30/06/2026
আলহামদুলিল্লাহ
আমাদের প্রিয় প্রতিষ্ঠান চরমোনাই আহছানাবাদ রশীদিয়া কামিল মাদরাসা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ফাযিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।
এই গৌরবময় অর্জনের জন্য মাদরাসার মুহতারম অধ্যক্ষ মহোদয় সম্মানজনক এওয়ার্ড গ্রহণ করেছেন যা আমাদের জন্য গর্ব, অনুপ্রেরণা ও সম্মানের।
এই সাফল্য সংশ্লিষ্ট সকল উস্তাদে কেরাম, ছাত্রসমাজ ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত পরিশ্রমের ফসল।
আল্লাহ তায়ালা আমাদের প্রতিষ্ঠানকে আরও উন্নতির উচ্চতায় পৌঁছে দিন আমিন।
30/06/2026
গাছ লাগান, পরিবেশ বাঁচান,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিশেষ নির্দেশনায় চরমোনাই আহছানাবাদ রশীদিয়া কামিল মাদরাসার উদ্যোগে আজ ২৮-০৬-২০২৬ইং অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি।
সবুজ ও সুস্থ পৃথিবী গড়ার প্রত্যয়ে মাদরাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং উদ্যমী ছাত্ররা মিলে একসঙ্গে মাদরাসার আঙিনায় রোপণ করেছে নানাবিধ গাছের চারা। ছবিতে দেখতেই পাচ্ছেন, সবার চোখে-মুখে এক টুকরো সবুজ পৃথিবী গড়ার আনন্দ আর নিষ্ঠা।
আসুন, আমরা সবাই যার যার অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগাই এবং আমাদের পরিবেশকে সুরক্ষিত রাখি। আমাদের একটু সচেতনতাই পারে আগামী প্রজন্মকে একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ উপহার দেই।
01/04/2026
আলহামদুলিল্লাহ
আজ বাদ যোহর হযরত পীর সাহেব হুজুর চরমোনাইর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহাসিক চরমোনাই বাৎসরিক মাহফিল
26/03/2026
২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত এবং প্রতিযোগিতা অনুষ্ঠান -২০২৬ইং
সভাপতি:- মাওলানা গাজী মুহাম্মাদ জাফর ইমাম সাহেব
অধ্যক্ষ, চরমোনাই আহছানাবাদ রশীদিয়া কামিল মাদরাসা।
অংশগ্রহণ:- শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রবৃন্দ।
স্থান:- শিক্ষক মিলনায়তন, চরমোনাই আহছানাবাদ রশীদিয়া কামিল মাদরাসা
21/03/2026
চরমোনাই আহছানাবাদ রশীদিয়া কামিল মাদরাসার পক্ষ থেকে সম্মানিত শিক্ষক, ছাত্র, অভিভাবক ও দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ
এই ঈদ হোক কুরআনের আলোয় জীবন গড়ার নব অঙ্গীকার, সুন্নাহর পথে অবিচল থাকার দৃঢ় প্রত্যয় এবং উম্মাহর কল্যাণে নিজেকে উৎসর্গ করার অনুপ্রেরণা।
আসুন, আমরা এই পবিত্র দিনে তাকওয়ার বুনিয়াদে নিজেদের গড়ে তুলি যাতে আমাদের প্রতিটি পদক্ষেপ হয় রবের সন্তুষ্টির পথে।
মহান আল্লাহ আমাদের সকলের ইবাদত কবুল করুন, গুনাহ মাফ করুন এবং আমাদেরকে দ্বীনদার, খোদাভীরু ও কল্যাণমুখী জীবনের তাওফিক দান করুন।
🌙 ঈদ মোবারক 🌙
27/01/2026
কামিল (মাস্টার্স) সমাবর্তন অনুষ্ঠান ২০২৬ ঈসায়ী
চরমোনাই আহছানাবাদ রশীদিয়া কামিল মাদরাসা
27/01/2026
কামিল [ স্নাতকোত্তর ] সমাবর্তন অনুষ্ঠান - ২০২৬ ঈসায়ী
চরমোনাই আহছানাবাদ রশীদিয়া কামিল মাদরাসা
তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।
07/01/2026
এসাইনমেন্ট কামিল ১ম পর্ব তাফসির বিভাগ -২০২৪
03/01/2026
কামিল (স্নাতকোত্তর) ২বছর মেয়াদী চলমান পরীক্ষা ২০২৪ এর আগামী ০৫-০১-২০২৬ (সোমবার) তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষার সময় পরিবর্তন প্রসঙ্গে ৷৷
03/01/2026
বিশেষ ঘোষণা
চরমোনাই আহছানাবাদ রশীদিয়া কামিল মাদরাসায় ইবতেদায়ী ১ম শ্রেণি থেকে দাখিল নবম শ্রেণি পর্যন্ত ভর্তি বিজ্ঞপ্তি:
অনেক সম্মানিত অভিভাবকের অনুরোধে আমরা আগামী ০৮.০১.২০২৬ বৃহস্পতিবার বেলা ১১টায় তৃতীয় দফা ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
ইলম,আমল, বহুমুখী যোগ্যতা ও ভালো রেজাল্টের জন্য নির্দ্বিধায় এ মাদরাসায় অধিনস্থ ও আত্মীয়-স্বজনকে ভর্তি করতে পারেন।
শুভাকাঙ্ক্ষীগনকে পোস্টটি বেশি বেশি শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।