শিক্ষক দম্পতি

শিক্ষক দম্পতি আমরা শিক্ষক দম্পতি আছি
শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বাস্তবভিত্তিক দিকনির্দেশনা নিয়ে।
Study • Mindset • Real Life Guidance

নিন্দুকেরা বলবে এটা AI দিয়ে বানানো। 🤭
11/05/2026

নিন্দুকেরা বলবে এটা AI দিয়ে বানানো। 🤭

প্রিয় শিক্ষার্থী, তোমার কষ্টের কথা কেউই শুনবে না। সবাই দিন শেষে তোমার সাফল্যই দেখবে। তাই নিজেকে সূর্যের মতন আলোকিত করতে ...
30/04/2026

প্রিয় শিক্ষার্থী,
তোমার কষ্টের কথা কেউই শুনবে না। সবাই দিন শেষে তোমার সাফল্যই দেখবে। তাই নিজেকে সূর্যের মতন আলোকিত করতে হলে তোমার নিজেকে সূর্যের মতই পোড়াতে হবে।
সাফল্য এমনি এমনি আসে না। সাফল্য আসে তার কাছেই যে পরিশ্রম করে। ধৈর্য ধরে।

অনেকেই জিজ্ঞেস করেন,“আপনারা দুজন একসাথে শিক্ষকতা করেন, কেমন লাগে?”সত্যি বলতে,একজন ছাত্র যখন হাল ছেড়ে দেয়,আমরা দুজন মিলে ...
28/04/2026

অনেকেই জিজ্ঞেস করেন,
“আপনারা দুজন একসাথে শিক্ষকতা করেন, কেমন লাগে?”
সত্যি বলতে,
একজন ছাত্র যখন হাল ছেড়ে দেয়,
আমরা দুজন মিলে তাকে আবার দাঁড় করানোর চেষ্টা করি।
কারণ আমরা বিশ্বাস করি, একটা সঠিক দিকনির্দেশনা একজন ছাত্রের পুরো জীবন বদলে দিতে পারে।
এই পেজটা সেই বিশ্বাস থেকেই।

ভালো হতে চায় অনেকেই, থামে শুধু “মানুষ কী বলবে” ভেবে।কিন্তু কোনো পরিবর্তন একদিনে হয় না।ছোট ছোট চেষ্টাতেই শুরু হয় পথচলা।তা...
14/04/2026

ভালো হতে চায় অনেকেই, থামে শুধু “মানুষ কী বলবে” ভেবে।
কিন্তু কোনো পরিবর্তন একদিনে হয় না।
ছোট ছোট চেষ্টাতেই শুরু হয় পথচলা।

তাই বিচার না করে, অনুপ্রেরণা দিন।
আপনার একটুখানি সমর্থনই হয়তো কারও বিশাল সাহস হয়ে উঠতে পারে।
শুভ নববর্ষ ♥️

শুধু স্বামী-স্ত্রী নই,আমরা দুজনই শিক্ষক।ক্লাসরুমে প্রতিদিন দেখি,একই সমস্যায় বারবার হেরে যাচ্ছে আমাদের শিক্ষার্থীরা।আর ঘর...
09/04/2026

শুধু স্বামী-স্ত্রী নই,
আমরা দুজনই শিক্ষক।

ক্লাসরুমে প্রতিদিন দেখি,
একই সমস্যায় বারবার হেরে যাচ্ছে আমাদের শিক্ষার্থীরা।
আর ঘরে গিয়ে দেখি,
অভিভাবকরা বুঝতেই পারছেন না কোথায় ভুল হচ্ছে।

তাই ভাবলাম,
এই কথাগুলো শুধু ক্লাসে সীমাবদ্ধ রাখবো কেন?

এই পেজে আমরা বলবো:
📖 পড়াশোনার বাস্তব কৌশল
👨‍👩‍👧‍👦 অভিভাবকদের করণীয়
🧠 একজন ছাত্র আসলে কীভাবে ভাবে

আপনারা সাথে থাকলে—এই যাত্রাটা অর্থপূর্ণ হবে।

🍁 সন্তানের সাথে কথা বলার সময় ভাষার ব্যবহার নিয়ে একটু সচেতন হওয়া খুব জরুরি। রাগের মাথায় হোক বা মায়া থেকে—‘বোকা’, ‘গাধা’, ...
04/04/2026

🍁 সন্তানের সাথে কথা বলার সময় ভাষার ব্যবহার নিয়ে একটু সচেতন হওয়া খুব জরুরি। রাগের মাথায় হোক বা মায়া থেকে—‘বোকা’, ‘গাধা’, ‘বেকুব’, ‘মূর্খ’, এমনকি ‘good for nothing’ ধরনের শব্দ একেবারেই এড়িয়ে চলুন।

🍁 একইভাবে, ‘তুমি কিছুই পারবে না’, ‘তোমার দ্বারা কিছু হবে না’, কিংবা ‘তোমার ভবিষ্যৎ অন্ধকার’—এই ধরনের হতাশাজনক কথা বলা থেকেও বিরত থাকুন। এগুলো উৎসাহ দেয় না, বরং ভেতরটা ভেঙে দেয়।

🍁 আরও খেয়াল রাখুন, তুলনা করা বা অপমানজনক কথা বলার অভ্যাস যেন না আসে—যেমন, ‘তোমার মতো সন্তান না থাকলেই ভালো ছিল’, বা ‘অমুকের মতো হও’—এসব কথাও শিশুর মনে গভীর আঘাত দেয়।

🍁 মনে রাখবেন, আপনার একটি কথাই সন্তানের আত্মবিশ্বাস গড়ে তুলতে পারে, আবার সেই একই কথা তাকে ভেতর থেকে ছোটও করে দিতে পারে। তাই এমন ভাষা ব্যবহার করুন, যা তাকে সাহসী করে, ছোট করে না।

আপনি কি জানেন? যে দেশে করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে, সেই দেশেই সবচেয়ে কম দিন স্কুল-কলেজ বন্ধ ছিল? আর যেখানে মৃত্যু...
03/04/2026

আপনি কি জানেন? যে দেশে করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে, সেই দেশেই সবচেয়ে কম দিন স্কুল-কলেজ বন্ধ ছিল? আর যেখানে মৃত্যু তুলনামূলক কম, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল সবচেয়ে বেশি!
করোনার সময় আমরা একটা বড় সিদ্ধান্ত নিয়েছিলাম দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ রাখা। হয়তো তখন সেটা নিরাপত্তার জন্যই ছিল। কিন্তু এর প্রভাব?
আজ আমরা দেখছি একটা পুরো প্রজন্মের শেখার ধারাবাহিকতা ভেঙে গেছে।

শুধু বইয়ের পড়া না,
ডিসিপ্লিন, সামাজিকতা, মানসিক বিকাশ, সবকিছুতেই তৈরি হয়েছে একটা শূন্যতা।

এই “অসুস্থ প্রজন্ম” কথাটা শুধু আবেগ না, বাস্তবতা। আজকের অনেক শিক্ষার্থী মনোযোগ ধরে রাখতে পারে না, নিয়মিত পড়ার অভ্যাস হারিয়ে ফেলেছে, এমনকি ক্লাসরুমের পরিবেশেও তারা অস্বস্তি বোধ করে।

এখন যদি আবার আমরা সহজ সমাধান হিসেবে অনলাইন ক্লাসে ফিরে যাই তাহলে সেটা শুধু একটা শিক্ষাব্যবস্থার সিদ্ধান্ত হবে না,এটা হবে সেই ভুলকে আবার নতুন করে পুনরাবৃত্তি করা।

শিক্ষা শুধু সিলেবাস শেষ করা না,
এটা একটা প্রজন্ম তৈরি করার প্রক্রিয়া।

আপনি কী মনে করেন?
আবার অনলাইন ক্লাসে ফেরা উচিত, নাকি অফলাইনেই সমাধান খুঁজতে হবে?
কমেন্টে আপনার মতামত লিখুন।
আর এমন গুরুত্বপূর্ণ শিক্ষাবিষয়ক আলোচনার জন্য পেজটি ফলো করুন।

📸 আমাদের ছবিটি তুলে দিয়েছেন রিপন স্যার।

“৩ ঘণ্টা পড়ে ১০ মিনিটে সব ভুলে যাও?”“সমস্যা তোমার মেমোরিতে না, সমস্যা তোমার পদ্ধতিতে ।পড়ার সময় শুধু চোখ বুলাইলে হবে না।A...
02/04/2026

“৩ ঘণ্টা পড়ে ১০ মিনিটে সব ভুলে যাও?”

“সমস্যা তোমার মেমোরিতে না, সমস্যা তোমার পদ্ধতিতে ।
পড়ার সময় শুধু চোখ বুলাইলে হবে না।
Active recall করো। বই বন্ধ করে নিজেকেই পঠিত বিষয় থেকে নিজে প্রশ্ন করো। উত্তর দেয়ার চেষ্টা করো।
আজ থেকে পড়া শুরু করার আগে-পড়ে এই একটাই কাজ করো।
দেখবে, ফারাক নিজেই বুঝবে।

Address

Newgulshan
Bandarban
4600

Website

Alerts

Be the first to know and let us send you an email when শিক্ষক দম্পতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share