Pawmang

Pawmang A residential Primary School run by local community at Champajhiri Para, Lama, Bandarban

পৃথিবীর ৫ম উচ্চতম পর্বত মাকালু আরোহনে পাওমাং এর শুভানুধ্যায়ী Babar Ali কে শুভেচ্ছা
02/05/2026

পৃথিবীর ৫ম উচ্চতম পর্বত মাকালু আরোহনে পাওমাং এর শুভানুধ্যায়ী Babar Ali কে শুভেচ্ছা

প্রায় দুই বছর আগে পাওমাং-এর ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের সঙ্গে মেনপুং-এর পরিচয় হয়েছিল। সে সময় মেনপুং নটর ডেম কলেজে ভর্তি...
19/04/2026

প্রায় দুই বছর আগে পাওমাং-এর ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের সঙ্গে মেনপুং-এর পরিচয় হয়েছিল। সে সময় মেনপুং নটর ডেম কলেজে ভর্তি হয়। গত বছর জিপিএ–৫ অর্জন করে সে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়।

এ মাসে মেনপুং-এর বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হয়েছে। শিক্ষা জীবনের শুরু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে ভর্তি হওয়া পর্যন্ত যারা তার পাশে ছিলেন, তাদের সকলের প্রতি মেনপুং, তার পরিবার এবং পাওমাং গভীরভাবে কৃতজ্ঞ।

14/04/2026

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
শুভ বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-বিহু-চাংক্রান 🏵️

পাওমাং এর পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এ উপলক্ষে স্কুলে আয়োজন করা হয়েছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতার।
26/03/2026

পাওমাং এর পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এ উপলক্ষে স্কুলে আয়োজন করা হয়েছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতার।

দেখতে দেখতে পাওমাং ১৫ পেরিয়ে ১৬–তে পা রাখল। অনেকেই হয়তো ভাবেনি পাওমাং এতদূর আসবে। আবার কেউ কেউ বিশ্বাস রেখেছে—চারিপাশ যত...
04/03/2026

দেখতে দেখতে পাওমাং ১৫ পেরিয়ে ১৬–তে পা রাখল। অনেকেই হয়তো ভাবেনি পাওমাং এতদূর আসবে। আবার কেউ কেউ বিশ্বাস রেখেছে—চারিপাশ যতই বৈরি হোক না কেন, পাওমাংয়ের আঙিনায় বসন্ত ঠিকই ফিরে আসবে, বারবার।

পাওমাং–এর সকল শিক্ষার্থীকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। তোমরাই পাওমাং!

আর সকল শুভাকাঙ্ক্ষীকে জানাই হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা—পাশে থাকার জন্য, আস্থা রাখার জন্য, ভালোবাসা দিয়ে এগিয়ে নেওয়ার জন্য।

শুভ জন্মদিন, পাওমাং। সামনে এগিয়ে যাক তোমার পথ, আরও দৃঢ়তায়, আরও আলোর দিকে।

হরেক রঙের বুনোফুল দিয়ে ফুলের মত সুন্দর মানব শিশুদের একুশে উদযাপন। পাওমাং এর শিশুদের পক্ষ থেকে সবাইকে মাতৃভাষা দিবসের শুভ...
22/02/2026

হরেক রঙের বুনোফুল দিয়ে ফুলের মত সুন্দর মানব শিশুদের একুশে উদযাপন।

পাওমাং এর শিশুদের পক্ষ থেকে সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা

22/02/2026

In a small village near the Indian border in Sreemangal, that fear is becoming painfully real. For the past six months, Samra Saura—believed to be in his 90s—has been gravely ill. He can no longer walk without assistance. Speaking even a few words leaves him breathless. Most of the time, he simply stares in silence.

"Happy International Mother Language Day to all"In the borderlands of the Chittagong Hill Tracts, Myanmar and India, nea...
21/02/2026

"Happy International Mother Language Day to all"

In the borderlands of the Chittagong Hill Tracts, Myanmar and India, nearly a hundred thousand voices still carry the ancient sound of the Mro language—an inheritance of centuries.

Yet their script is among the youngest in the world. In the 1980s, Menlay Murang (Manley Mro) brought letters to life, believing he was restoring something once lost to time.

Mro legend tells that the god Turai wrote their script and faith in a sacred book and sent it to earth in the care of a cow. But hunger overtook the cow and the book was eaten on the long journey—its wisdom swallowed, its letters forgotten.

And so, from myth and memory, the alphabet was reborn!

সঞ্জিব দাদাকে ধন্যবাদ আমাদের শিশুদের কাস্টমাইজড খাতা উপহার দেয়ার জন্য৷ অনেক অনেক ভালোবাসা থাকলেই কেবল এত সময় নিয়ে চিন্তা...
18/01/2026

সঞ্জিব দাদাকে ধন্যবাদ আমাদের শিশুদের কাস্টমাইজড খাতা উপহার দেয়ার জন্য৷ অনেক অনেক ভালোবাসা থাকলেই কেবল এত সময় নিয়ে চিন্তা করে স্কুলের ছবি দিয়ে খাতা করা যায়। সাথে ধন্যবাদ Vertical Dreamers কে, যাদের মাধ্যমে এই উপহার এলো।

Vertical Dreamers এক অসম্ভব সম্ভবের নাম। ভালোবাসা ❤️
09/12/2025

Vertical Dreamers এক অসম্ভব সম্ভবের নাম। ভালোবাসা ❤️

আপনার-আমার মতো দামি রানিং গিয়ার ওদের কাছে নেই, ট্রেনিং করার সুযোগ নেই, স্ট্রাকচারড ট্রেনিং নামক টার্ম ওদের কাছে অজানা, দৌড় উপযোগী পুষ্ঠিকর খাবারের কোন ব্যবস্থা নেই ওদের। দৌড়ের ইভেন্টে যাওয়ার অভিজ্ঞতা? মৌলিক চাহিদা পূরণ যেখানে স্বপ্ন, ইভেন্টের রেজিষ্ট্রেশন ফি ও আনুষাঙ্গিক খরচের ভাবনা সেখানে এক অলীক কল্পনা।
ওদের শুধু আছে চোখে অনেক স্বপ্ন, বুকে অনেক সাহস, আর সুপ্ত প্রতিভা। আমরা বিশ্বাস করি ওরা সুযোগ পেলে একদিন দারুণ কিছু করবে, একদিন ওদের মধ্যে সুপ্ত সম্ভাবনার বীজ পরিণত হবে মহীরুহে।
আমরা, Vertical Dreamers বিশ্বাস করি আমাদের দৌড়ের ইভেন্ট নিছক কোন ইভেন্ট নয়, এটি একটি উৎসব - নিজের ভেতরে লুকায়িত শক্তি জাগ্রত করার উৎসব। আমরা চেয়েছি আমাদের বাচ্চারা, অর্থাৎ Pawmang এর শিক্ষার্থীরা সেই উৎসবের ভাগীদার হোক, আপনাদের আলোয় ওরাও আলোকিত হোক।
তাই গত আসরের মতো এবারও Diptiman Jitu -র স্মরণে আমরা সুযোগ করে দিয়েছি পাওমাং এর ৫ জন শিক্ষার্থীকে এই ইভেন্টের ২৫ কিমি ক্যাটাগরিতে দৌড়ানোর। ওদের মনোবল বাড়াতে পাঠিয়েছি নতুন জুতো। ওরা এসেছে, দেখেছে, দৌড়েছে, আর নিজেদের পারফরম্যান্স দিয়ে আমাদের বুক গর্বে ভরেছে।
চলুন দেখে নিই কেমন ছিল Vertical Dreamers Ultra: Edition-3 তে ওদের পারফরম্যান্স:
|| পাওরিং ম্রো: ৪র্থ (নারী)
|| রুনলে ম্রো: ৬ষ্ঠ (নারী
|| কমক্লাই ম্রো: ১১তম (নারী)
|| তুমপ্লেম ম্রো: ১৫তম (নারী)
|| মেনপ্রে ম্রো: ৪৩ তম (পুরুষ)
এমন অনেক ফুলের কলিতে ভর্তি আমাদের 'পাওমাং' নামক ফুলের বাগান, যা পরিচালিত হয় আমাদের ভাই-ব্রাদারদের সহায়তায়। বর্তমানে স্কুলের ছাত্র-ছাত্রী সংখ্যা ১২০+। এর বাইরে দেশের নানা শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা, যাদের খরচও যোগান দেওয়া হয় একইভাবে। ওদের শিক্ষা, থাকা-খাওয়া, খেলাধুলায় কোনোভাবে সহায়তা করতে চান - সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের পেইজের বা পাওমাং এর পেইজের ইনবক্সে।
#আলো_আসবেই

Vertical Dreamers পাওমাং স্কুলের শিশুদের ২০২৫ সালের শিক্ষাসামগ্রী সরবরাহ করেছে। ঘরের মানুষদের ধন্যবাদ দেয়া নাকি এই অঞ্চল...
04/07/2025

Vertical Dreamers পাওমাং স্কুলের শিশুদের ২০২৫ সালের শিক্ষাসামগ্রী সরবরাহ করেছে। ঘরের মানুষদের ধন্যবাদ দেয়া নাকি এই অঞ্চলে মানায় না, কিন্তু ভালোবাসা নিশ্চয়ই জানানো যায়৷ প্নেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা 🙏❤️

Address

Lama
Bandarban

Telephone

+8801818565940

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pawmang posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Pawmang:

Shortcuts

Share