19/12/2022
মুহতারাম,
আচ্ছালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
সম্মানিত ইসলাম প্রিয় ভাই ও বোনেরা। ২০০৩ সালে প্রতিষ্ঠিত দ্বীনি প্রতিষ্ঠান “দিয়াশুর পীর দুদুমিয়া মাদ্রাসা” দীর্ঘ ২০ বছর থেকে আল্লাহর অশেষ রহমতে আপনাদের সহযোগিতায় সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। ২০১৯ সালে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে মাদ্রাসার টিনের চালাসহ, ঘর, দরজা ভেঙ্গে তছনছ হয়ে যাওয়ার ফলে খোলা আকাশের নিচে পাঠদান প্রক্রিয়া চলমান থাকে। এক পর্যায়ে তা সামাজিক যোগাযোগের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পড়লে নারায়ণগঞ্জের বাসিন্দা আমেরিকান প্রবাসী মোঃ হুমায়ূন কবীর ভাইয়ের আর্থিক সহযোগিতায় সাতকক্ষ বিশিষ্ট একটি পাকা ভবন তৈরি হয়।
কিন্তু আপনাদের অবগত করার জন্য জানাচ্ছি যে, বর্তমানে অত্র প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকায় ছাত্র-ছাত্রীদের খেলাধুলা, সাপ্তাহিক ও মাসিক জলসা, প্রাত্যহিক সমাবেশ, মুসলমানদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, ওয়াজ মাহফিল, জানাযা নামাজ, পবিত্র ঈদের জামায়াতসহ বিভিন্ন ধর্মীয় অনুদান পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে।
উল্লেখ্য যে, অত্র মাদ্রাসার সম্মুখে ২৮ শতাংশ পরিমাণ জমি মালিক পক্ষ বিক্রয় করতে আগ্রহী যা আমাদের মাদ্রাসার সম্প্রসারণের জন্য অত্যন্ত জরুরী। তাই আমাদের মাদ্রাসা উন্নয়নের জন্য আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য যে, মাদ্রাসার সম্মুখে ২৮ শতাংশ জায়গা মাদসার অনুকুলে খরিদ করিতে পারিলে ভবিষ্যতে মাদরাসার বহুতল ভবন সহ শ্রেণি কক্ষ সম্প্রসারণ করা সম্ভব হবে এবং ছাত্র-ছাত্রীদের পাঠদানের জন্য শ্রেণি কক্ষের স্বল্পতা দূর করা যাবে।
অতএব, আপনাদের অতীত ও বর্তমানে মাদ্রাসায়ে আর্থিক সহযোগিতা করে আসছেন। আশা করি সর্বদা এ সহযোগিতা (দান/ অনুদান) অব্যাহত রাখবেন-ইনশা আল্লাহ। আল্লাহ আপনাদের দানের উছিলায় মৃত পিতা-মাতা ও পরিবারের সকলকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং জীবনে সফলতা দান করুন। আমীন
নিবেদক
মাওলানা ফিরোজ আহম্মাদ
প্রধান শিক্ষক
দিয়াশুর পীর দুদুমিয়া মাদ্রাসা
গৌরনদী, বরিশাল।
Mobile/bKash +8801739-038091