Haidernashi Grammar School

Haidernashi Grammar School One of the best School in Bandarban giving quality education. We have passion for excellence & wil.

Mobile : 01312-514471
01827- 676636
01690-174878

27/06/2026

কলকাতা টু ঢাকা রাজধানী আসার পথে বাংলাদেশের দীর্ঘতম সেতু " পদ্মা সেতু" অতিক্রম করার সময়.....

বৃষ্টির ছড়াফররুখ আহমদ    বিষ্টি এল কাশ বনে   জাগল সাড়া ঘাস বনে,   বকের সারি কোথা রে   লুকিয়ে গেল বাঁশ বনে।    নদীতে নাই ...
26/06/2026

বৃষ্টির ছড়া
ফররুখ আহমদ

বিষ্টি এল কাশ বনে
জাগল সাড়া ঘাস বনে,
বকের সারি কোথা রে
লুকিয়ে গেল বাঁশ বনে।

নদীতে নাই খেয়া যে,
ডাকল দূরে দেয়া যে,
কোন্ সে বনের আড়ালে
ফুটল আবার কেয়া যে।

গাঁয়ের নামটি হাটখোলা,
বিষ্টি বাদল দেয় দোলা,
রাখাল ছেলে মেঘ দেখে
যায় দাঁড়িয়ে পথ-ভোলা।

মেঘের আঁধার মন টানে,
যায় সে ছুটে কোন্ খানে,
আউশ ধানের মাঠ ছেড়ে
আমন ধানের দেশ পানে।

26/06/2026

কর্ণফুলি ট্যানেল

প্রভাতীকাজী নজরুল ইসলামভোর হল দোর খোল খুকুমণি ওঠরে, ঐ ডাকে জুঁই শাখে ফুল খুকী ছোটরে।খুলি হাল তুলি পাল ঐ তরী চলল, এইবার এ...
24/06/2026

প্রভাতী
কাজী নজরুল ইসলাম

ভোর হল দোর খোল
খুকুমণি ওঠরে,
ঐ ডাকে জুঁই শাখে
ফুল খুকী ছোটরে।
খুলি হাল তুলি পাল
ঐ তরী চলল,
এইবার এইবার
খুকু চোখ খুলল।
আলসে নয় সে
ওঠে রোজ সকালে,
রোজ তাই চাঁদাভাই
টিপ দেয় কপালে।

আজিকার শিশু—বেগম সুফিয়া কামালআমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়া কর মেলা।আমরা যখন আকা...
24/06/2026

আজিকার শিশু
—বেগম সুফিয়া কামাল

আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা,
তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়া কর মেলা।
আমরা যখন আকাশের তলে উড়ায়েছি শুধু ঘুড়ি,
তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি।
উত্তর মেরু, দক্ষিণ মেরু, সব তোমাদের জানা,
আমরা শুনেছি সেখানে রয়েছে জিন, পরী, দেও, দানা।
পাতাল পুরীর অজানা কাহিনী তোমরা শোনাও সবে,
মেরুতে মেরুতে জানা পরিচর কেমন করিয়া হবে।

বৃষ্টি পড়ে টাপুর টুপুর রবীন্দ্রনাথ ঠাকুরদিনের আলো নিবে এল, সুয্যি ডোবে ডোবে।আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে।মেঘের ...
24/06/2026

বৃষ্টি পড়ে টাপুর টুপুর
রবীন্দ্রনাথ ঠাকুর

দিনের আলো নিবে এল,
সুয্যি ডোবে ডোবে।
আকাশ ঘিরে মেঘ জুটেছে
চাঁদের লোভে লোভে।
মেঘের উপর মেঘ করেছে,
রঙের উপর রং
মন্দিরেতে কাঁসর ঘণ্টা,
বাজল ঢং ঢং।
ও পারেতে বিষ্টি এল,
ঝাপসা গাছপালা।
এ পারেতে মেঘের মাথায়,
একশো মানিক জ্বালা
বাদলা হাওয়ায় মনে পড়ে,
ছেলেবেলার গান—
'বিষ্টি পড়ে টাপুর টুপুর,
নদেয় এল বান।'

22/06/2026

সাদ্দাম হোসেন সাইদী স্যারের অসাধারণ একটি গান।

 #শিক্ষকতা কেবল একটি পেশা নয়, বরং ভবিষ্যৎ গড়ার এক মহান ব্রত। আপনার অসামান্য অবদান ও নিষ্ঠার প্রতি সম্মান জানিয়ে স্কুল পর...
22/06/2026

#শিক্ষকতা কেবল একটি পেশা নয়, বরং ভবিষ্যৎ গড়ার এক মহান ব্রত। আপনার অসামান্য অবদান ও নিষ্ঠার প্রতি সম্মান জানিয়ে স্কুল পরিবারের এই ক্ষুদ্র উপহার।
শুভ কামনা রইল আপনার জন্য।

21/06/2026

সাদ্দাম হোসেন সাইদী স্যারের একটি অসাধারণ দেশাত্মবোধক গান......

21/06/2026

সাপ ও গুইসাপের মধ্যে তুমুল লড়াই.....

Address

Haidernashi Grammar School Street
Bandarban

Alerts

Be the first to know and let us send you an email when Haidernashi Grammar School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Haidernashi Grammar School:

Shortcuts

Share

Category