28/04/2026
আবারো তীব্র বজ্রপাত ও কালবৈশাখী সহ ভারী বর্ষনের সতর্কতা!!
আজকে রাত ১২ টা থেকে আগামী ৩৬-৪৮ ঘন্টার মধ্যে দেশের প্রায় ৮ বিভাগের বেশকিছু জেলায় বিক্ষিপ্তভাবে তীব্র বজ্রপাত ও কালবৈশাখী সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি বা বর্ষন হতেপারে। এসময় কিছুকিছু জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
সবচেয়ে বেশি প্রভাব থাকতে পারে ময়মনসিংহ, সিলেট, ঢাকা,বরিশাল,রংপুর ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে। এই বিভাগ গুলোর প্রায় সকল জেলাতেই তীব্র বজ্রপাত ও কালবৈশাখী সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতেপারে। এর মধ্যে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী,চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, ভোলা,বরিশাল, পটুয়াখালী, শরিয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ,নারায়ণগঞ্জ ও এর আশেপাশের কিছুকিছু জেলায় মাঝারি থেকে ভারী বর্ষন হতেপারে। সেইসাথে কয়েকটি জেলায় অতিভারী বর্ষনের সম্ভাবনাও রয়েছে।
এছাড়া কক্সবাজার, বান্দরবান, বরগুনা, ঝালকাঠি,পিরোজপুর, খুলনা, নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর,ফরিদপুর ঢাকা,টাঙ্গাইল গাজীপুর, রংপুর, লালমনিরহাট,নীলফামারী,পঞ্চগড়, কুড়িগ্রাম ও এর আশেপাশের কিছুকিছু জেলাতেও হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতেপারে কালবৈশাখী বা দমকা হাওয়া সহ।এসময় কিছুকিছু জেলায় স্বল্পস্থায়ী ভারী বর্ষনের সম্ভাবনাও রয়েছে।
এছাড়া এই ৪৮ ঘন্টার মধ্যে রাজশাহী বিভাগের জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতেপারে কালবৈশাখী সহ। এসময় গভীর সঞ্চালনশীল মেঘমালার কারনে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হতেপারে। এবং ঝড়বৃষ্টির কারনে দেশের ভিতরেও নদীগুলো সাময়িক উত্তাল থাকতে পারে। তাই সকল নৌযান চালকগন নৌযান ছাড়ার আগে অবশ্যই আবহাওয়ার আপডেট জেনে নিবেন ভালো করে।
ভারী বর্ষনের কারনে সিলেট, ঢাকা,চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছুকিছু জেলায় ও দেশের অন্যত্র কিছু স্থানে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতেপারে। তীব্র বজ্রপাত ও কালবৈশাখীর সম্ভাবনা থাকায় সবাই বিশেষ ভাবে সতর্ক থাকবেন।
17/04/2026
26/03/2026
21/02/2026