I K Darul Hidayah Model Madrasha Bandarban

I K Darul Hidayah Model Madrasha Bandarban

Share

সন্তান আপনার, দায়িত্ব আমাদের।

আপনার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে আজই যোগাযোগ করুন

01883-762855 - 01836-627852

15/06/2026

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
‏ "‏ إِنَّ الَّذِي لَيْسَ فِي جَوْفِهِ شَيْءٌ مِنَ الْقُرْآنِ كَالْبَيْتِ الْخَرِبِ ‏"‏ ‏.‏
قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏
ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত :
রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ যার হৃদয়ে কুরআনের কিছুই নেই সে পরিত্যক্ত ঘরের মত।
(সুনানে তিরমিজি- ২৯১৩)

মুমিন হৃদয় মানে কুরআনের বাগান।
যে হৃদয়ে কুরআনের আলো নেই সেই হৃদয় যেন এক বিরান বাগান।
কুরআনের শিক্ষা আখেরাতের পুঁজি। আমাদের হৃদয় যদি শুধু জাগতিক শিক্ষায় ভরে যায়। আখেরাতের পুঁজি যদি না থাকে তবে আমাদের পুরো জীবনটায় বৃথা।
আমরা যদি আমাদের কোমলমতি সন্তানের হৃদয়ে কুরআনের বীজ বপন না করি সেই সন্তানের হৃদয় অঙ্কুরিত হবে কুরআনের আলোহীন বিরান বাগান হয়ে।

উম্মাহর এই ক্রান্তিলগ্নে প্রযুক্তির ছোঁয়ায় ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা কচি কচি শিশু হৃদয়ে কুরআনের বীজ বপন করতে আপনাদের প্রাণ প্রিয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান
আই.কে. দারুল হিদায়াহ মডেল মাদরাসা
স্কুলগামী শিক্ষার্থীদের জন্য আফটার স্কুল "সহীহ কুরআন শিক্ষা কোর্সের" সু ব্যবস্থা করেছেন।

উক্ত "সহীহ কুরআন শিক্ষা কোর্স" দক্ষ ক্বারী ও প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত।

আপনার সন্তানের সুন্দর জীবনকে কুরআনের আলোয় আলোকিত করতে আমাদের ক্যাম্পাসে চলমান সহীহ কুরআন শিক্ষা কোর্সে ভর্তি করিয়ে দিন।

‌‌★সহীহ কুরআন শিক্ষা কোর্সের বৈশিষ্ট্য ★

★ বিশুদ্ধ কুরআন তিলাওয়াত শিক্ষা।
★ নামাজের সুরা ও ফাজায়েলের সুরাসমূহ মুখস্থ করানো।
★ সকাল সন্ধ্যার জিকির ও জরুরী দোয়া মুখস্থ করানো।
★ নামাজের মাসআলা-মাসায়েলসহ প্রয়োজনীয় মাসআলা -মাসায়েল শিক্ষা।
★ প্র্যাক্টিকাল নামাজ শিক্ষা।
★ আদব,আখলাক, নৈতিকতা তথা ইসলামি সংস্কৃতির মৌলিক ধারণা।

14/06/2026

#নোটিশ

11/06/2026

أَخْبَرَنِي عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرٍ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ، أَنَّهُ سَمِعَ أَبَا الْأَشْعَثِ حَدَّثَهُ، أَنَّهُ سَمِعَ أَوْسَ بْنَ أَوْسٍ، صَاحِبَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ وَغَسَلَ، وَغَدَا وَابْتَكَرَ، وَمَشَى وَلَمْ يَرْكَبْ، وَدَنَا مِنَ الْإِمَامِ، وَأَنْصَتَ وَلَمْ يَلْغُ، كَانَ لَهُ بِكُلِّ خُطْوَةٍ عَمَلُ سَنَةٍ» (سنن النسائي)

জুমার দিনের বিশেষ আমল সমূহ:

১. অন্য দিনের তুলনায় ঘুম হতে আগে উঠা।
২. গোসল করা।
৩. উত্তম ও পরিচ্ছন্ন কাপড় পরিধান করা সম্ভব হলে খুশবু ব্যবহার করা।
৪. আযানের পূর্বে পায়ে হেঁটে মাসজিদে আসা।
৫. ইমারের কাছাকাছি বসা।
৬. মনযোগ সহকারে খুতবা শুনা।
৭. খোতবা চলাকালে কোন কথা বা কাজ না করা।
৮. উভয় খোতবার মঝখানে হাত উঠানো ব্যতীত মনে মনে দুআ করা।
৯. সালাতুত তাসবিহ আদায় করা।
১০.বেশি বেশি দুরুদ শরীফ পড়া।
১১. আসরের পর আপন স্থানে বসে এই দরুদ শরীফ ৮০ বার পড়া।
اللّٰهُمَّ صَلِّى عَلٰى مُحَمَّدِ نِ النَّبِيِّ الأمِّيِّ وَعَلٰى آلِهٖ وَسَلِّمْ تَسْلِيْمًا
১২. সূরায়ে কাহ্ফ তিলাওয়াত করা।
১৩. সূর্যাস্তের কিছুক্ষণ পূর্বে হতে পূর্যাস্ত পর্যন্ত দু'আ ও দূরদে লিপ্ত থাকা।

03/06/2026

আমাদের হিফজ বিভাগের প্রিয় শিক্ষার্থী রবিউল আলম তামজিদের কন্ঠে কুরআন তিলাওয়াত।

02/06/2026

সাত-আটদিন আগে ময়লার ভাগাড়ের মতো এই ঘরে মরে পচে গেছেন এমন এক বৃদ্ধা, যার এক ছেলে বুয়েট-শিক্ষক, আরেক ছেলে যুগ্ম-সচিব, অন্য ছেলে কানাডা-প্রবাসী।

এদেশের অধিকাংশ বাবা-মা সন্তানকে কথিত সফলতার যে স্বপ্নচূড়ায় দেখতে চান, বৃদ্ধার তিন ছেলেই জাগতিক সাফল্যের সেই স্বর্ণচূড়া স্পর্শ করেছে।

কিন্তু মাঝখানে একটা ঈদ গেল, মা বেঁচে আছে নাকি মরে গেছে, ক্যারিয়ারের পেছনে ছুটতে থাকা সন্তানদের খোঁজ নেয়ার হয়তো সুযোগটুকুও ঘটেনি। একাকী ঘরের মধ্যে মরে শরীরের মাংস খসে খসে পড়েছে বৃদ্ধার।

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, যে সফলতা মৃত্যুর সময়ও এক আঁজলা পানি নিয়ে মায়ের মাথার কাছে বসার ফুরসত দেয় না, আমাদের প্রয়োজন নেই এমন সফলতার।

দীন, মূল্যবোধ, নৈতিকতা এবং মানুষ হওয়ার শিক্ষাকে পাশ কাটিয়ে যতদিন আমরা শুধু বস্তুবাদ ও বৈষয়িক সফলতার পেছনে ছুটব, ততদিন এই ধরনের অনাকঙ্ক্ষিত ঘটনা আমাদের দেখে যেতে হবে।

আসুন, শিক্ষিত হওয়ার আগে মানুষ হই। সন্তানকে শিক্ষিত বানানোর আগে মানুষ বানাই।

Photos from I K Darul Hidayah Model Madrasha Bandarban's post 21/05/2026

আলহামদুলিল্লাহ।
আল্লাহর তা'আলার অশেষ রহমতে আমাদের প্রাণপ্রিয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের ছয় জন শিক্ষার্থীকে হিফজ সবক প্রদান করা হয়েছে।

শিক্ষার্থীরা হলেন:
১। মোঃ কাউছার জামান
২। মোঃ নাঈম বিন মুসা
৩। মোঃ শিহাব মাহমুদ
৪। মোঃ আবদুল্লাহ ওয়াহিদ
৫। মোঃ রাইয়ান আবদুল্লাহ
৬। মোঃ আফরান
আল্লাহ সবাইকে কুরআনের হাফেজ বানিয়ে হক্কানি আলেম হওয়ার তাওফিক দান করুন আমিন।

17/05/2026

আগ্রহী প্রার্থীদেরকে আগামীকাল সকাল ১০ টায় মাদ্রাসা অফিসে সশরীরে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।

16/05/2026

আধুনিক দ্বীনি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে
আগ্রহী প্রার্থীদেরকে আবেদন করার জন্য অনুরোধ রইলো।

আল্লাহ আপনার খেদমতকে আমাদের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কবুল করুক আমিন।

জাযাকাল্লাহ খাইরান।

07/05/2026

ফি আমানিল্লাহ।

আলহামদুলিল্লাহ।
ইসলামিক ফাউন্ডেশন,বান্দরবান কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় আমাদের জেলা পর্যায়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য চিটাগংয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
নিরাপদ সফর এবং সফলতার জন্য সবার কাছে দোয়ার দরখাস্ত।
আল্লাহ যেন সবাইকে উত্তীর্ণ করে আমাদের সফলতার ধারা অব্যাহত রাখার তাওফিক দান করেন।

Want your school to be the top-listed School/college in Bandarban?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Balagata
Bandarban
4600