Banshkhali Students' Forum Chittagong University

Banshkhali Students' Forum Chittagong University শিক্ষা একতা অগ্রগতি

Asfak Uddin-এর সম্মানিত পিতার প্রয়াণে বাঁশখালী স্টুডেন্টস' ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।
10/09/2026

Asfak Uddin-এর সম্মানিত পিতার প্রয়াণে বাঁশখালী স্টুডেন্টস' ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।

বন্যায় ঘর হারানো চবিয়ানদের পাশে আমরা! 🤍বাঁশখালীর ভয়াবহ বন্যায় ঘর হারানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই-বোনদের ...
28/07/2026

বন্যায় ঘর হারানো চবিয়ানদের পাশে আমরা! 🤍

বাঁশখালীর ভয়াবহ বন্যায় ঘর হারানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই-বোনদের পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে Banshkhali Students' Forum Chittagong University নগদ অর্থ সহায়তা ও টিন প্রদান করেছে।

পাশাপাশি বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০টি পরিবারের মাঝে নগদ অর্থ এবং ৩০টি পরিবারের মাঝে টিন সামগ্রী পৌঁছে দিতে পেরেছি আমরা।

এই মানবিক উদ্যোগে পাশে থাকা সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

পুঁইছড়ি ও ছনুয়া ইউনিয়নে পুনর্বাসন কার্যক্রম। বাঁশখালীর বন্যাকবলিত জনপদের পুনর্বাসনের লক্ষ্যে পুঁইছড়ি ও ছনুয়া ইউনিয়...
26/07/2026

পুঁইছড়ি ও ছনুয়া ইউনিয়নে পুনর্বাসন কার্যক্রম।

বাঁশখালীর বন্যাকবলিত জনপদের পুনর্বাসনের লক্ষ্যে পুঁইছড়ি ও ছনুয়া ইউনিয়নে সরেজমিনে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোতে নগদ অর্থ উপহার হিসেবে পৌঁছে দিয়েছি। আমাদের পুনর্বাসন কার্যক্রম চলমান আছে। আপনাদের পাঠানো আমানতের যথাযথ ব্যবহারে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং সর্বোচ্চ চেষ্টা করছি সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোতেই সহযোগিতা পৌঁছে দেওয়ার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন তহবিল এর উদ্যোগে এবং আমাদের সমন্বিত প্রচেষ্টায় গতকাল ...
25/07/2026

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন তহবিল এর উদ্যোগে এবং আমাদের সমন্বিত প্রচেষ্টায় গতকাল বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নে বন্যায় ঘর হারানো ৯ টি পরিবারকে টিন উপহার দেওয়া হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী ভাই-বোনকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে এই মহৎ উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

পুনর্বাসন সহায়তার পাশাপাশি আমরা সরেজমিনে বাড়িগুলো পরিদর্শন করে সার্বিক ক্ষয়ক্ষতির অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ...
25/07/2026

পুনর্বাসন সহায়তার পাশাপাশি আমরা সরেজমিনে বাড়িগুলো পরিদর্শন করে সার্বিক ক্ষয়ক্ষতির অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আপনাদের আমানতের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

পুঁইছড়ি ৮ নং ওয়ার্ড, ভিলিজার পাড়া।ভদ্রমহিলার স্বামী নেই। ছোট ছোট পাঁচটি মেয়েকে নিয়ে তাঁর ছিল ছোট্ট একটি ঘর। বন্যায়...
24/07/2026

পুঁইছড়ি ৮ নং ওয়ার্ড, ভিলিজার পাড়া।
ভদ্রমহিলার স্বামী নেই। ছোট ছোট পাঁচটি মেয়েকে নিয়ে তাঁর ছিল ছোট্ট একটি ঘর। বন্যায় সেই ঘরটুকুও হারিয়ে আজ তিনি সম্পূর্ণ নিঃস্ব। এখন অন্যের বাড়িতে কোনোরকমে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছেন। বন্যাকবলিত মানুষের এমন বাস্তবতা স্বচক্ষে প্রত্যক্ষ করে নিজেকে ধরে রাখা সত্যিই কঠিন!

আমরা এমন অসহায় পরিবারগুলো খুঁজে খুঁজে উপহার হিসেবে আপনাদের আমানত পৌঁছে দিচ্ছি। ইনশাআল্লাহ, আগামী ৩ দিন প্রতিটি ইউনিয়নে আমরা যাব। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই আমাদের এই পথচলার শক্তি।

বন্যায় আক্রান্ত বাঁশখালীর জনপদের জন্য এগিয়ে আসায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের "উদ্ভিদবিজ্ঞান" বিভাগের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন...
22/07/2026

বন্যায় আক্রান্ত বাঁশখালীর জনপদের জন্য এগিয়ে আসায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের "উদ্ভিদবিজ্ঞান" বিভাগের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এছাড়া সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আমাদের সকল শ্রদ্ধেয় শিক্ষক ও প্রিয় শিক্ষার্থী ভাই-বোনকে আন্তরিক ধন্যবাদ জানাই।

বাঁশখালীর বন্যাকবলিত মানুষের পাশে—এবার পুনর্বাসনের লক্ষ্য।বন্যার শুরু থেকেই বাঁশখালী স্টুডেন্টস' ফোরাম, চট্টগ্রাম বিশ্বব...
21/07/2026

বাঁশখালীর বন্যাকবলিত মানুষের পাশে—এবার পুনর্বাসনের লক্ষ্য।

বন্যার শুরু থেকেই বাঁশখালী স্টুডেন্টস' ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শুকনো ও রান্না করা খাবার, প্রয়োজনীয় ওষুধ ও ত্রাণসামগ্রী বিতরণের পর এখন আমাদের প্রধান লক্ষ্য পুনর্বাসন।

ইতোমধ্যে বিভিন্ন সম্মানিত ভাইদের সহযোগিতা ও সমন্বয়ে ৩ লাখ ৮১ হাজার টাকা নগদ অর্থ এবং ১৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন প্রদান করা হয়েছে।

আজ টানা ১২ দিন ধরে আমরা বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের পাশে আছি। তবে পুনর্বাসনের এই পথ এখনও অনেক দীর্ঘ।

আপনিও এই মানবিক উদ্যোগের অংশ হোন। আপনার সামান্য সহযোগিতা একটি অসহায় পরিবারের মাথার ওপর নতুন করে একটি ছাদ গড়ে তুলতে এবং নতুনভাবে জীবন শুরু করতে সহায়তা করতে পারে।

আসুন, সবাই মিলে বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের পুনর্বাসনে এগিয়ে আসি।

আজ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫৭ হাজার টাকা নগদ সহায়তা এবং ২২০ পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে...
20/07/2026

আজ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫৭ হাজার টাকা নগদ সহায়তা এবং ২২০ পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

Banshkhali Students' Forum Chittagong University-এর সার্বিক তত্ত্বাবধানে পুনর্বাসন কার্যক্রমের তৃতীয় দিনে আজ কাথারিয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫৭ হাজার টাকা নগদ সহায়তা এবং ২২০ পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সার্বিক সমন্বয় ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই ফয়সাল ভাই, উসমান ভাই, তারেক ভাই, আরিফ ভাই, মুজাহিদুল ইসলাম সৈকত ভাইসহ সংশ্লিষ্ট সকলকে।

পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে এবং ইনশাআল্লাহ চলমান থাকবে। টানা ১১তম দিনের মতো আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি।

আপনাদের অর্পিত আমানত প্রকৃত ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের হাতে পৌঁছে দিতে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছি। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হওয়ায় একসঙ্গে সবার কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না, তবে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসুন। আপনার সামান্য সহযোগিতাও একটি অসহায় পরিবারের জন্য বড় আশীর্বাদ হতে পারে।

বন্যাকবলিত মানুষের পাশে থাকার ধারাবাহিকতায় ৯ম দিনে, বাঁশখালী স্টুডেন্টস' ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সজিব গ্রুপের সঙ্...
19/07/2026

বন্যাকবলিত মানুষের পাশে থাকার ধারাবাহিকতায় ৯ম দিনে, বাঁশখালী স্টুডেন্টস' ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সজিব গ্রুপের সঙ্গে সমন্বয় করে ৫০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে।

ত্রাণ কার্যক্রমের পাশাপাশি আমরা এখন পুনর্বাসন কার্যক্রম শুরু করেছি। ইনশাআল্লাহ, ধাপে ধাপে আরও বেশি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের পুনর্বাসনের লক্ষ্যে কাজ করে যাব।

Address

Banskhali

Website

Alerts

Be the first to know and let us send you an email when Banshkhali Students' Forum Chittagong University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share