15/08/2026
🏆 সারা বাংলাদেশে শ্রেষ্ঠ আমাদের নাজিফা! জাতীয় মঞ্চে শীর্ষস্থান অর্জন!🏆
ইতিহাস গড়লো আমাদের স্কুল! অত্যন্ত আনন্দ এবং গর্বের সাথে জানাচ্ছি যে, আমাদের বিদ্যালয়ের অত্যন্ত মেধাবী ও কৃতি শিক্ষার্থী নাজিফা জাতীয় পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সমগ্র বাংলাদেশে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এটি কেবল নাজিফার অর্জন নয়, এটি আমাদের পুরো বিদ্যালয় এবং অঞ্চলের জন্য এক গৌরবময় ঐতিহাসিক মুহূর্ত। তার হাতের তুলির জাদু আজ পুরো দেশের সেরা সেরা প্রতিভাদের পেছনে ফেলে শ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে এনেছে।জাতীয় দরবারে আমাদের স্কুলের নামকে দেশের সর্বোচ্চ শিখরে পৌঁছে দেওয়ার জন্য নাজিফাকে জানাই আমাদের হৃদয়ের নিংড়ানো ভালোবাসা, অভিনন্দন।