Sunrise Islamic Cadet School

Sunrise Islamic Cadet School Welcome to Sunrise Islamic School! Our school offers a holistic learning environment for students .

At Sunrise Islamic School, we are dedicated to nurturing young minds with a strong foundation in academics, moral values, and Islamic principles.

Happy New year 2026. You are most welcome to  Sunrise Islamic Cadet School
01/01/2026

Happy New year 2026.
You are most welcome to Sunrise Islamic Cadet School

30/12/2025
শিশুগুলো জানতো না, আজই তাদের জীবনের শেষ সকাল।বাবা-মায়েরাও বুঝতে পারেনি, শেষবারের মতো ব্যাগটা গুছিয়ে দিচ্ছে। আকাশে ছিল রো...
21/07/2025

শিশুগুলো জানতো না, আজই তাদের জীবনের শেষ সকাল।
বাবা-মায়েরাও বুঝতে পারেনি, শেষবারের মতো ব্যাগটা গুছিয়ে দিচ্ছে। আকাশে ছিল রোদের আড়ালে লুকানো অশ্রুবর্ষা—নেমে এলো এক চিরকালীন বিদায় নিয়ে।

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সানরাইজ ইসলামিক স্কুল, পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।আল্লাহ যেন আমদের সন্তানদের নিরাপদে রাখেন,সুস্থ রাখেন।ওরাও আমাদের সন্তনা,ভাই কিংবা বোন।আমিন

🟢 আজ জন্ম নিবন্ধন দিবস 🟢📌 "জন্মের পরে প্রথম পরিচয়, জন্ম নিবন্ধন সবার অধিকার"প্রিয় অভিভাবকগণ,আপনার সন্তানের ভবিষ্যতের প্র...
03/07/2025

🟢 আজ জন্ম নিবন্ধন দিবস 🟢

📌 "জন্মের পরে প্রথম পরিচয়, জন্ম নিবন্ধন সবার অধিকার"

প্রিয় অভিভাবকগণ,
আপনার সন্তানের ভবিষ্যতের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হচ্ছে জন্ম নিবন্ধন সনদ। এটা শুধু একটি কাগজ নয়—
🔹 স্কুলে ভর্তি,
🔹 পাসপোর্ট/জাতীয় পরিচয়পত্র তৈরি,
🔹 জমি-জমা, উত্তরাধিকার সংক্রান্ত কাজ,
🔹 বিয়ে ও নাগরিক সুবিধা গ্রহণসহ
সব কিছুতেই এটি অপরিহার্য।

👉 এখনো যদি আপনার সন্তানের জন্ম নিবন্ধন না হয়ে থাকে, তাহলে দেরি না করে আজই স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভায় যোগাযোগ করুন।

🎯 জন্ম নিবন্ধন আপনার সন্তানের অধিকার—এই দায়িত্ব পালন করুন আজই।

#জন্মনিবন্ধন_দিবস
#সচেতন_অভিভাবক
#পরিচয়ের_প্রথমধাপ

🌙✨ ঈদ-উল-আযহার শুভেচ্ছা ✨🌙ত্যাগের মহান বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদ-উল-আযহা।আসুন, আমরা এই ঈদে কুরবানির মূল শিক্ষা—ত্যাগ, ...
06/06/2025

🌙✨ ঈদ-উল-আযহার শুভেচ্ছা ✨🌙
ত্যাগের মহান বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদ-উল-আযহা।
আসুন, আমরা এই ঈদে কুরবানির মূল শিক্ষা—ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্ব—নিজেদের জীবনে ধারণ করি।

সানরাইজ ইসলামিক স্কুল পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
🌸 ঈদ মোবারক! 🌸

বিশ্ব মা দিবস ২০২৫মায়ের নামেই ভালোবাসা, মায়ের ছায়াতেই শান্তি।আজ বিশ্ব মা দিবস।এই দিনে সানরাইজ ইসলামিক স্কুল পরিবার থে...
11/05/2025

বিশ্ব মা দিবস ২০২৫
মায়ের নামেই ভালোবাসা, মায়ের ছায়াতেই শান্তি।

আজ বিশ্ব মা দিবস।
এই দিনে সানরাইজ ইসলামিক স্কুল পরিবার থেকে জানাই আমাদের অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা—সকল মায়েদের প্রতি।

আমাদের প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থীর পিছনে যিনি নিঃস্বার্থ ভালোবাসা, কঠোর পরিশ্রম ও অশেষ ত্যাগের গল্প বুনেছেন, তিনি হচ্ছেন মা।

আপনারা আমাদের সাহস, প্রেরণা ও আশীর্বাদ—আপনারাই হচ্ছেন আমাদের মৌলিক ভিত্তি।

প্রিয় মায়েরা,
আপনারা শুধু সন্তান জন্ম দেন না—আপনারা একটি জাতির সম্ভাবনার বীজ বপন করেন। আপনারা স্নেহের পরশে আগামী দিনের সোনালী ভবিষ্যৎ গড়ে তোলেন। আপনাদের অবদান কোনো শব্দে, কোনো পুরস্কারে পূর্ণতা পায় না।

এই বিশেষ দিনে, সানরাইজ ইসলামিক স্কুল কৃতজ্ঞচিত্তে আপনাদের স্যালুট জানায়।

আপনারা গর্বিত হোন, কারণ আপনাদের সন্তানদের মধ্য দিয়েই গড়ে উঠবে একটি আলোকিত সমাজ, একটি সোনার বাংলাদেশ।

শ্রদ্ধা ও ভালোবাসা হোক আজীবনের জন্য—সব মায়ের প্রতি।
শুভ বিশ্ব মা দিবস।

Address

Dhansagor, Morrelgong
Bagerhat
9320

Alerts

Be the first to know and let us send you an email when Sunrise Islamic Cadet School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category