20/06/2026
নছুমা খাতুন নুরানী একাডেমির শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে আমাদের সাবেক প্রিয় শিক্ষার্থী আরহাম আরফিন নোহানের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
আজ ছোট ছোট নিষ্পাপ হাতগুলো মহান রবের দরবারে উঠেছে। সবার হৃদয়জুড়ে একটাই প্রার্থনা— হে আল্লাহ! আপনার অসীম কুদরতে নোহানকে তার পরিবার-পরিজনের কাছে সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরিয়ে দিন। তার মা-বাবার বুকের হাহাকার দূর করুন এবং তাদের ধৈর্য ও শক্তি দান করুন।
আমরা বিশ্বাস করি, আল্লাহ তাআলার রহমত সবকিছুর ঊর্ধ্বে। তাই আসুন, সবাই মিলে নোহানের জন্য আন্তরিকভাবে দোয়া করি। মহান আল্লাহ যেন তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেন এবং এই কঠিন সময়ে পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন।
হে আল্লাহ! নোহানকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিন। আমিন। 🤲💔
#দোয়ায়_রাখুন