21/07/2025
প্রিয় শুভাকাঙ্ক্ষীরা,
শ্রদ্ধা ও শুভেচ্ছা জানবেন!!
তঞ্চঙ্গ্যা শিক্ষা সহায়তা তহবিলের সাম্প্রতিক কার্যক্রম এবং সহায়তা প্রদানের বিষয়ে আপনারা অনেকেই জেনেছেন এবং আমাদেরকে অভিনন্দন জানিয়ে উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন।
আপনাদের সকলের নিকট কৃতজ্ঞতা নিবেদন রইলো!
আমরা একটি বিষয় খুব দৃঢ়তার সাথে জানাতে চাই যে, তঞ্চঙ্গ্যা শিক্ষা সহায়তা তহবিল কোনো ব্যক্তিগত উদ্যোগ নয়, এটি সময়োপযোগী ও জাতির প্রয়োজনে আমাদের সকলের সম্মিলিত স্বাপ্নিক প্রয়াস।
এই তহবিলের কার্যক্রম পরিচালনায় কোনো একক ব্যক্তি নয়, বরং একটি স্বতন্ত্র কমিটি এবং একটি শক্তিশালী ভিত্তি গঠনতন্ত্রের মাধ্যমে পরিচালিত হয়। এই রোদ্দুর পথ চলায় সমাজের অসংখ্য দাতা ও শুভাকাঙ্ক্ষী সহযোগিতায় পাশে থেকে আমাদের এই কঠিন কাজকে আরো সহজ করে দিচ্ছেন, তাঁদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। এখানে-
• বর্তমানে কমিটির সদস্যরা মাসিক ভিত্তিতে চাঁদা দিয়ে যাচ্ছেন। বর্তমান তহবিল পরিচালনা পর্ষদের মধ্যে আছেন-
১। রবিন তঞ্চঙ্গ্যা, সিনিয়র অফিসার, রূপালী ব্যাংক পিএলসি.
২। ডাঃ উজ্জ্বল চন্দ্র তঞ্চঙ্গ্যা, মেডিকেল অফিসার, ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
৩। জেমি তঞ্চঙ্গ্যা, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর।
৪। রাজুময় তঞ্চঙ্গ্যা, কৃষি উদ্যোক্তা ও সংগঠক।
• সম্মানিত শিক্ষক বাবু রূপম তনচংগ্যা মাসিক ভিত্তিতে নিয়মিত সহযোগিতা করছেন।
• কয়েকজন উদার মানুষ এককালীন অর্থ সহায়তা দিয়ে আমাদের তহবিলকে এগিয়ে যেতে উৎসাহিত করেছেন।
এই সম্মিলিত সহায়তা দিয়েই আমরা ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের জন্য নির্বাচিত কিছু শিক্ষার্থীকে সামান্য পরিমাণে হলেও সহযোগিতায় পাশে থাকার সিদ্ধান্ত নিতে পেরেছি। আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও সবাইকে সহায়তা করতে না পারা আমাদের সীমাবদ্ধতা, যা আমরা ভবিষ্যতে কাটিয়ে উঠতে জোর প্রচেষ্টা চালাবো।
এই সীমাবদ্ধতার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
আমাদের লক্ষ্য:
আমরা চাই এই তহবিলকে আরও শক্তিশালী করতে, যাতে ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে মাসিক ভিত্তিতে বৃত্তি প্রদান করা সম্ভব হয়। এজন্য আমাদের তহবিলটাকে আরও সমৃদ্ধ করা প্রয়োজন, আর সেই জায়গাতেই আপনাদের সহযোগিতা ভীষণ অপরিহার্য।
যদি আপনাদের সুবিবেচনায় এই শিক্ষা যুদ্ধে আমাদের পাশে থাকার অনুভব করেন তাহলে দয়া করে নিচে দেওয়া হিসাব নম্বর বা বিকাশ নম্বরে সহযোগিতা প্রদান করতে পারবেন-
হিসাবের নাম: Bangladesh Tanchangya Education Support Fund
হিসাব নাম্বার: 1511010014820
ব্যাংক: রূপালী ব্যাংক পিএলসি.
শাখা: বান্দরবান কর্পোরেট শাখা
রাউটিং নাম্বার: 185030137
Swift Code: RUPBBDDH
বিকাশ: +8801845689981
আপনাদের প্রতিটি অংশগ্রহণ মূলক অবদান আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার পথ আরো সুগম করে দিবে এবং শিক্ষার আলোয় আলোকিত পথ গড়ে উঠবে।
এটি আমাদের সকলের তহবিল, সকলের জন্য, সকলের সহযোগিতায়।
ধন্যবাদ।