষ করলাম কোথাও শিক্ষার্থীদের পাঠদান কিভাবে উন্নয়ন অগ্রগতির দিকে নিয়ে যাওয়া যায় তা নিয়ে কোনো কথা নেই, ভাবনা নেই।
ছিটেফোঁটা দু-চার জন শিক্ষক যারা এই বিষয়টি নিয়ে কথা বলেন, ভাবেন তারা পুরোপুরি কোণঠাসা। এর পরিত্রান হয়তো অসম্ভবের কাছাকাছি।

শিক্ষার্থীরা চিন্তা করে বসে আছে তারা আর পড়াশোনা করবে না পাশাপাশি শিক্ষকদের চিন্তা হচ্ছে পড়াশোনার করাবো না।
ব্যাতিক্রমতো আছেই কিছু।

যাক এভাবেই হয়তো এগিয়ে যাবে আমাদের দেশ !!!
দ্যাখেন আম্নেরা যা ভালো মনে করেন, তবে বলে রাখলাম আপনাদেরও কিন্তু ছেলে-মেয়ে আছে। ওখান থেকে একটা অমানুষ হলে টাকা-পয়সা কিংবা এই মুহূর্তে গোঁ ধরে আদায় করা সুযোগ-সুবিধা দিয়ে বা... করবেন?
ধর্মের কথা নাই টানলাম নিউটনের তৃতীয় সূত্র জানেন নিশ্চয়ই।
😰😱

যদি কারো কাজে লাগে:🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩👉 প্রতিষ্ঠানঃ  বাংলাদেশ পুলিশ👉 পদের নামঃ বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর...
03/10/2024

যদি কারো কাজে লাগে:
🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩
👉 প্রতিষ্ঠানঃ বাংলাদেশ পুলিশ
👉 পদের নামঃ বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)
👉 আবেদন ফি: ৪০/- টাকা
👉 আবেদন শুরু: ৫ অক্টোবর ২০২৪
👉 আবেদন শেষ: ২০ অক্টোবর ২০২৪
👉 যোগ্যতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি।
👉 বয়সঃ ২০ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দে ১৯ হতে ২৭ বছর।

19/09/2024

"ঢাকা বিশ্ববিদ্যালয় কি ডাকাতদের গ্রাম?"
হ্যাঁ, সেটাই।
আমরা যা আজ দেখি কবিরা সেটা বলেন অনেক আগেই।
ধরেই নিলাম যাকে মারা হয়েছে সে চোর, তাই বলে তাকে পিটিয়ে মেরেই ফেলতে হবে?
মব যাস্টিস বন্ধ করতে হবে যে কোনো মূল্যে, আওয়াজ তুলতে হবে এখনই না হয় আপনাকেও কুত্তার মতো পিটিয়ে মারবে কালই।😡

(কবিতাটি কমেন্ট সেকশনে দেয়া হলো।)

30/08/2024

দেখুন মানুষের একটি মজার বৈশিষ্ট্য হলো সে নিজের সম অপরাধের দিগুণ দায়ভার অন্যের ওপরে চাপিয়ে নিজেকে পুতপবিত্র মনে করে আত্মতৃপ্তির ঢেকুর তোলে। আমি বিবেক দিয়েই বলছি যে আমাদের ব্যর্থতার দায় নিতে হবে, পরক্ষণে আপনি বরং আবেগকে নমঃ নমঃ করে কে, কাকে, কেন পদত্যাগে বাধ্য করছে এ তথ্য না জেনেই 'শিক্ষক' শব্দটাকে সব কিছুর উর্ধ্বে নিয়ে গিয়েছেন। ঠিক এ কাজটিই সাবেক মাননীয়া হাসিনা তার পিতাকে নিয়ে করে ছিলো। এটাতে তিনি যেভাবে নিজের শেষ করে দিয়েছেন তার বাবাকেও ফ্যাসিজমের প্রতীক বানিয়ে গিয়েছেন। এ ট্যাবু ভাঙতে হবে না হয় পরিণতি আরও ভয়াবহ হতে বাধ্য।
এটা মানতে দ্বিধা নেই বারাবাড়ি অবশ্যই হচ্ছে। অস্বাভাবিক যন্ত্রণা নিয়ন্ত্রিত উপায়ে প্রকাশ করা যায় কি?
যে প্রধান শিক্ষক লক্ষ-লক্ষ টাকা দিয়ে চাকুরী নিয়েছেন অন্যায় সুবিধা নিয়ে তার কি হবে, হোক সে মুসলিম অথবা হিন্দু? দিনের পর দিন ক্লাস না করে যে বাটপার শিক্ষক নেতা! হাসিনার চেয়েও বেশিবার অপ্রাসঙ্গিকভাবে বক্তৃতায় ড্যাডির নাম নিত তার কি হবে?

(সাম্প্রতিক জোর জবরদস্তি করে পদত্যাগকে আমি -
"শিক্ষক হিসেবে আমাদের দায়ই বেশি। আমরা ছ্যাঁচড়ামি আর দালালিতে ডক্টরেট & পোস্ট ডক্টরেট করে আমাদের পরিচয় ভুলিয়ে দিয়েছিলাম জাতিকে।
😢 আমরা প্রায় সকলেই ছাত্র-জনতার পাল্‌স বুঝতে সম্মিলিতভাবেই ব্যর্থ হয়েছি।"
এ মন্তব্যের জবাবে আমাকে অনেকেই ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে দিয়েছেন।)

06/08/2024

দয়া করে সব কিছু নিয়ে মাথা ঘামানোর মানসিকতা পরিহার করুন।

বিভিন্ন গ্রুপে পোস্টের পর পোস্ট। আমাদের শিক্ষকদের সব কিছুতেই তাড়াহুড়া বেশ বিব্রতকর। কেউ - এত তাড়াতাড়ি শিক্ষা প্রতিষ্টান খোলা নিয়ে, কালকেই জাতীয়করণ, কারিকুলাম চেঞ্জ, কাল থেকে পুরনো কারিকুলামের বই পড়াবেন, ৫০% বাতিল, ৮ম গ্রেড, আরো কত কি! কাজের নামে ঠনঠন। আমরা মাঠে আছি বাস্তবতা বুঝি। যার কাজ তাকে করতে দিন। আপনারটা আপনি করুন। বাচ্চাদের স্বাভাবিক হতেও মাসখানেক লেগে যাবে। তাই এটাই ঠিক আছে যে সব খুলে দাও। বাচ্চারা তাদের কাজ করেছে এবার অভিভাবক হিসেবে আমাদের প্রমাণ করার পালা।

(ওয়াকুল জা'আল হাক্কু, ও'ঝাহাকাল বাতিলুইন্নাল বাতিলা কা-না ঝাহূকা)যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়, ...
03/08/2024

(ওয়াকুল জা'আল হাক্কু, ও'ঝাহাকাল বাতিলু
ইন্নাল বাতিলা কা-না ঝাহূকা)

যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়, কারণ মিথ্যা চিরদিনই বিলুপ্ত হবে।
[সূরা বনী ইসরাঈল আয়াত ৮১]

17/04/2024

★ নিয়োগ বিজ্ঞপ্তি।
অত্র মাদ্রাসায় নিম্নোক্ত পদে জনবল নিয়োগ প্রদান করা হবে:
০১. ইবতেদায়ি প্রধান - ১ জন
০২. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর - ১ জন
০৩. ল্যাব সহকারী (বিজ্ঞান) - ১ জন

★ আবেদনের শেষ তারিখ ০৫ মে ২০২৪।
★ সূত্র: দৈনিক ইনকিলাব ১৭ এপ্রিল।
★ যোগাযোগ:
★ 01309101695 (অধ্যক্ষ)
★ 01718964649 (উপাধ্যক্ষ)

Address

Sarengal
Barisal
8400

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 13:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

+8801309101695

Alerts

Be the first to know and let us send you an email when Sarengal NH Fazil Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sarengal NH Fazil Madrasah:

Shortcuts

Share

Category