01/07/2026
একজন ক্লায়েন্টের কাজ করে দিচ্ছি।
প্লাজারিজম ফ্রি, নিজের ইউনিক স্টাইলে লেখা, একাধিক ভার্শন, ৮০% কম সময়ে, বারবার ব্যবহারযোগ্য, সব কিছু , এ.আই. এর ফ্রি ভার্শন দিয়েই সম্ভব।
Project name: Thesis/assignment proposal writing.
SOP:
Project> resources > unique instruction > one shot prompt> chain of thought prompt> iterating several times> review> compare models> repeat > Deliver.
State : ongoing.
বি.দ্র: ফুল কেইস স্টাডি আপকামিং।
এ.আই. ব্যবহার করে সময় বাচাতে নক দিন।
30/06/2026
Claude-কে একবার ঠিকভাবে সেটআপ করুন। তারপর বারবার শেখাতে হবে না।
(বেস্ট ক্লড ব্যবহার টেকনিক ;পার্ট-৫)
অনেকে Claude ব্যবহার করেন, কিন্তু প্রতিটি নতুন Chat-এ আবার সবকিছু বুঝিয়ে বলেন।
আপনার Audience কারা, লেখার Style কী, কোন ধরনের উত্তর চান—প্রতিবার নতুন করে লিখতে হয়।
কিন্তু Claude-কে যদি শুরুতেই নিজের মতো করে সেটআপ করে দেন, তাহলে সে ধীরে ধীরে আপনার Content Writer হিসেবেই কাজ করবে।
আমি যেভাবে করি, তার সংক্ষিপ্ত Version দিচ্ছি।
১. Memory চালু করুন।
নিজের Tone, Audience, পছন্দ-অপছন্দ, কাজের ধরন Memory-তে রাখুন।
২. Project ব্যবহার করুন।
একেক ধরনের কাজের জন্য আলাদা Project বানান। Brand document, পুরোনো ভালো পোস্ট, নির্দেশনা—সব এক জায়গায় রাখুন।
৩. নিজের Style Guide আপলোড করুন।
আপনি কীভাবে লেখেন, কোন শব্দ ব্যবহার করেন, কী করেন না—এসব লিখে দিন। শুধু ভালো উদাহরণ নয়, খারাপ উদাহরণও দিন।
৪. Extended Thinking ব্যবহার করুন।
Hook, Strategy, Planning বা কঠিন Analysis-এর সময় এটি অনেক ভালো ফল দেয়।
৫. Prompt Library তৈরি করুন।
যে Command বারবার ব্যবহার করেন, সেগুলো Project-এর মধ্যেই সংরক্ষণ করুন। প্রতিবার নতুন করে লিখতে হবে না।
৬. RTCO নিয়মে Command দিন।
Role → Task → Context → Output।
৭. আগে সমালোচনা, পরে লেখা।
সরাসরি "লিখে দাও" বলবেন না।
আগে বলুন:
এই Brief-এর দুর্বলতা, অপ্রয়োজনীয় অংশ এবং ফাঁকগুলো খুঁজে বের করুন।
তারপর Final Draft লিখতে বলুন।
৮. Artifact ব্যবহার করুন।
Carousel, Checklist, Document বা বড় Content চাইলে Artifact হিসেবে Output চাইুন। পরে Edit করা অনেক সহজ হয়।
৯. ভালো Content নতুনভাবে ব্যবহার করুন।
একটি সফল পোস্ট দিয়ে বলুন—
Facebook পোস্ট বানান
Carousel বানান
Short Post বানান
Email বানান
একটি Content থেকেই অনেকগুলো Content তৈরি হবে।
১০. প্রতি সপ্তাহে Feedback Review করুন।
Claude-কে জিজ্ঞেস করুন—
গত সপ্তাহে আমার Feedback থেকে আপনি কী Pattern লক্ষ্য করেছেন? আমার Style Guide-এ কী পরিবর্তন করা উচিত?
এভাবেই AI ধীরে ধীরে আপনার কাজের ধরন বুঝতে শুরু করবে।
মোদ্দাকথা, AI-কে প্রতিদিন নতুন কর্মচারীর মতো Training দেবেন না। একবার ভালোভাবে System তৈরি করুন। তারপর সেই System-ই আপনার হয়ে কাজ করবে।
আপনি যদি Claude-এর জন্য আমার ব্যবহৃত Setup Template দেখতে চান, "aikori" লিখে কমেন্ট করুন। ইন শা আল্লাহ, শেয়ার করবো।
াংলা
30/06/2026
Claude-এর Limit শেষ? এই ৪টি সহজ নিয়ম না জানলে প্রতিদিন হাজার হাজার Token নষ্ট করছেন।
অনেকেই ভাবেন Claude-এর Free Limit কম। কিন্তু বিপত্তি হলো অন্যখানে।
বেশিরভাগ মানুষ নিজেরাই অপ্রয়োজনীয়ভাবে Token নষ্ট করেন। অর্থাৎ, সমস্যা AI-এর না, ব্যবহারের।
আমি যেগুলো ব্যবহার করি, সেখান থেকে ৪টি সহজ নিয়ম বলছি।
১. PDF নয়, Text দিন।
পুরো PDF বা Screenshot আপলোড না করে Markdown (.md) বা সাধারণ Text ব্যবহার করুন। একই কাজ হবে, কিন্তু Token অনেক কম লাগবে।
২. একবারেই পুরো কাজ বলুন।
"এটা Summarize করো", তারপর "Point বানাও", তারপর "Facebook Post বানাও"—এভাবে ৩টি Prompt দেওয়ার বদলে শুরুতেই সব বলে দিন।
উদাহরণ Prompt:
"এই লেখাটি সংক্ষেপ করুন, তারপর ৫টি মূল পয়েন্ট বের করুন, এরপর এগুলো দিয়ে একটি Facebook পোস্ট লিখুন।"
৩. নতুন Chat নয়, Edit করুন।
উত্তর ভুল হলে নতুন Message লিখবেন না। আগের Prompt Edit করুন। একই উদ্দেশ্যে নতুন নতুন Message দিলে Context বড় হয়, Token-ও বাড়ে।
৪. Chat অতিরিক্ত বড় হয়ে গেলে Restart করুন।
দীর্ঘ Conversation-এর শেষে আবার সব ব্যাখ্যা করার চেয়ে "Restart Conversation from Here" অনেক সময় বেশি কার্যকর।
মোদ্দাকথা, AI-এর Limit বাড়ানোর সবচেয়ে সহজ উপায় নতুন Account খোলা নয়—AI-কে সঠিকভাবে Command করা।
কার্যকর আরও কৌশল নিয়ে ধারাবাহিকভাবে লিখবো, ইন শা আল্লাহ।
বি.দ্র: সেইভ করে রাখুন, কাজে লাগবে।
াংলা #বাংলাদেশ
29/06/2026
ai দিয়ে লিখিয়েও "human written" সিগনাল দেয়া কি সম্ভব?
কুইলবট ০% এআই, গ্রামারলি ১৭% এআই ডিটেক্ট করছে, অথচ এটা পুরাটাই এআই রিটেন। এই ১৭% ও দূর করা যায় চাইলে। আসলেই সম্ভব?
হ্যাঁ সম্ভব।
শুধু তাই না, আপনি যদি চান, এআই আপনার কন্টেন্ট লিখে দিবে, কিন্তু সেখানে আপনার নিজের/ আপনার কোম্পানির/ আপনার ব্যবসার/ আপনার ব্র্যান্ডের টোন থাকবে, এ আই মনে হবে না, সেটাও সম্ভব।
কীভাবে করবেন জানতে চাইলে "aikori" লিখে কমেন্ট করুন, পাঠিয়ে দেব ইন শা আল্লাহ, ফ্রি!
29/06/2026
অটোমেশন পেইড টুল ছাড়াও করা যায়, যদি পদ্ধতি জানা থাকে।
একসময় দিন রাত এক করে শুধু প্রম্পট দিয়েই গেছি, ৭-৮টা একাউন্ট খুলে বারবার দিয়েছি, যতক্ষণ না মনের মতো রেজাল্ট এসেছে ততক্ষণ চালিয়েছি।
কিন্তু আপনাকে সেটা করতে হবে না, কারণ ভুল করে শেখার জন্য যে সময় খরফ করতে হয় সেটা আমি আপনার হয়ে করে ফেলেছি আগেই।
ফুল অটমেশন করতে গেলে আপনার যত টাকা লাগবে তার চেয়ে বাংলাদেশের মানুষের শ্রমের দাম এখনও কম আছে, এটা ঠিক কথা। কিন্তু আপনার ব্যবসা তো একদিনের না। আপনাকে একটা সাস্টেইনেবল সিস্টেম দাড় করাতে হবে নিজের ব্যবসা আপ এন্ড রানিং রাখার জন্য, যেটা হবে কস্ট সেভি+ টাইম সেভি+ দক্ষ+কন্ট্রোল থাকবে আপনার হাতে।
আমার রাত জাগা সেসব ই-কমার্স নেসেসারি প্রম্পট বিনামূল্যে পেতে পেইজটি ফলো দিয়ে রাখুন। শিঘ্রই ধারাবাহিকভাবে সেগুলো শেয়ার করবো।