ডন বস্কো উচ্চ বিদ্যালয়

ডন বস্কো উচ্চ বিদ্যালয় Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ডন বস্কো উচ্চ বিদ্যালয়, High School, Jadi Para, Bandarban Sadar, Bandarban, Bandarban.

ডন বস্কো উচ্চ বিদ্যালয় এস.এস.সি (ভোকেশনাল) ৯ম শ্রেণি মডেল টেস্ট পরীক্ষার সময়সূচি-২০২৬ খ্রি. সময় - ০১:০০(দুপুর)
23/08/2026

ডন বস্কো উচ্চ বিদ্যালয়
এস.এস.সি (ভোকেশনাল) ৯ম শ্রেণি মডেল টেস্ট পরীক্ষার সময়সূচি-২০২৬ খ্রি.
সময় - ০১:০০(দুপুর)

21/08/2026

নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান ও সম্মানিত সকল সদস্যকে ডন বস্কো উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹

16/08/2026

োটিশ

এতদ্বারা অত্র বিদ্যালয়ের ৯ম, ৯ম (ভোকেশনাল) ও ১০ম শ্রেণির সকল শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৮/০৮/২০২৬ খ্রি., রোজ মঙ্গলবার, সকাল ৯:৩০ ঘটিকায় বিদ্যালয়ের হলরুমে এক অভিভাবক সভা অনুষ্ঠিত হবে।

উক্ত সভায় অর্ধবার্ষিক ও প্রাক্-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি ও সার্বিক বিষয়াদি নিয়ে অভিভাবকদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করা হবে।

অতএব, সংশ্লিষ্ট শ্রেণির সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

অনুরোধক্রমে,
প্রধান শিক্ষক
ডন বস্কো উচ্চ বিদ্যালয়
বান্দরবান সদর, বান্দরবান।

11/08/2026

ডন বস্কো উচ্চ বিদ্যালয়ের সাধারণ ও কারিগরি শাখার এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা–২০২৬ খ্রি. ফলাফল নিম্নরূপ—

🔵 সাধারণ শাখা
👨‍🎓 মোট পরীক্ষার্থী: ৮৪ জন
✅ উত্তীর্ণ পরীক্ষার্থী: ৫৭ জন
📊 পাশের হার: ৬৭.৮৬%
🌟 GPA-5: ১ জন

🟢 কারিগরি শাখা (এসএসসি ভোকেশনাল)
👨‍🎓 মোট পরীক্ষার্থী: ৩৩ জন
✅ উত্তীর্ণ পরীক্ষার্থী: ২৪ জন
📊 পাশের হার: ৭২.৭৩%

🎉 ডন বস্কো উচ্চ বিদ্যালয়ের সকল উত্তীর্ণ শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

যেসব শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের প্রতি রইল আন্তরিক শুভকামনা।
মনে রাখতে হবে, একটি ফলাফল কখনোই জীবনের চূড়ান্ত সাফল্যের মানদণ্ড নয়। পরিশ্রম, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন সম্ভব।

🌸 শিক্ষাই আলোর পথ, সাফল্য হোক সবার।
🏫 ডন বস্কো উচ্চ বিদ্যালয়
📍 বান্দরবান সদর, বান্দরবান।

 োটিশ
28/07/2026

োটিশ

বন্যাকবলিত মানুষের দুর্দশা লাঘবে মানবিক উদ্যোগের অংশ হিসেবে ডন বস্কো উচ্চ বিদ্যালয়,  বান্দরবানের সংরক্ষিত আসনের মাননীয়...
16/07/2026

বন্যাকবলিত মানুষের দুর্দশা লাঘবে মানবিক উদ্যোগের অংশ হিসেবে ডন বস্কো উচ্চ বিদ্যালয়, বান্দরবানের সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য মাধবী মারমা বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
ত্রাণ বিতরণকালে তিনি বন্যার্ত মানুষের খোঁজখবর নেন, তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং সবসময় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

ত্রাণ বিতরণ শেষে মাননীয় সংসদ সদস্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন, বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দের সঙ্গে আন্তরিক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

ডন বস্কো উচ্চ বিদ্যালয় বিশ্বাস করে—মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং সহযোগিতার মনোভাবই একটি সুন্দর সমাজ গঠনের অন্যতম ভিত্তি।

ডন বস্কো উচ্চ বিদ্যালয়, বান্দরবান
"শিক্ষা, মানবতা ও সেবাই আমাদের অঙ্গীকার।" 💙

 োটিশ এতদ্বারা ডন বস্কো উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পূর্বে ...
15/07/2026

োটিশ

এতদ্বারা ডন বস্কো উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পূর্বে স্থগিতকৃত অর্ধবার্ষিক/প্রাক-নির্বাচনী পরীক্ষার সংশোধিত সময়সূচি নিম্নে প্রকাশ করা হলো।

সংশোধিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত তারিখ ও সময়ে সকল শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
ডন বস্কো উচ্চ বিদ্যালয়
বান্দরবান সদর, বান্দরবান।

 ুরি_বিজ্ঞপ্তিঅনিবার্য কারণবশত আগামী মঙ্গলবার ১৪/০৭/২০২৬ খ্রি. তারিখের অর্ধবার্ষিক/প্রাক-নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হল...
13/07/2026

ুরি_বিজ্ঞপ্তি

অনিবার্য কারণবশত আগামী মঙ্গলবার ১৪/০৭/২০২৬ খ্রি. তারিখের অর্ধবার্ষিক/প্রাক-নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হলো।
আগামী ১৫/০৭/২০২৬ তারিখ থেকে পূর্ব নির্ধারিত পরীক্ষার রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
স্থগিতকৃত পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সকল শিক্ষার্থী ও অভিভাবককে নিরাপদে অবস্থান করা এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
ডন বস্কো উচ্চ বিদ্যালয়
বান্দরবান সদর, বান্দরবান।

11/07/2026

ুরি_বিজ্ঞপ্তি

অনিবার্য কারণবশত আগামী রবিবার, ১২/০৭/২০২৬ এবং সোমবার, ১৩/০৭/২০২৬ তারিখের অর্ধবার্ষিক/প্রাক-নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হলো।
আগামী ১৪/০৭/২০২৬ তারিখ থেকে পূর্ব নির্ধারিত পরীক্ষার রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
স্থগিতকৃত পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সকল শিক্ষার্থী ও অভিভাবককে নিরাপদে অবস্থান করা এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
ডন বস্কো উচ্চ বিদ্যালয়
বান্দরবান সদর, বান্দরবান।

Address

Jadi Para, Bandarban Sadar, Bandarban
Bandarban
4600

Opening Hours

Monday 09:30 - 16:15
Tuesday 09:15 - 16:15
Wednesday 09:30 - 16:15
Thursday 09:30 - 16:15
Sunday 09:30 - 04:15

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডন বস্কো উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category