Ruma Govt High School

  • Home
  • Ruma Govt High School

Ruma Govt High School Govt High School

11/04/2026

রুমা উপজেলা প্রশাসন কর্তৃক বাংলা নববর্ষ ১৪৩৩/পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে বর্নিল শোভাযাত্রা আগামী ১৪/০৪/২০২৬ ইং সকাল ৭.৩০ উপজেলা চত্ত্বর থেকে বের হবে ।আগ্রহী শিক্ষার্থীদের কে নিজ নিজ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ড্রেস পড়ে শোভাযাত্রায় অংশগ্রহনের জন্য অনুরোধ করা যাচ্ছে।

আদেশক্রমে
শাহিনা আক্তার
প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)
রুমা সরকারি উচ্চ বিদ্যালয়
রুমা,বান্দরবান।

রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে বর্নাঢ্য শিক্ষকতা জীবন শেষ করে গত ০৭/০৪/২০২৬ ইং তারিখে বদলি হয়ে গেলেন সিনিয়র শিক্ষক জনাব আব্দ...
10/04/2026

রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে বর্নাঢ্য শিক্ষকতা জীবন শেষ করে গত ০৭/০৪/২০২৬ ইং তারিখে বদলি হয়ে গেলেন সিনিয়র শিক্ষক জনাব আব্দুল আজিজ স্যার।দূর্গম উপজেলা রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে তিনি দীর্ঘ ১৬ বছর অত্যন্ত নিষ্ঠার সহিত শিক্ষকতা ও প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন।পাশাপাশি আব্দুল আজিজ স্যার ছিলেন একজন দক্ষ প্রশাসক।
তাছাড়া দেশের বিভিন্ন দূর দুরান্ত থেকে আগত জুনিয়র /সিনিয়র টিচারদের তিনি মায়ার আদলে আগলে রাখতেন।শিক্ষার্থীদের কল্যানে তিনি ছিলেন নিবেদিত এক প্রান,তাদের শিক্ষন ও প্রশাসনিক যে কোন সমস্যায় স্যার সহজেই সমাধান করে দিতেন।

বিদায় বেলায় শিক্ষক, শিক্ষার্থীদের অশ্রুসজল মুখ স্কুল,এলাকার প্রতি স্যারের টানের বার বার মনে করিয়ে দেয়।নতুন কর্মস্হল সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্যারের প্রতি অশেষ শুভকামনা...

আজ রুমা সরকারি উচ্চ  বিদ্যালয়ে শুভাগমন করেন রুমার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব এমদাদুল হক শরীফ স্যার।উপজেলা নির্ব...
31/03/2026

আজ রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে শুভাগমন করেন রুমার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব এমদাদুল হক শরীফ স্যার।উপজেলা নির্বাহী স্যার বিদ্যালয়ে স্পোর্টিং ক্লাব ও ডিবেটিং ক্লাবের শুভ উদ্ভোধন ঘোষনা করেন।নির্বাহী স্যারের নির্দেশে বিদ্যালয়ে "ইভটিজিং ও বাল্যবিবাহ বিদ্যালয় থেকে শিক্ষার্থী ঝরে পড়ার প্রধান কারন " বিষয়ক বিতর্কের আয়োজন করা হয়।
বিতার্কিকরা তাদের স্বপক্ষে জোরালোভাবেতাদের যুক্তি তুলে ধরেন।উপস্থিত অতিথিবৃন্দ তাদের যুক্তি তর্ক মনোযোগ দিয়ে শুনেন।
নির্বাহী স্যার শিক্ষার্থীদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তিনি বলেন, বিতর্ক, খেলাধুলা ও সহ পাঠক্রমিক কার্যক্রম একজন শিক্ষার্থী কে একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
তিনি বিদ্যালয়ের
সার্বিক পরিবেশ ও আজকের বিতর্ক আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।তিনি স্কুলের ক্রীড়া উন্নয়নের জন্য অনেক ক্রীড়া সামগ্রী প্রদান করেন এবং ক্রীড়া ও বিতর্ক ফান্ডে অনুদান প্রদান করেন।সর্বশেষ স্যারের সৌজন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকের মহতি কার্যক্রমে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহিনা আখতার।

আজ রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়ে গেলো 'মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন ' অনুষ্ঠান ।প্রধান অতিথি ...
26/03/2026

আজ রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়ে গেলো 'মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন ' অনুষ্ঠান ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: এমদাদুল হক শরীফ স্যার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মানষ বড়ুয়া(,ভারপ্রাপ্ত কর্মকর্তা)রুমা থানা ও অন্যান্য অফিসার বৃন্দ ও অতিথিবৃন্দ।অনুষ্ঠানে রুমার উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য অতিথিবৃন্দ শহীদদের আত্নত্যাগের স্মৃতি রোমন্থন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প তুলে ধরেন।

21/02/2026
রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস ২০২৬ উদযাপন।
21/02/2026

রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস ২০২৬ উদযাপন।

রুমা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব এমদাদুল হক শরীফ স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় প্রান ফিরে পেয়েছে রুমা সরকা...
19/02/2026

রুমা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব এমদাদুল হক শরীফ স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় প্রান ফিরে পেয়েছে রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ।দীর্ঘদিন নির্মান কাজ চলমান থাকায় এই মাঠ টা খেলার অনুপযোগী ও পরিত্যক্ত হয়ে পড়েছিল যার ফলে স্কুলের শিক্ষার্থীরা ও এলাকার সন্তান রা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছিল।

এই ব্যাপারে স্যারের দৃষ্টি আকর্ষণ করা মাত্র স্যারের তৎক্ষনাৎ নির্দেশে স্কুলের মাঠ আবারও খেলার উপযোগী হয়ে গেলো।শিক্ষার্থীরা ও এলাকার সন্তান রা এবার খেলাধুলায় নেমে পড়ুন।
নির্বাহী অফিসার জনাব এমদাদুল হক শরীফ স্যার কে রুমা সরকারি উচ্চ বিদ্যালয় ও এলাকার পক্ষ থেকে অশেষ অভিনন্দন জানাচ্ছি...🏃‍♀️⚽🏏🏸🏅🏆❤️

আজ ১৭/০২/২০২৬ ইংরেজি রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেলো রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠা...
17/02/2026

আজ ১৭/০২/২০২৬ ইংরেজি রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেলো রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার জনাব এমদাদুল হক শরীফ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মানস বড়ুয়া,রুমা কলেজের অধ্যক্ষ জনাব সুইপ্রুচিং মার্মা,আর ও উপস্থিত ছিলেন রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বৃন্দ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।প্রধান অতিথি শিক্ষার্থীদের ক্রীড়া সরাসরি উপভোগ করেন।প্রধান অতিথি ও অনান্য অতিথি রা প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে যে ক্রীড়া র যে অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে সেটা জোড়ালো ভাবে তুলে ধরেন।আজকের অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জনাব হেলাল উদ্দীন ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) জনাব শাহিনা আক্তার।অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথি রা পুরস্কার তুলে দেন।

Say 'Yes'...👌
17/01/2026

Say 'Yes'...👌

বই বিতরণ ২০২৬...📚
01/01/2026

বই বিতরণ ২০২৬...📚

Address

Ruma Upzila Sadar

4620

Opening Hours

Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Telephone

+8801720175061

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ruma Govt High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Ruma Govt High School:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share