Bangabari Y. S. School & College

Bangabari Y. S. School & College Official page of Bangabari Y. S. School & College

উপজেলা সদর হতে পাকা সড়ক পথে এর দুরত্ব প্রায় ৭ কি.মি.। অবস্থান উপজেলা সদর হতে পশ্চিমে। এল প্যাটার্ন এর দ্বিতল ভবন বিশিষ্ট প্রতিষ্ঠানটি মোট কক্ষ সংখ্যা ২০টি। তার মধ্যে একটি অধ্যক্ষ কক্ষ, একটি শিক্ষক মিলনায়তন, একটি লাইব্রেরী, একটি বিজ্ঞানাগার, ১টি ছাত্রী কমনরুম ও ১টি কম্পিউটার ল্যাব।

ছাত্রীদের জন্য একটি পৃথক ল্যাট্রিন সহ ছাত্রছাত্রীদের জন্য মোট ৪টি ও শিক্ষকদের জন্য ২টি মোট ৬টি স্যানিটারী ল্যাট্রিন।

একটি টিউবওয়েল। স্কুলের সামনে একটি বিশাল খেলার মাঠ। মাঠের পশ্চিম প্রান্তে প্রতিষ্ঠান সংলগ্ন একটি শহীদ মিনার।

সামান্য মাধ্যমিক স্কুল থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে আজকের কলেজ পর্যায়ে উন্নীত করতে এলাকার ছোট বড় অনেক মানুষ আর্থিক মানসিক, ও শারীরিক শ্রম সাহায্য করেছেন। তাঁদের সকলের অবদান প্রতিষ্ঠান আজও শ্রদ্ধাভরে স্মরণ করে। প্রতিষ্ঠানেলগ্নে যাঁদের অবদান সবচেয়ে বেশী তাঁদের মধ্যে অন্যতম হলেন মরহুম ইউনুস আলী.

মোট ছাত্রছাত্রীর সংখ্যাঃ স্কুলঃ ৪৫০ জন, কলেজঃ ৩০০জন মোটঃ ৭৫০ জন।

10/05/2026

# আমরা শোকাহত #

বাঙ্গাবাড়ী ইউনুস স্মরণী স্কুল ও কলেজের মোঃ রফিকুল ইসলাম সহকারী অধ্যাপক (মনোবিজ্ঞান) এর আম্মা বেলা ১২ টার দিকে ইন্তেকাল করেছেন।

.إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعون َ
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
অর্থ: "নিশ্চয়ই আমরা আল্লাহ'র জন্য এবং তাঁরই সান্নিধ্যে ফিরে যাবো।"

কলেজ পরিবার গভীর শোক প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

**জানাযার নামাজের সময় আজ রাত ৮ টায়**
➡️জানাযার স্থান- বাঙ্গাবাড়ি কেন্দ্রীয় গোরস্থান।

প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী মোঃ ডালিম ২০০৮ সালের এসএসসি ব্যাচ এর পক্ষ থেকে আমাদের কলেজ শাখাকে এবং স্কুল শাখাকে  ফুট...
15/04/2026

প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী মোঃ ডালিম ২০০৮ সালের এসএসসি ব্যাচ এর পক্ষ থেকে আমাদের কলেজ শাখাকে এবং স্কুল শাখাকে ফুটবল উপহার দেওয়ায় আন্তরিক ধন্যবাদ জানাই ⚽❤️”

২০২৬ ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও নবীন বরণ....!!
14/04/2026

২০২৬ ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও নবীন বরণ....!!

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই বিনম্র শ্র...
26/03/2026

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও সশ্রদ্ধ সালাম।

25/03/2026

এতদ্বারা অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী বৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামী ২৬/০৩/২০২৬ তারিখে প্রতিষ্ঠানে দোয়া মাহফিল ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকলকে সকাল ৮:০০ ঘটিকায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কাম্য।

আদেশক্রমে,
অধ্যক্ষ
বাঙ্গাবাড়ী ইউনুস স্মরণী স্কুল ও কলেজ

12/03/2026

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রেজিস্ট্রেশন কার্ডে স্বাক্ষর (Signature) করার জন্য সকল শিক্ষার্থীকে আগামী ১৭/০৩/২০২৬ তারিখে কলেজে উপস্থিত থাকতে হবে।

সকল পরীক্ষার্থীকে নির্ধারিত সময়ে কলেজে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

আদেশক্রমে,
অধ্যক্ষ
বাঙ্গাবাড়ী ইউনুস স্মরণী স্কুল ও কলেজ

09/03/2026

এতদ্বারা বাঙ্গাবাড়ী ইউনুস স্মরণী স্কুল ও কলেজে অধ্যয়নরত নির্বাচনী পরীক্ষা–২০২৬ এ অকৃতকার্য শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, যারা এইচএসসি পরীক্ষা–২০২৬ এ অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের পুনঃমূল্যায়নের জন্য কলেজ কর্তৃপক্ষ আগামী ১৬ মার্চ পুনরায় ইংরেজি ২য় পত্র বিষয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। যে সকল শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে আগামী ১০-০৩-২০২৬ হতে ১৩-০৩-২০২৬ তারিখের মধ্যে পরীক্ষার ফি বাবদ একশত (১০০) টাকা খোদা বক্সের নিকট জমা প্রদান করতে হবে।

শুধুমাত্র উল্লিখিত পরীক্ষায় কৃতকার্য হলে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য শর্তসাপেক্ষে ফরম পূরণের সুযোগ প্রদান করা হবে।

বিষয়টি অতীব জরুরি বিধায় সকলকে অবগত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

অধ্যক্ষ
বাঙ্গাবাড়ী ইউনুস স্মরণী স্কুল ও কলেজ

২০২৬ ইং সালের এইচ,এস,সি পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফরম ফিলাপ  কার্যক্রম আগামী ০১/০৩/২০২৬ তারিখ হতে শুর...
01/03/2026

২০২৬ ইং সালের এইচ,এস,সি পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফরম ফিলাপ কার্যক্রম আগামী ০১/০৩/২০২৬ তারিখ হতে শুরু হয়ে ০৫/০৩/২০২৬ তারিখে শেষ হবে।

সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ ফরম ফিলাপের কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

বিস্তারিত তথ্যের জন্য অফিসে যোগাযোগ করার জন্য বলা হলো।

আদেশক্রমে,
অধ্যক্ষ
বাঙ্গাবাড়ী ইউনুস স্মরণী স্কুল ও কলেজ

26/02/2026

২০২৬ ইং সালের এইচ,এস,সি পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফরম ফিলাপ কার্যক্রম আগামী ০১/০৩/২০২৬ তারিখ হতে শুরু হয়ে ০৫/০৩/২০২৬ তারিখে শেষ হবে।

সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ ফরম ফিলাপের কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। নির্ধারিত সময়ের পর কোনো প্রকার ফরম গ্রহণ করা হবে না।

বিস্তারিত তথ্যের জন্য অফিসে যোগাযোগ করার জন্য বলা হলো।

আদেশক্রমে,
অধ্যক্ষ
বাঙ্গাবাড়ী ইউনুস স্মরণী স্কুল ও কলেজ

Address

Bangabari, Gomostapur, Chapainawabgonj
Bangabari
6320

Opening Hours

Monday 08:00 - 16:00
Tuesday 08:00 - 16:00
Wednesday 08:00 - 16:00
Thursday 08:00 - 16:00
Saturday 08:00 - 16:00
Sunday 08:00 - 16:00

Telephone

+8801309124424

Alerts

Be the first to know and let us send you an email when Bangabari Y. S. School & College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bangabari Y. S. School & College:

Shortcuts

Share

Category