খেগড়াঘাট মাধ্যমিক বিদ্যালয়

খেগড়াঘাট মাধ্যমিক বিদ্যালয় ডেমা ইউনিয়ন, বাগেরহাট সদর, বাগেরহাট।

গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।
05/08/2026

গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।

মাননীয় সংসদ সদস্য জনাব শেখ মনজুরুল হক রাহাদ এমপি মহোদয় থেকে ১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ আমরা পেয়েছিলাম তা দিয়ে, স্কুলের ভ...
04/08/2026

মাননীয় সংসদ সদস্য জনাব শেখ মনজুরুল হক রাহাদ এমপি মহোদয় থেকে ১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ আমরা পেয়েছিলাম তা দিয়ে, স্কুলের ভিতরে দুইটা রাস্তা,স্কুলের ২ টি ভবনের ছাদ মেরামত, ৪ টি বাথরুম সংস্কার, অফিস রুম সংস্কার,ক্লাস রুম সংস্কার, স্কুলের লাইট ফ্যান সংস্কার বাথরুমের দরজা মেরামত করা হয়েছে।
আজ সরেজমিনে এই সকল কাজের অগ্রগতি ও সার্বিক বিষয় কার্যসম্পাদন কমিটি সহ পরির্শন করে সন্তষ্টি প্রকাশ করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এস এম আরাফাত হোসাইন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু কৃষ্ণপদ পাল।

24/07/2026

খেগড়াঘাট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস এম আরাফাত হোসাইন ভাইয়ের উদ্দ্যগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।
ডেমা ইউনিয়ন এর খেগড়াঘাট,চাঁদপুর, সরকার ডাংগা,কাশিমপুরের প্রায় ৬৩০ জন ছাত্র,ছাত্রী নারী,পুরুষ এর মধ্যে মেডিসিন,গাইনী,ডায়েবিটিস, ও চক্ষু সেবা প্রদান করা হয়, ২৭ জন ছানী রুগিকে বাছাই করে আপরেশন এর জন্য প্রস্তুত করা হয়েছে। যাদের কে আদ দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের মাধ্যমে আগামী শনিবার অপারেশন করা হবে ইনশাআল্লাহ।

উক্ত মেডিকেল ক্যাম্প এর আয়োজন করে আলোকিত যুব সংঘ বাগেরহাট আর সার্বিক
সহযোগিতায় ছিল আদ দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা ও বাগেরহাট ইসলামী হাসপাতাল।

22/07/2026

আজ ২২ জুলাই আলোকিত বাগেরহাট এর ব্যাবস্থাপনায় ও খুলনা আদ-দ্বিন মেডিকেল কলেজ হসপিটাল, বাগেরহাট ইসলামী হাসপাতালের যৌথ সহযোগিতায় ডেমা ইউনিয়নের খেগঘাড়াঘাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক, তাদের পরিবার আত্মীয় স্বজন ও এলাকাবাসী জন্য আয়োজিত মেডিকেল ক্যাম্পে, মেডিসিন, গাইনী, চক্ষু সেবা, ছানী রুগি বাছাই, ডাইবেটিস পরিক্ষা,ফ্রী ব্লাড গ্রুপিং সেবা প্রদান করা হয়।৬৩০ জন রুগি এই ক্যাম্প থেকে সেবা গ্রহণ করেন।তার মধ্যে ২৭ জন কে ছানী অপারেশন এর জন্য বাছাই করা হয়। খেগড়াঘাট স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এস এম আরাফাত হোসাইন এর সভাপতিত্বে ক্যাম্প পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী সমাজ সেবক বাগেরহাট জর্জ কোর্টের এপিপি এড মু মুস্তাইন বিল্লাহ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মানবাধিকার কর্মী ও নারী সংগঠক ডা মনোয়ারা আজাদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাফিউদ্দিন আহমেদ প্রিন্স,বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু কৃষ্ণপদ পাল, ওয়ার্ড জামায়াতের সভাপতি গাজী সাইফুজ্জামান,ওয়াড বি এনপির সভাপতি শেখ নিজাম উদ্দিন, খেগড়াঘাট ওয়াডে এর ইউপি সদস্য মাইনুল হক রানি, ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি শেখ নিয়ামুল ইসলাম,ডেমা ইউনিয়ন এর বিশিষ্ট সসমাজ সেবক তরফদার আজমীর হোসেন প্রমুখ

21/07/2026
খেগড়াঘাট স্কুলের ছাদের সংস্কার চলছে। যার একান্ত প্রচেষ্টায় এই কাজ শুরু হয়েছে।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস এম আর...
13/07/2026

খেগড়াঘাট স্কুলের ছাদের সংস্কার চলছে। যার একান্ত প্রচেষ্টায় এই কাজ শুরু হয়েছে।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস এম আরাফাত হোসাইন তাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা মূলক বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন খেগড়াঘাট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা...
05/07/2026

জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা মূলক বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন খেগড়াঘাট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস এম আরাফাত হোসাইন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু কৃষ্ণ পদ পাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

খেগড়াঘাট মাধ্যমিক বিদ্যালয়ের ভবন সংস্কারের জন্য বিশেষ বরাদ্দ প্রদান করায় মাননীয় সংসদ সদস্য জনাব শেখ মনজুরুল হক রাহাদ এমপ...
29/06/2026

খেগড়াঘাট মাধ্যমিক বিদ্যালয়ের ভবন সংস্কারের জন্য বিশেষ বরাদ্দ প্রদান করায় মাননীয় সংসদ সদস্য জনাব শেখ মনজুরুল হক রাহাদ এমপি মহোদয়-এর প্রতি খেগড়াঘাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সর্বস্তরের এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

আপনার আন্তরিক উদ্যোগ ও সহযোগিতার ফলে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং শিক্ষার্থীরা আরও সুন্দর, নিরাপদ ও আধুনিক পরিবেশে পাঠগ্রহণের সুযোগ পাবে। আপনার এই সময়োপযোগী ও জনকল্যাণমূলক পদক্ষেপ এলাকার শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

মহান আল্লাহ তাআলার নিকট আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জনগণের কল্যাণে আরও সফলতার জন্য দোয়া কামনা করছি।

বিনীত

এস এম আরাফাত হোসাইন
সভাপতি
খেগড়াঘাট মাধ্যমিক বিদ্যালয়

Address

Khegraghat
Bagerhat
9300

Website

Alerts

Be the first to know and let us send you an email when খেগড়াঘাট মাধ্যমিক বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category