25/10/2014
চিতলমারির সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন।
আপনারা অনেকেই জানেন, চিতলমারির পক্ষ থেকে ঢাকায় আমাদের কোনো শক্তিশালী ফোরাম নেই। একটি থাকলেও তার কোনো কার্যকারিতা নেই। অতীতে আমি সহ অনেকে একটি ফোরাম করার জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছি, যার প্রায় সবগুলোই কিছুদিন পর নির্দিষ্ট ঠিকানার অভাবে বা সমন্বয়ের অভাবে আলোর মুখ দেখেনি। তাই আমরা এবার একটু বড় পরিসরে মাঠে নামতে চাচ্ছি এবং সকলের দোওয়া ও সাধ্যমত সহযোগিতা কামনা করছি।
গত ২৪/১০/২০১৪ ইং রোজ শুক্রবার ঢাকা বসবাসকারী চিতলমারীর বেশ কিছু সিনিয়র ও জুনিয়র ভাইদের অংশগ্রহনে চিতলমারির জন্য একটি ফোরাম করার লক্ষ্যে আমরা মিলিত হই জাতীয় সংসদ ভবনে। সময় সল্পতা ও সবার যোগাযোগ মাধ্যম জানা না থাকায় সবাইকে আমন্ত্রণ পাঠানোর সুযোগ হয়নি। উক্ত মিটিংএ চিতলমারির জন্য একটি নতুন ফোরাম করার বেপারে আলোচনা হয়। যেহেতু সকলকে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি তাই সকলকে একত্রিত করে নতুন করে মিটিং করার বেপারে একটি অস্থায়ী সমন্নয়ক কমিটি গঠন করা হয়। আগামী ৩১/১০/২০১৪ ইং তারিখে রমনা উদ্যানে সকলের উপস্থিতিতে বিকাল ৩:০০ ঘটিকায় মিটিংটি অনুষ্ঠিত হবে। আপনাদের সকলের উপস্থিতি একান্ত ভাবে কামনা করছি।
>> ঢাকায় আমাদের চিতলমারির অনেক ছোটো ছোটো গ্রুপ আছে, তাদের সকলকে অনুরোধ জানচ্ছি, আপনারা আপনাদের সকল সদস্যদের নিয়ে উপস্তিত থাকবেন।
>> আপনাদের কেউ বেক্তিগত ভাবে চিতলমারির কাউকে চিনে থাকলে তাকে আন্তরিকতার সহিত আমন্ত্রণটি পৌছে দিবেন এবং সঙ্গে আনার চেষ্টা করবেন।
>> ফোরামটি যেহেতু নির্দলীয় তাই, দল মত নির্বিশেষে সকলে আমন্ত্রিত।
>> আমাদের এলাকার ছাত্র / ছাত্রী ভাইদের বিশেষ ভাবে অনুরোধ করছি, আপনারা অবস্যই এই বেপারে অগ্রণী ভুমিকা পালন করবেন।
আগামী মিটিং এর সম্ভাব্য কার্যক্রম:
>> একটি ত্রুটিমুক্ত নাম নির্বাচন করা।
>> একটি আহ্বায়ক কমিটি গঠন করা।
>> একটি স্থায়ী কার্যালয়ের বেবস্থা করা।
>> ফোরামের ভবিষ্যত কার্যক্রম সম্মন্ধে আলোচনা।
আপনার সুবিধা:
আমরা অনেকেই ভাবি এগুলো করে কোনো লাভ নেই। কিন্তু চেষ্টা করতে তো আর দোষ নেই। অনেক অঞ্চলেরই শক্তিশালী ফোরাম আছে এবং তারা তার মাধ্যমে উপকৃত হচ্ছেন। আমাদের জনগোষ্ঠির বেশ বড় একটি অংশ ঢাকায় বসবাস করেন এবং তারা অনেকেই সমাজের বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত। তারাই হতে পারেন আমাদের অনেকের উদ্ধারকর্তা। আর এর জন্য প্রয়োজন একটি শক্তিশালী প্রতিষ্ঠান যা আমাদের সমস্যাগুলো নিয়ে ভাববে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এটা হতে পারে একজন ঢাকায় আগত নতুন কারো জন্য বাসস্থান এর বেবস্তা করা, কারো ভর্তির বেপারে বা চাকরির বেপারে সহায়তা করা, আইনগত বা সামাজিক জটিলতা দূর করা। .........
বিস্তারিত যোগাযোগ:
মশিউর রহমান মাসুদ: ০১৯২৩১৭৭১০০
জাহাঙ্গীর ফরাজী: ০১৯১১৪৭৮৯৭৯
প্রভাস: ০১৭৩৪০৭১৪৬১
জুবায়ের আহমেদ মার্জিন: