দৈনিক ফেনীর বার্তা

দৈনিক ফেনীর বার্তা ‘ফেনীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল‚

সোনাগাজীর কাজিরহাটে ২৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটকনুর উদ্দিন রনি:সোনাগাজীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ...
26/08/2026

সোনাগাজীর কাজিরহাটে ২৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

নুর উদ্দিন রনি:
সোনাগাজীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে সোনাগাজী উপজেলার কাজিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

আটকরা হলেন—সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি গ্রামের শফিউল্লাহর ছেলে মাইজুল হক বাবু (৩৭), আদর্শগ্রামের মৃত শফিক মাঝির ছেলে আনু উদ্দিন ওরফে সোহেল (৩৮) এবং আউরারখীল গ্রামের মমিনুল হকের ছেলে নূর আলম (২৪)।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, সোনাগাজী থানাধীন কাজিরহাট বাজারে পান ব্যবসায়ী মফিজ উদ্দিনের মালিকানাধীন একটি মার্কেটের তৃতীয় তলায় মাদক কারবারিরা বিপুল পরিমাণ গাঁজা মজুদ করেছে। মজুদ করা গাঁজা বিক্রির উদ্দেশ্যে কয়েকজন কারবারি মার্কেটের সামনে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় মাইজুল হক বাবু ও আনু উদ্দিন ওরফে সোহেলকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মার্কেটের তৃতীয় তলায় অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, তৃতীয় তলায় ওঠার সময় একজন ব্যক্তি সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নেমে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার পরিচয় নূর আলম হিসেবে জানা যায়।
এরপর মার্কেটের তৃতীয় তলার পূর্ব-দক্ষিণ কোণে থাকা একটি স্টোররুমে তল্লাশি চালানো হয়। সেখান থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো এবং খাকি রঙের স্কচটেপ দিয়ে প্যাকেট করা পাঁচটি বান্ডিল উদ্ধার করা হয়। এসব বান্ডিলে থাকা গাঁজার মোট ওজন ২৫ কেজি। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব-৭।
র‌্যাব-৭ আরও জানায়, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা গাঁজাসহ তাদের ফেনীর সোনাগাজী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

26/08/2026

জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকারের মায়ের জানাজা সম্পন্ন

25/08/2026

সোনাগাজী মডেল থানা জামে মসজিদের ইমামকে জো-রপূর্বক বিতাড়নের চেষ্টার অভিযোগ, সরেজমিনে মুফতি শামীম মজুমদার

সোনাগাজী মডেল থানা জামে মসজিদের ইমাম মুফতি আমিরুল ইসলাম আশরাফকে জোরপূর্বক বিতাড়নের চেষ্টার অভিযোগ উঠেছে। এ অভিযোগের বিষয়ে সরেজমিনে মসজিদ পরিদর্শন করেন শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার। পরিদর্শন শেষে তিনি এ বিষয়ে তাঁর বক্তব্য তুলে ধরেন।

#সোনাগাজী #ফেনী #ইমাম #বিতাড়ন

25/08/2026

মন্ত্রীকে কাছে পেয়েই ফেনী পলিটেকনিক এর জন্য বাস ও নতুন হোস্টেলের দাবি করলেন ফেনী পলিটেকনিক ছাত্রদল..

25/08/2026
ফেনীর নতুন সিভিল সার্জন ডাঃ মোঃ আরিফুজ্জামান
24/08/2026

ফেনীর নতুন সিভিল সার্জন ডাঃ মোঃ আরিফুজ্জামান

মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি....২০১৯ সালে যাকে পুড়িয়ে মারা হয়।
24/08/2026

মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি....
২০১৯ সালে যাকে পুড়িয়ে মারা হয়।

24/08/2026

নুসরাত মামলার আপিলের রায়ের পর সোনাগাজী কামিল মাস্টার্স মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম খলিল যা বললেন...

দীর্ঘদিন ওসি বিহীন ফেনী মডেল থানা।অবশেষে ফেনী ফাঁড়ি থানার ইনচার্জ  আমিনুল ইসলামকে মডেল থানার ওসি হিসেবে যোগদান।
24/08/2026

দীর্ঘদিন ওসি বিহীন ফেনী মডেল থানা।অবশেষে ফেনী ফাঁড়ি থানার ইনচার্জ আমিনুল ইসলামকে মডেল থানার ওসি হিসেবে যোগদান।

24/08/2026

রায়ে সন্তুষ্ট নুসরাতের পরিবার।

Address

Feni
Barisāl

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক ফেনীর বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share