05/05/2026
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬
জেলা পর্যায়ে
হেতালিয়া নেছার মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য।
সাতার প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছে
নাজমুল হোসেন নিরব (৭ম শ্রেণি)।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hetalia Nesser Uddin Secondary School, School, 870, Barishal.
05/05/2026
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬
জেলা পর্যায়ে
হেতালিয়া নেছার মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য।
সাতার প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছে
নাজমুল হোসেন নিরব (৭ম শ্রেণি)।
18/04/2026
গত ১৬ই এপ্রিল সম্পন্ন হয়েছে আমাদের স্কুলের এসএসসি - ২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান।
দেখতে দেখতে কতগুলো বছর যেন মুহূর্তেই কেটে গেল!
সেদিন সবার চোখে পানি থাকলেও, মনে ছিল তোমাদের জন্য এক বুক শুভকামনা।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেখানেই যাও, তোমাদের মেধা ও সততা দিয়ে স্কুলের নাম উজ্জ্বল করো।
তোমাদের আগামীর পথচলা হোক সাফল্যমণ্ডিত। 🌟
শুভ বিদায়—রইলো অনেক অনেক দোয়া ও ভালোবাসা❤️!
"আমাদের স্কুল"
প্রকৃতি যেন নীরবে ডাকে—
এসো ছায়ায়, জ্ঞান নিয়ে যাও,
ফুলে সাজানো স্কুল প্রাঙ্গণ
স্বপ্নগুলো এখানে গড়ে নাও।
রঙিন বাগান, সবুজ ঘাস,
হাওয়ায় ভাসে মিষ্টি গান,
পাখির ডাকে সকাল শুরু,
মনটা থাকে সারাক্ষণ টান।
বন্ধুর হাসি, গল্পের মেলা,
দিনগুলো গিয়েছে কতই ভালো,
শিক্ষকের মুখে জ্ঞানের আলো
ভবিষ্যত করে আরও আলো।
এই স্কুল আমাদের স্বপ্নঘর,
ভালোবাসায় গড়া ঠিকানা,
এখান থেকেই উড়তে শিখেছি,
ছুঁতে চাই আকাশের ডানা।
কবিতা: মুসা ফরাজী (এসএসসি ব্যাচ ২০২০)।
ভিডিও: মাহমুদুল হাসান সিয়াম (এসএসসি ব্যাচ ২০২০)।
20/03/2026
🌙 ঈদ মোবারক! 🌙
আসসালামু আলাইকুম,
আনন্দের বার্তা নিয়ে আবারও আমাদের মাঝে ফিরে এলো পবিত্র ঈদুল ফিতর। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই খুশির দিনে হেতালিয়া নেছারউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমরা জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
21/07/2025
হে পরম দয়ালু আল্লাহ!
এই মর্মন্তুদ ঘটনার শিকার যেসব ভাই-বোন আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনার অসীম করুণায় তাঁদের পরিপূর্ণ আরোগ্য ও শান্তি দান করুন।
যারা প্রাণ হারিয়েছেন, তাঁদেরকে শহীদদের মর্যাদা দিন,
আর তাদের রূহকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ স্তরে স্থান দান করুন।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রতিটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবককে
আপনার হেফাজতের নিরাপদ চাদরে ঢেকে দিন।
আর আমাদের সবাইকে হেফাজত করুন এমন যেকোনো আকস্মিক বিপদ, দুঃসংবাদ ও হৃদয়বিদারক পরীক্ষার হাত থেকে।
আপনিই একমাত্র ভরসা, আপনিই একমাত্র আশ্রয়স্থল।
আমিন, ইয়া রাহমান, ইয়া রাহিম।
10/07/2025
এসএসসি পরীক্ষা- ২০২৫
হেতালিয়া নেছার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়।
পরীক্ষার্থী- ৪০ জন। কৃতকার্য- ৩৫ জন।
পাসের হার= ৮৭ দশমিক ৫০ শতাংশ।
A ৫টি, A- ৮টি, B ৫টি, C ১৬টি, D১টি এবং F 5টি।
28/05/2025
“তামাকের ধোঁয়ায় নিঃশেষ হচ্ছে জীবন, ভবিষ্যৎ ও জাতির অর্থনীতি”
আপনি জানেন কি, বাংলাদেশে প্রতি বছর তামাকজনিত রোগে প্রাণ হারান প্রায় ১ লাখ ৬১ হাজার মানুষ?
এর মধ্যে অনেকেই ছিলেন পরিবারের একমাত্র ভরসা, সমাজের সক্রিয় সদস্য।
তবে ক্ষতি এখানেই শেষ নয়—তামাক ব্যবহারের ফলে আমাদের দেশে বছরে ৩০ হাজার কোটি টাকারও বেশি অর্থনৈতিক ক্ষতি হয়!
এই টাকায় তৈরি করা যেত হাজার হাজার হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মসংস্থানের সুযোগ।
শুধু ধূমপানকারী নয়, তার চারপাশের নির্দোষ মানুষরাও আক্রান্ত হচ্ছে পরোক্ষ ধূমপানে।
প্রতি বছর প্রায় ৩৮ হাজার মানুষ মারা যায় শুধু এই ধোঁয়ার কারণে। এটা কি কোনোভাবেই ন্যায়সংগত?
তামাকপণ্য যেমন সিগারেট, গুল, জর্দা বা ভেপ—সবই আমাদের স্বাস্থ্য, সমাজ এবং দেশের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা।
একটা সিগারেট মানে শুধু ১২ টাকা খরচ নয়, এটা একটি জীবন ধ্বংসের শুরু।
চলুন আজই সিদ্ধান্ত নিই—
তামাক ছাড়ব, নিজেকে ও প্রিয়জনকে বাঁচাব।
অর্থ, স্বাস্থ্য ও ভবিষ্যৎ—সবই রক্ষা করব।
#তামাক_বিরোধী
26/03/2025
মহান স্বাধীনতা দিবস -২০২৫
আয়োজনে:-
হেতালিয়া নেছার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়
ভান্ডারিয়া, পিরোজপুর।
15/12/2024
Happy Birthday of Bangladesh 🇧🇩
Today marks the 54st Victory Day of Bangladesh. After 9 months of fight and sacrifices our nation became liberated on 16 December 1971. Victory day is a national holiday in Bangladesh celebrated to commemorate the defeat of the Pakistan Armed Forces in the Bangladesh Liberation War in 1971 and the Independence of Bangladesh.
From declaring independence on 26 march 1971 till the victory won on 16 December, 3 million people sacrificed their lives for the sake of independence. :military_helmet: To pay homage and tribute to the martyrs, various programs and activities are performed throughout the country in due solemnity and festivity.
Thousands of people from home and abroad show respect and affirm commitment to serve the nation on this day at National Memorial at Savar.
28/11/2024
ভর্তি চলছে:
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণিতে।
হেতালিয়া নেছার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়
ভান্ডারিয়া, পিরোজপুর।
আপনার সন্তানকে নিয়ে স্কুল পরিদর্শন করুন এবং ভর্তি করান। বিস্তারিত জানতে ০১৭১৫৬৪৬১৬৫ এই নাম্বারে যোগাযোগ করুন।
আসলামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ,
আমাদের সকল শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, সাবেক ও বর্তমান শিক্ষার্থী সহ সবাইকে বন্যা দুর্গত এলাকায় সাহায্য করার জন্য এগিয়ে আসার অনুরোধ রইলো।
এই দেশ আমার এই দেশ আপনাদের এই দেশ আমাদের সকলের সুতরাং এই দেশের যেকোনো অস্বাভাবিক পরিস্থিতিতে সবাইকে কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে।
তাই সবাই এগিয়ে আসুন এই দুর্যোগ থেকে দেশকে উদ্ধার করুন।
ধন্যবাদ সবাইকে।