১৪১ নং উত্তর কচুবুনিয়া স.প্রা.বি

  • Home
  • ১৪১ নং উত্তর কচুবুনিয়া স.প্রা.বি

১৪১ নং উত্তর কচুবুনিয়া স.প্রা.বি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ১৪১ নং উত্তর কচুবুনিয়া স.প্রা.বি, School, kachubunia, morelgonj, .

এখন উদ্ধার ও ত্রানের জন্য অনেক দল প্রয়োজন। তাই আপনার বিশ্বস্ত যে টিম পান সাহায্যের হাত বাড়ান। এই টিম ও কাজ করে যাচ্ছে।
23/08/2024

এখন উদ্ধার ও ত্রানের জন্য অনেক দল প্রয়োজন। তাই আপনার বিশ্বস্ত যে টিম পান সাহায্যের হাত বাড়ান। এই টিম ও কাজ করে যাচ্ছে।

As sunnah Foundation এ বন্যার্তদের জন্য সাহায্য পাঠাতে পারেন। তবে আপনার বিশ্বস্ত কেউ সরাসরি যুক্ত থাকলে সাহায্য কাজে তাক...
22/08/2024

As sunnah Foundation এ বন্যার্তদের জন্য সাহায্য পাঠাতে পারেন। তবে আপনার বিশ্বস্ত কেউ সরাসরি যুক্ত থাকলে সাহায্য কাজে তাকে সহযোগিতা আগে করুন। অনেক টিম দরকার তাই সাহায্য ভাগ হয়ে যাক এটাই কাম্য। বিশ্বস্ত না পেলে আস সুন্নাহ ফাউন্ডেশন তো আছে।

১৪১ নম্বর উত্তর কচুবুনিয়া জেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ৪৮ তম শাহাদাত বার্ষিক...
15/08/2023

১৪১ নম্বর উত্তর কচুবুনিয়া জেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকি ও, জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।

আজ ১৫ ই আগস্ট, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম মৃত্যু বার্ষিকী। ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট ধানমন্ডির ৩২ নাম্বার...
15/08/2023

আজ ১৫ ই আগস্ট, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম মৃত্যু বার্ষিকী। ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট ধানমন্ডির ৩২ নাম্বার বাড়িতে ঘাতকদের হাতে স্ব পরিবারে নিহত হন।

১৪১ নং উত্তর কচুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক শভা, নীরবতা পালন সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

১৫ আগস্ট ২০২৩
১৪১ নং উত্তর কচুবুনিয়া স.প্রা.বি

দারুল ইসলাম স্যার সফলতার সাথে দীর্ঘ প্রায় ৪০ বছরের শিক্ষকতা জীবন শেষ করেন। ৯ জুলাই ২০২৩ ছিলো স্যারের শেষ কর্মদিবস।বিদ্যা...
20/07/2023

দারুল ইসলাম স্যার সফলতার সাথে দীর্ঘ প্রায় ৪০ বছরের শিক্ষকতা জীবন শেষ করেন। ৯ জুলাই ২০২৩ ছিলো স্যারের শেষ কর্মদিবস।

বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা স্যারের পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানাই।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকে এই পর্যন্ত অসামান্য অবদান রেখেছেন স্যার Darul Islam.

১৯ জুলাই ২০২৩ বিদ্যালয়ের পক্ষ থেকে স্যারকে সম্মাননা সরূপ ক্রেস্ট, পবিত্র কোরআন সহ অন্যান্য উপহারসামগ্রী তুলে দেন বিদ্যালয়ের সকল শিক্ষক মহোদয়। শিক্ষার্থীদের মধ্যে থেকে ফুলের তোড়া দেওয়া হয়।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন,

ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আবুল হাসান।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব শেখ আব্দুল জলিল,
সহকারী শিক্ষক জনাব নাসরিন সুলতানা,
সহকারী শিক্ষক জনাব বাসুদেব হালদার,
সহকারী শিক্ষক জনাব নিপা ঢালী,
সহকারী শিক্ষক জনাব আফিফা সুলতানা,
এবং ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

স্যার সবসময় আমাদের সাথে থাকবেন, এমনটাই প্রত্যাশা আমাদের সকলের। বিদ্যালেয়র প্রতি স্যারের অবদান আমাদের সবসময় স্বরণে থাকবে।

🖋️এডমিন: শেখ মাইনুল ইসলাম

আর কি চাই 💝💝💝💝
07/07/2023

আর কি চাই 💝💝💝💝

Tamim Iqbal খান সাহেব ধন্যবাদ দেওয়ার ভাষা হারিয়ে ফেলছিহ। আপনি ১৯ নভেম্বর বিশ্বকাপ উচিয়ে ধরে ফিরবেন এখন সেই দিকে তাকিয়ে আ...
07/07/2023

Tamim Iqbal খান সাহেব ধন্যবাদ দেওয়ার ভাষা হারিয়ে ফেলছিহ। আপনি ১৯ নভেম্বর বিশ্বকাপ উচিয়ে ধরে ফিরবেন এখন সেই দিকে তাকিয়ে আছিহ।

পিছন থেকে কাজ করার জন্য কৃতজ্ঞতা Mashrafe Bin Mortaza.

ধন্যবাদ প্রধানমন্ত্রী।

অবশেষে তামিম ইকবাল খান সব ধরনের ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে বিদায় জানিয়ে দিলেন।এদেশের প্রকৃত ক্রিকেট প্রেমিরা আপনাকে কখন...
06/07/2023

অবশেষে তামিম ইকবাল খান সব ধরনের ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে বিদায় জানিয়ে দিলেন।

এদেশের প্রকৃত ক্রিকেট প্রেমিরা আপনাকে কখনো মনে করেনি যে আপনার অবসর নেওয়া উচিত।

আজ এমন একটা সময় এসেছে যে বিদেশি কোচদের প্রতিহিংসার শিকার হয়ে একের পর এক নক্ষত্র হারিয়ে যাচ্ছে।

তামিম, আপনি গেলেন কিন্তু আগামী বিশ্বকাপটা আপনার নেতৃত্বে আমরা দেশের করে নিতে বড্ড আশাবাদী ছিলাম।

যাহোক, বাস্তবতা এমনই হয়তোহ। নিশ্চই আপনার সিদ্ধান্ত আপনার আত্মমর্যাদাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেহ।

যারা বিসিবিতে আছেন, আপনারা অযোগ্য এবং মূর্খতার পরিচয় দিয়ে আসছেন সবসময়ের মতোই।

অথচ বিসিবির অযোগ্যতায় হৃদয় ভাঙ্গে আমাদের ক্রিকেট প্রেমিদের।

দেশকে অনেক কিছুই দিয়েছেন যা ইতিহাসের পাতায় থাকবেহ্।

আপনার প্রতি সবসময় ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ থাকবেহ্।

হয়ত আপনি থাকলে আমরা আরও কিছু খান সাহেবের থেকে ভালোকিছু পেতে পারতাম।

দেশের ক্রিকেট এর মতো ইমোশনাল একটা যায়গায় পরিচালনা কমিটিতে এত অযোগ্য আর মূর্খদের বসবাস যে এই দেশের নাগরিক হয়েই লজ্জা লাগেহ।

শুধু ক্রিকেট অঙ্গনে নাহ, বরং দেশটা যেন এতটা অপবিত্র, অপরিষ্কার, বসবাসের অযোগ্য হয়ে গিয়েছেহ যেন দেশকে পবিত্র করতে সব গঙ্গা জল প্রয়োজন।

ভালো থাকবেন Tamim Iqbal.

🖋️ Shaikh Mainul Islam

আজ ১৮ জুন ২০২৩ বিশ্ব বাবা দিবস।প্রত্যেক সন্তানের কাছে বাবা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। বাবা মানে বটবৃক্ষের ছায়া।পৃথিবীত...
18/06/2023

আজ ১৮ জুন ২০২৩ বিশ্ব বাবা দিবস।

প্রত্যেক সন্তানের কাছে বাবা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। বাবা মানে বটবৃক্ষের ছায়া।

পৃথিবীতে হাজার হাজার খারাপ মানুষ থাকলেও একটাও খারাপ বাবা নেই।

শুধু মাত্র বাবা দিবসে নয় বরং প্রত্যেকটা দিন যেন বাবা -রা থাকেন সন্তানদের হৃদয়ে শ্রদ্ধার সাথেহ।

-"বাবা ছাড়া জীবন যেন ঘড় ছাড়া বাড়ি,
বাবা তোমায় ভীষণ ভালোবাসি"-

প্রিয় শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে,

বাবা মায়ের সাথে সর্বদা ভালো ব্যবহার করতে হবে। বাবা মায়ের কষ্টার্জিত জীবনকে ধন্য করতে হবে একজন ভালো মানুষ এবং শু সন্তান হওয়ার মধ্য দিয়ে। বয়োবৃদ্ধ বাবা মায়ের ছায়া হয়ে থাকতে হবে সবসময়।

বাবা দিবসে নয়, বরং সবসময়-ই চাওয়া "ভালো থাকুক সুস্থ থাকুক পৃথিবীর সকল বাবা"।

লেখা: Shaikh Mainul Islam

Address

Kachubunia, Morelgonj

9311

Alerts

Be the first to know and let us send you an email when ১৪১ নং উত্তর কচুবুনিয়া স.প্রা.বি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share