Sher E Bangla Medical College Debating Forum

Sher E Bangla Medical College Debating Forum

Share

Official debating club of “Sher-E-Bangla Medical College, Barishal”.

Photos from Sher E Bangla Medical College Debating Forum's post 16/05/2026

Best wishes to SB-52 batch for their Final Professional Examination.

May you all succeed with confidence, calm minds, and excellent results.

Good luck from SBMCDF!

16/05/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “পরিবেশ অধিদপ্তর” কর্তৃক আয়োজিত এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশন-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত দেশব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর বরিশাল বিভাগীয় পর্বে চ্যাম্পিয়ন হয়েছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ ডিবেটিং ফোরাম।

ছবিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ ডিবেটিং ফোরাম-এর সদস্যবৃন্দ এবং বিজয়ী দলের সদস্যরা ( ৫৬তম ব্যাচের ফাতিন আহমেদ রুশান, তানজিম তাহসিন জিম এবং শায়ান ইয়ামিন তাসিন) পুরস্কার হাতে অধ্যক্ষ মহোদয় অধ্যাপক ডা. আনোয়ার হোসেন বাবলু স্যারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জাতীয় পর্যায়ের পরবর্তী রাউন্ডের জন্য দলটির প্রতি রইল আন্তরিক শুভকামনা।

Photos from Sher E Bangla Medical College Debating Forum's post 12/05/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের "পরিবেশ অধিদপ্তর" এর আয়োজনে এবং "রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশন"এর সার্বিক তত্ত্বাবধায়নে দেশব্যাপী আন্ত: বিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬- এর বরিশাল বিভাগের আঞ্চলিক চ্যাম্পিয়ন শের-ই-বাংলা মেডিকেল কলেজ ডিবেটিং ফোরাম।

প্রথম রাউন্ডে "সরকারি বিএম কলেজ "এবং বিভাগীয় ফাইনালে "বরিশাল বিশ্ববিদ্যালয়" কে ৪-০ ব্যালটে হারিয়ে আঞ্চলিক চ্যাম্পিয়ন শের-ই-বাংলা মেডিকেল কলেজ। দলের বিতার্কিক ছিলেন ৫৬ তম ব্যাচের ফাতিন আহমেদ রুশান, তানজিম তাহসিন জিম এবং শায়ান ইয়ামিন তাসিন। ফাইনালে তানজিম তাহসিন জিম শ্রেষ্ঠ বক্তার সম্মান অর্জন করেন।

জাতীয় প্রতিযোগিতার পরবর্তী রাউন্ডের জন্য শুভকামনা।

Photos from Sher E Bangla Medical College Debating Forum's post 30/04/2026

Final & Closing Ceremony of “July Revolt and History of Bengal 2.0” organized by the Sher-E-Bangla Medical College Debating Forum.

A huge shoutout to Batch 53 & 11 for successfully pulling off such a beautiful event. Heartfelt gratitude to all the participants, adjudicators, organizers, and congratulations to the winners for making the event truly memorable.

25/04/2026

ফাইনাল : জুলাই রিভোল্ট এন্ড হিস্টোরি অফ বেংগল ২.০। আয়োজক: শের-ই-বাংলা মেডিকেল কলেজ ডিবেটিং ফোরাম ব্যাচ ৫৩ এবং ১১।

সরকারি দল: বিপ্রতীপ
সদস্য: তানিয়া সুলতানা সূচনা, ফাতিন আহমেদ রুশান, ইফতেখার আহমেদ নীরব।

বিরোধী দল: যুক্তিযূথ-২৪
সদস্য: শাইয়ান ইয়ামিন তাসিন, তানজিম তাহসিন জিম, রাফিয়া তাসনিম।

প্রস্তাবনা : এই সংসদ বিশ্বাস করে যে, বাংলার বিদ্রোহ গুলো মূলত অর্থনৈতিক বঞ্চনা দ্বারা চালিত, আদর্শিক নয়।

বিচারক: ডা: জোনায়ের বিন জাকির সিদ্দীকি, ডা: আসিফ আহমেদ জামান রাফাত, ডা: রেজোয়ান অয়ন, ডা: মাহফুজুর রহমান সাকিন।

Photos from Sher E Bangla Medical College Debating Forum's post 23/04/2026

Sher-E-Bangla Medical College Debating Forum proudly presents one of its flagship events of the year — “July Revolt & History of Bengal 2.0" arranged by 53 & 11.

After 3 consecutive Tab Rounds top 4 breaking teams:

1. চৌরঙ্গী
2. বিষের বাঁশি
3. বিপ্রতীপ
4. যুক্তিযূথ-২৪

Kudos to everyone for such eventful participation.

Photos from Sher E Bangla Medical College Debating Forum's post 15/04/2026

Sher-E-Bangla Medical College Debating Forum proudly presents one of its flagship events of the year — “July Revolt & History of Bengal 2.0.”

Here are the rest of the teams gearing up for an intense battle of ideas, history, and intellect.

Arranged by Batch 53 & 11

Photos from Sher E Bangla Medical College Debating Forum's post 14/04/2026

Sher-E-Bangla Medical College Debating Forum proudly presents one of its flagship events of the year — “July Revolt & History of Bengal 2.0.”

Here’s a first look at the teams gearing up for an intense battle of ideas, history, and intellect.

Arranged by Batch 53 & 11

Photos from Sher E Bangla Medical College Debating Forum's post 10/04/2026

"যুক্তির রণক্ষেত্রে বিবেকের ব্যবচ্ছেদ" - সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা।
আয়োজনে: শের-ই-বাংলা মেডিকেল কলেজ ডিবেটিং ফোরাম ও বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি সাংস্কৃতিক সংঘ, বরিশাল।

প্রস্তাব:
​এই সংসদ বিশ্বাস করে, নৈতিকতা গঠনে বইয়ের বিষয়বস্তুর চেয়ে পাঠকের সমালোচনামূলক চিন্তাশক্তি বেশি গুরুত্বপূর্ণ।

সরকার দল: SBMCDF অগ্রগামী

মেন্টর: সাদিয়া আফরিন রিয়া (৫৫)
বিতার্কিক:
সাদিয়া (৫৬)
রুশান (৫৬)
সাব্বির (৫৬)

বিরোধী দল: SBMCDF আগন্তুক

মেন্টর: মো আরিফ হাসান (৫৫)
বিতার্কিক:
তাহসিন (৫৬)
মুবাশ্বিরা (৫৬)
জিম (৫৬)

বিতর্কে সরকার দল সংসদে ৩-০ ব্যালটে বিজয়ী হয়েছে এবং শ্রেষ্ঠ বক্তা: ফাতিন (৫৬)।

আমাদের আজকের বিতর্কে সম্মানিত অতিথি এবং বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় -
ডা. চন্দনা সরকার ম্যাম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, এনাটমি, শেবাচিম
ডা. প্রবীর কুমার সাহা স্যার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, প্যাথোলজি, শেবাচিম
বাহাউদ্দীন গোলাপ স্যার, ডেপুটি রেজিস্ট্রার, বরিশাল বিশ্ববিদ্যালয়
আমাদের আজকের আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি সাংস্কৃতিক সংঘ, বরিশাল। উপস্থিত দর্শক, আমন্ত্রিত অতিথি এবং বিতার্কিক সকলকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ ডিবেটিং ফোরামের পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ।

09/04/2026

সবাইকে আমন্ত্রণ আগামীকাল সুন্দর একটি বিতর্ক উপভোগ করার জন্য!

স্থান: ডিবেট রুম, একাডেমিক ভবন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ।
সময়: সন্ধ্যা ৬ টা।

Photos from Sher E Bangla Medical College Debating Forum's post 09/04/2026

"যুক্তির রণক্ষেত্রে বিবেকের ব্যবচ্ছেদ" - সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা।
আয়োজনে: শের-ই-বাংলা মেডিকেল কলেজ ডিবেটিং ফোরাম ও বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি সাংস্কৃতিক সংঘ, বরিশাল।

দ্বিতীয় সেমি-ফাইনাল:

ইনফো স্লাইড: ইউটিলিটারিয়ান নীতিশাস্ত্র একটি ফলাফলভিত্তিক (consequentialist) নৈতিক দর্শন, যেখানে কোনো কাজের সঠিকতা নির্ধারণ করা হয় তার ফলাফলের উপর ভিত্তি করে—বিশেষত সামগ্রিক সুখ বাড়ানো বা সামগ্রিক দুঃখ কমানোর লক্ষ্যকে সামনে রেখে।

অন্যদিকে, ডিয়োন্টোলজিক্যাল নীতিশাস্ত্র একটি কর্তব্যভিত্তিক নৈতিক দর্শন, যেখানে কোনো কাজের সঠিকতা নির্ধারিত হয় সার্বজনীন নৈতিক নিয়ম বা কর্তব্য মেনে চলার মাধ্যমে, ফলাফল যাই হোক না কেন।

প্রস্তাব: এই সংসদ বিশ্বাস করে, ডিয়োন্টোলজিক্যাল (কর্তব্যভিত্তিক) নীতিশাস্ত্র দ্বারা পরিচালিত বিশ্বের তুলনায় ইউটিলিটারিয়ান (ফলাফলভিত্তিক) নীতিশাস্ত্র দ্বারা পরিচালিত বিশ্ব অধিক কাম্য।

সরকারী দল:

মেন্টর: মো আরিফ হাসান (৫৫)
বিতার্কিক:
তাহসিন (৫৬)
মুবাশ্বিরা (৫৬)
জিম (৫৬)

বিরোধী দল:

মেন্টর: নিলয় বৈদ্য (৫৫)
বিতার্কিক:
সাদিক (৫৬)
ইসরাত (৫৬)
শায়ান (৫৬)

বিতর্কে সরকারী দল সংসদে ৩-০ ব্যালটে বিজয়ী হয়েছে।

Want your school to be the top-listed School/college in Barishal?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Sher E Bangla Medical College
Barishal
8250