GK with Joy Sir

GK with Joy Sir

Share

GK স্পেশাল ব্যাচ

18/01/2026

HSC হিসাব বিজ্ঞান ও ফিন্যান্স – স্পেশাল ব্যাচ(টেস্ট পরবর্তী প্রস্তুতি)
এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইলে এখনই যুক্ত হন আমাদের
হিসাব বিজ্ঞান ও ফিন্যান্স স্পেশাল ব্যাচে।
📚 কোর্সের বৈশিষ্ট্য:
✔️ বেসিক থেকে কনসেপ্ট ক্লিয়ার ক্লাস
✔️ বোর্ড প্রশ্ন ও সাজেশন ভিত্তিক পড়ানো
✔️ অধ্যায়ভিত্তিক ক্লাস টেস্ট
✔️ দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা গাইডলাইন
✔️ পরীক্ষার আগে পূর্ণ রিভিশন
🎯 লক্ষ্য:
A+ এবং রেজাল্ট উন্নয়ন
🕒 ক্লাস শুরু:
📅 ০৫-০২-২০২৬
👥 আসন সংখ্যা:
🚫 সীমিত
📍 মাধ্যম:
📌 অনলাইন / অফলাইন (যেটা প্রযোজ্য)
📞 যোগাযোগ:
📱 ০১৪০০-০৫১৭০৯,০১৭৪৬-৬৮৪৮৬২

📩 ইনবক্স / কল করুন

10/09/2025

🤖 "যেখানে কল্পনা মিলে যাচ্ছে বাস্তবতার সাথে!"
AI এখন শুধু টুল নয়, গেম চেঞ্জার।
(GK with Joy sir) ও এই বিপ্লবে অংশ নিল, তোমরা প্রস্তুত তো।

11/08/2025

বিভিন্ন চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান প্রশ্ন : ১.মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? ত্বক.
২. সূর্যোদয়ের দেশ কোনটি? জাপান.
৩. "Liberty leading the people" চিত্রটির শিল্পী কে? ইউজিন ডেলাক্রোয়া.
৪. মানবদেহে মোট কতটি হাড় আছে? ২০৬.
৫. "Incredible India" কোন দেশের ট্যুরিজম প্রচারের জন্য ব্যবহৃত হয়? ভারত.
৬. "অ্যানা কারেনিনা" কার লেখা? লিও টলস্টয়.
৭. "টাইম ম্যাগাজিন" কোন দেশের পত্রিকা? যুক্তরাষ্ট্র.
৮. "অপারেশন সার্চলাইট" কত সালে সংঘটিত হয়? ১৯৭১.
৯. "গোল্ডেন টেম্পল" কোথায় অবস্থিত? অমৃতসর.
১০. "মাদার তেরেসা" কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পান? ১৯৭৯.
১১. "অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল" কিসের সাথে যুক্ত? মানবাধিকার.
১২. "কোপেনহেগেন" কোন দেশের রাজধানী? ডেনমার্ক.
১৩. "বায়ান্নর ভাষা আন্দোলন" কত তারিখে হয়েছিল? ২১শে ফেব্রুয়ারি.
১৪. "ইন্টারনেট" কে আবিষ্কার করেন? ভিন্টন জি কার্ফ.
১৫. "কাজী নজরুল ইসলাম" কত সালে মৃত্যুবরণ করেন? ১৯৭৬.
১৬. "হিমোগ্লোবিন" কোথায় পাওয়া যায়? রক্তে.
১৭. "সিলিকন ভ্যালি" কোথায় অবস্থিত? ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র.
১৮. "আলু" কোন দেশের জাতীয় সবজি? পেরু.
১৯. "গ্রেট ভিক্টোরিয়া ডেজার্ট" কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়া.
২০. "ওয়ার্ল্ড ট্রেড সেন্টার" কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক.
২১. "এভারেস্ট" জয় করেন কোন বাঙালি? অজিতাভ পাল.
২২. "প্যারিস" কোন নদীর তীরে অবস্থিত? সেইন.
২৩. "আলবার্ট আইনস্টাইন" কোন বিষয়ের জন্য বিখ্যাত? পদার্থবিদ্যা.
২৪. "অলিম্পিক গেমস" কত বছর পর পর অনুষ্ঠিত হয়? ৪ বছর.
২৫. "মহিলা ঘটিত" কোনটি? সুন্দরী.
২৬. "কুইন ভিক্টোরিয়া" কত সালে মৃত্যুবরণ করেন? ১৯০১.
২৭. "দিল্লি" ভারতের রাজধানী হয় কত সালে? ১৯১১.
২৮. "গণতন্ত্রের দেশ" কাকে বলা হয়? গ্রিস.
২৯. "জাতিসংঘ" কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৯৪৫.
৩০. "সপ্তশতী" কার লেখা? গোবিন্দদাস.
৩১. "লাল গ্রহ" কোন গ্রহকে বলা হয়? মঙ্গল.
৩২. "ডাক্তার" কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন.
৩৩. "চারমিনার" কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ.
৩৪. "ইউরোপের ককপিট" কোন দেশকে বলা হয়? বেলজিয়াম.
৩৫. "নোবেল পুরস্কার" কত সাল থেকে দেওয়া শুরু হয়? ১৯০১.
৩৬. "সোনালী আঁশ" কাকে বলা হয়? পাট.
৩৭. "বোলিং গ্রীন" কোথায় অবস্থিত? কেনটাকি.
৩৮. "গ্রিনিচ মানমন্দির" কোথায় অবস্থিত? লন্ডন.
৩৯. "বঙ্গভঙ্গ" কত সালে হয়? ১৯০৫.
৪০. "অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়" কোথায় অবস্থিত? ইংল্যান্ড.
৪১. "হাওয়াই দ্বীপপুঞ্জ" কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগর.
৪২. "প্রথম বিশ্বকাপ ফুটবল" কত সালে অনুষ্ঠিত হয়? ১৯৩০.
৪৩. "পাবলো পিকাসো" কোন দেশের শিল্পী? স্পেন.
৪৪. "মহাভারত" কে রচনা করেন? বেদব্যাস.
৪৫. "কুতুব মিনার" কোথায় অবস্থিত? দিল্লি.
৪৬. "ম্যান বুকার প্রাইজ" কোন ক্ষেত্রে দেওয়া হয়? কথাসাহিত্য.
৪৭. "বাবরের আসল নাম কি? জহিরউদ্দিন মুহাম্মদ.
৪৮. "প্রথম এভারেস্ট জয় করেন" কে? এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে.
৪৯. "সাত পাহাড়ের শহর" কাকে বলা হয়? রোম.

15/07/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Abul Kalam Azad, Jannati Akter, Lñx Hyt, PA R B ON, Toma Sultana

30/01/2025

বাংলাদেশের প্রেক্ষাপটে কোনটি লাভজনক?
১. ব্যাংক ২. বীমা

Photos from GK with Joy Sir's post 22/11/2024

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পূর্বের ন্যায় ভর্তি পরীক্ষা হতে পারে।২০১৪-১৫ বছরে ভর্তি পরিক্ষা NU এর।
ছোট ভাই বোনেরা যারা সামনে জাতীয় বিশ্বিবদ্যালয়ে ভর্তি হবে তাদের জন্য এই ছবি❤️
প্রতিনিয়ত আপডেট পেতে ফলো করে রাখতে পারেন ধন্যবাদ 😊।

20/10/2024

✒️✒️সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী,✒️✒️

প্রশ্নঃ ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নাই ?
ক. আসাম
খ. মিজোরাম
গ. ত্রিপুরা
ঘ. নাগাল্যান্ড
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি?
ক. ১৭টি
খ. ২০টি
গ. ১৬টি
ঘ. ১৯টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয়?
ক. ঠাকুরগাঁও
খ. রংপুর
গ. নওয়াবগঞ্জ
ঘ. বাগেরহাট
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত ?
ক. খাগড়াছড়ি
খ. বান্দরবান
গ. কুমিল্লা
ঘ. রাঙ্গামাটি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় কখন?
ক. ১৮৫৫ সালে
খ. ১৮৪০ সালে
গ. ১৮৪৬ সালে
ঘ. ১৮৪৮ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ কর্ণফুলী নদীর তলদেশে দেশের একমাত্র টানেল নির্মাণ করবে কোন দেশ?
ক. চীন
খ. রাশিয়া
গ. ভারত
ঘ. জাপান
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কোন অঞ্চল কে?
ক. বরিশাল
খ. চট্টগ্রাম
গ. খুলনা
ঘ. সিলেট
উত্তরঃ গ

প্রশ্নঃ ভারতের উত্তর -পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয় ?
ক. মেঘালয়
খ. আসাম
গ. ত্রিপুরা
ঘ. মনিপুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশর মোট সীমান্ত দৈর্ঘ্য –
ক. ৪৭১৯ কি.মি.
খ. ৪৮০৫ কি.মি.
গ. ৫০৪০ কি.মি.
ঘ. ৪৫০০ কি.মি.
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়কপথ কোনটি?
ক. ঢাকা – ফেনী
খ. বরিশাল – ঢাকা
গ. আলিকদম – থানচি
ঘ. চট্টগ্রাম – কক্সবাজার
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমানে (২০১৭) দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কতটি?
ক. ৩৪ টি
খ. ২০ টি
গ. ৪০ টি
ঘ. ৩৫ টি
উত্তরঃ ক

প্রশ্নঃ ৬ জুন ২০১৭ কোন আর্থিক প্রতিষ্ঠানটিকে লাইসেন্স প্রদান করা হয়?
ক. বাংলাদেশ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি
খ. মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড
গ. সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড
ঘ. অ্যালায়েন্স লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানি লিমিটেড
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভারতে অবস্থিত বাংলাদেশের পঞ্চম মিশন কোথায় হচ্ছে?
ক. ত্রিপুরা
খ. নাগাল্যান্ড
গ. আসাম
ঘ. মিজোরাম
উত্তরঃ গ

প্রশ্নঃ ১ জুলাই ২০১৫ কোন আর্থিক প্রতিষ্ঠানটির লাইসেন্স প্রদান করা হয়?
ক. এলায়েন্স লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি লি.
খ. মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি.
গ. সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্স লি.
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ১১ জানুয়ারি ২০১৭প্রাথমিকভাবে ভূতাত্ত্বিক ঐতিহ্য (Geographical Heritage) ঘোষণা করা হয় কোন স্থান কে?
ক. কালিয়াকৈয়র, গাজীপুর
খ. জাফলং, সিলেট
গ. ঝিলংজা, কক্সবাজার
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ কোন মহাকাশাযানে উৎক্ষেপণ করা হয়?
ক. ফ্যালকন-৫
খ. ফ্যালকন-৯
গ. নভোতরী-১০
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ শেওলা স্থলবন্দর ঘোষণা করা হয় কবে?
ক. ৩০ জুন ২০১৫
খ. ২৫ জুন ২০১৫
গ. ৫ জুলাই ২০১৫
ঘ. ৩ জুলাই ২০১৫
উত্তরঃ ক

প্রশ্নঃ দেশের প্রথম নারী তথ্য কর্মকর্তা কে?
ক. এলিজা শারমিন
খ. ফারজানা ইসলাম
গ. কামরুন নাহার
ঘ. বেগম কবিতা খানম
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম অর্থ বছর ছিল–
ক. জানুয়ারি-মার্চ ১৯৭৩
খ. মার্চ-এপ্রিল ১৯৭৩
গ. মে-জুন ১৯৭৩
ঘ. জুন-জুলাই ১৯৭৩
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত ?
ক. ৪৫০ মাইল
খ. ৪৬০ মাইল
গ. ৪৪৫ মাইল
ঘ. ৪৩৫ মাইল
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশের –
ক. ২০°৩৮’- ২৬°৩৮’
খ. ২১°৩১’- ২৬°৩৩’
গ. ২২°৩৪’- ২৬°৩৮’
ঘ. ২০°২০’- ২৫°২৬’
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
ক. ৭টি
খ. ৬টি
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের সাথে নিম্নলিখিত কোন দেশের Maritime boundary বিদ্যমান রয়েছে ?
ক. মিয়ানমার
খ. থাইল্যান্ড
গ. নেপাল
ঘ. দক্ষিণ কোরিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ মিয়ানমার বাংলাদেশের কোনদিকে অবস্থিত?
ক. উত্তরপূর্ব
খ. পুর্ব
গ. দক্ষিণপূর্ব
ঘ. উত্তর
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমান (অক্টোবর ২০১৭) অর্থ সচিব কে?
ক. সুরাইয়া বেগম
খ. সুরাইয়া বেগম
গ. মোহাম্মদ মুসলিম চৌধুরী
ঘ. শহীদুল হক
উত্তরঃ গ

প্রশ্নঃ ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?
ক. ৩৩০০ কিলোমিটার
খ. ৩৫৩৭ কিলোমিটার
গ. ৩৭১৫ কিলোমিটার
ঘ. ৩৯৩৫ কিলোমিটার
উত্তরঃ গ

প্রশ্নঃ দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ কবে উৎক্ষেপণ করা হয়?
ক. ১১ মে ২০১৮
খ. ১৫ আগস্ট ২০১৭
গ. ১৬ ডিসেম্বর ২০১৭
ঘ. ১০ জানুয়ারি ২০১৮
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের উত্তরে অবস্থিত?
ক. নেপাল ও ভুটান
খ. পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম
গ. পশ্চিমবঙ্গ ও কুচবিহার
ঘ. পশ্চিমবঙ্গ ও আসাম
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু কোথায় অবস্থিত?
ক. যশোর
খ. চাঁপাই নবাবগঞ্জ
গ. কক্সবাজার
ঘ. দিনাজপুর
উত্তরঃ গ

16/10/2024

✒️✒️বাংলাদেশ_বিষয়াবলি✒️✒️

সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে দুই ভাগে ভাগ করা যায়। যথা:
১. প্রাক—আর্য/অনার্য জনগোষ্ঠী
২. আর্য জনগোষ্ঠী
অনার্য/আর্যপূর্ব জনগোষ্ঠী: ৪ ভাগে বিভক্ত। যথা:
নেগ্রিটো, দ্রাবিড় ও ভোটচীনীয়/ মঙ্গোলীয়
প্রাক—আর্য/অনার্য নরগোষ্ঠী
>নেগ্রিটো: বাংলার আদিম অধিবাসী। ভীল—সাঁওতাল—মুণ্ডা উপজাতির পূর্বপুরুষ। অস্ট্রিক জাতি এদের উৎখাত করে।
>অস্ট্রিক: বাঙালি জাতির প্রধান অংশ। বাংলার আদি জনগোষ্ঠীর ভাষার নামও অস্ট্রিক।
>দ্রাবিড়: বাংলায় অনুপ্রবেশকারী হিসেবে খ্যাত।
>ভোটচীনীয়: গারো, কোচ,ত্রিপুরা, চাকমা ইত্যাদি এই গোষ্ঠীভুক্ত।

আর্য নরগোষ্ঠী
>যারা ল্যাটিন—হিব্রু—জার্মানি ভাষায় কথা বলে।
>আদি নিবাস: ইউরোপের ইউরাল পর্বতের দক্ষিণের তৃণভূমি এলাকায়।
>ধর্ম: সনাতন (ধর্মগ্রন্থ: বেদ)
>ভারবর্ষে প্রবেশ: ১৫০০ অব্দে
>বঙ্গে প্রবেশ: ১৪০০ বছর পর খ্রিস্টপূর্ব ১ম শতকে।
>বাঙালি জাতি: অস্ট্রিক, দ্রাবিড় ও আর্য জাতির সংমিশ্রণে গড়ে ওঠেছে। তাই বাঙালি জাতির পরিচয় ‘সংকর—জাতি’ হিসেবে।

আলপাইন: মিশ্র ক্ষুদ্র জাতি
>বাংলার প্রেক্ষাপট: ঐতিহাসিক আবুল ফজলের মতে ‘বঙ্গ’ থেকেই বাংলা নামের উৎপত্তি। তাঁর ভাষায়, চীনা শব্দ ‘অং’ যার শাব্দিক অথ—জলাভূমি।
>পরবর্তীতে ‘অং’ পরিবর্তন হয়ে ’বং’ হয়েছে। সময়ের পরিবর্তনের সাথে ‘বং’ পরিবর্তন হয়ে ’বঙ্গ’ বা বাংলা হয়েছে।

05/09/2024

✒️✒️ডঃ মুহাম্মদ ইউনূস এর জীবনবৃত্তান্ত:

জন্মঃ ২৮ জুন, ১৯৪০

অধ্যাপক ডঃ মুহাম্মদ ইউনূস বাংলাদেশী নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক। তিনি ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক। অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার লাভ করেন। ইউনূস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন।

✒️পরিবার-

মুহাম্মদ ইউনূস ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম হাজী দুলা মিয়া সওদাগর, এবং মাতার নাম সুফিয়া খাতুন। মুহাম্মদ ইউনূসের সহধর্মিনী ডঃ আফরোজী ইউনুস। ব্যক্তিগত জীবনে মুহাম্মদ ইউনূস দুই কন্যার পিতা। মুহাম্মদ ইউনূসের ভাই মুহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মুহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব।

✒️শিক্ষা জীবন

তাঁর প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মুহাম্মদ ইউনূস মেধা তালিকায় ১৬তম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন। সেখানে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকান্ডের সাথে নিজেকে যুক্ত করেন। কলেজে তিনি নাটকে অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি সাহিত্য পত্রিকা সম্পাদনা এবং আজাদী পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন। সপ্তম শ্রেণিতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটসে যোগ দেন এবং বয়েজ স্কাউটসের পক্ষ থেকে মাত্র ১৫ বছর বয়সে যুক্তরাষ্ট্র, কানাডাসহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন।

✒️কর্ম জীবন

১৯৫৭ সালে মুহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই বিএ এবং এমএ সম্পন্ন করেন। এরপর তিনি ব্যুরো অব ইকোনমিক্স -এ যোগ দেন গবেষণা সহকারী হিসাবে যোগদান করেন। পরবর্তীকালে ১৯৬২ সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন। ১৯৬৫ সালে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণ বৃত্তি নিয়ে ভেন্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র থেকে ১৯৬৯ সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন। ইউনূস বাংলাদেশে ফিরে আসার আগে ১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুহাম্মদ ইউনূস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলা এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন। ১৯৭২ সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং ১৯৮৯ সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন।
ইউনুস দারিদ্র্যতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন ১৯৭৪ সালে বাংলাদেশে সংঘটিত দুর্ভিক্ষের সময়। তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে। সেই সময়ে তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন। ১৯৭৪ সালে মুহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে।

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা

মুহাম্মদ ইউনূস ১৯৭৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশীদের মধ্যে ঋণ দেবার জন্য। তখন থেকে গ্রামীণ ব্যাংক ৫.৩ মিলিয়ন ঋণগ্রহীতার মধ্যে ৫.১ বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করে। ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য গ্রামীণ ব্যাংক “সংহতি দল” পদ্ধতি ব্যবহার করে। একটি অনানুষ্ঠানিক ছোট দল একত্রে ঋণের জন্য আবেদন করে এবং এর সদস্যবৃন্দ একে অন্যের জামিনদার হিসেবে থাকে এবং একে অন্যের উন্নয়নে সাহায্য করে। ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে গরিবকে রক্ষা করার জন্য ব্যাংক অন্যান্য পদ্ধতিও প্রয়োগ করে। ক্ষুদ্রঋণের সাথে যোগ হয় গৃহঋণ, মৎস খামাড় এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা। গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমন কি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত দেশসমূহকে গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয়।

✒️প্রকাশিত গ্রন্থসমূহ

Banker to the Poor:Micro-lending and The battle against World Proverty. (১৯৯৮)
Three Farmers of Jobra; Department of Economics, Chittagong University; (১৯৭৪)

✒️সম্মাননা

ডঃ ইউনুস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৪৮টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। শান্তিতে নোবেলজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডাল গ্রহণ করেছেন। দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধে অবদানের স্বীকৃতি হিসাবে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে এই সম্মাননা দেয়া হলো ইউনূসকে, যিনি এই পদক পাওয়া প্রথম বাংলাদেশি ও মুসলিম।
বিশ্বের সর্বোচ্চ সম্পদশালী দুই শতাধিক ব্যক্তির সম্মেলনে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়েছে। ২০১৩, ৫ মে বুধবার জাতিসংঘ ভবনে এ সম্মাননা জানানো হয়। জাতিসংঘে বিশ্বের সম্পদশালী ব্যক্তিদের এ সমাবেশের আয়োজন করে বিশ্ববিখ্যাত ফোর্বস ম্যাগাজিন। একজন সামাজিক উদ্যোক্তা হিসেবে ইউনূসকে এ ‘আজীবন সম্মাননা পুরস্কার’ প্রদান করা হয়।

✒️অ্যাওয়ার্ড

প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড। (১৯৭৮)
রামোন ম্যাগসেসে পুরস্কার। (১৯৮৪)
কেন্দ্রীয় ব্যাংক অ্যাওয়ার্ড। (১৯৮৫)
স্বাধীনতা পুরস্কার (১৯৮৭)
আগা খান অ্যাওয়ার্ড। (১৯৮৯)
কেয়ার পুরস্কার। (১৯৯৩)
নোবেল পুরস্কার (শান্তি)। (২০০৬)
মানবহিতৈষণা পুরস্কার, যুক্তরাষ্ট্র। (১৯৯৩)
মুহাম্মদ সাহেবুদ্দিন বিজ্ঞান (সামাজিক অর্থনীতি) পুরস্কার,শ্রীলঙ্কা (১৯৯৩)
রিয়াল এডমিরাল এম এ খান স্মৃতি পদক,বাংলাদেশ (১৯৯৩)
বিশ্ব খাদ্য পুরস্কার,যুক্তরাষ্ট্র (১৯৯৪)
পিফার শান্তি পুরস্কার, যুক্তরাষ্ট্র (১৯৯৪)
ডঃ মুহাম্মাদ ইব্রাহিম স্মৃতি স্বর্ণ পদক, বাংলাদেশ (১৯৯৪)
ম্যাক্স সছমিধেইনি ফাউন্ডেশন ফ্রিডম পুরস্কার,সুইজারল্যান্ড (১৯৯৫)
ঢাকা মেট্রোপলিটন রোটারারি ক্লাব ফাউন্ডেশন পুরস্কার, বাংলাদেশ (১৯৯৫)
আন্তর্জাতিক সাইমন বলিভার পুরস্কার (১৯৯৬)
ভ্যানডারবিল্ট বিশ্ববিদ্যালয় বিশিষ্ট আলামনাই পুরস্কার, যুক্তরাষ্ট্র (১৯৯৬)
আন্তর্জাতিক একটিভিটিস্ট পুরস্কার, যুক্তরাষ্ট্র (১৯৯৭)
প্লানেটরি কনশিয়াশনেস বিজনেস ইনোভেশন পুরস্কার, জার্মানি (১৯৯৭)
হেল্প ফর সেলফ হেল্প পুরস্কার,নরওয়ে (১৯৯৭)
শান্তি মানব পুরস্কার (ম্যান ফর পিস এওয়ার্ড), ইতালি (১৯৯৭)
বিশ্ব ফোরাম পুরস্কার, যুক্তরাষ্ট্র (১৯৯৭)
ওয়ান ওয়ার্ল্ড ব্রডকাস্টিং ট্রাস্ট মিডিয়া পুরস্কার, যুক্তরাজ্য (১৯৯৮)বিশ্ব
দ্যা প্রিন্স অফ আউস্তুরিয়া এ্যাওয়ার্ড ফর কনকর্ড, স্পেন (১৯৯৮)
সিডনি শান্তি পুরস্কার, অস্ট্রেলিয়া (১৯৯৮)
অযাকি (গাকুডো) পুরস্কার, জাপান (১৯৯৮)
ইন্দিরা গান্ধী পুরস্কার, ইন্ডিয়া (১৯৯৮)
জাস্টটি অফ দ্যা ইয়ার পুরস্কার,ফ্রান্স (১৯৯৮) ( Les Justes D’or )
রোটারারি এ্যাওয়ার্ড ফর ওয়ার্ল্ড আন্ডারস্ট্যান্ডিং, যুক্তরাষ্ট্র (১৯৯৯)
গোল্ডেন পেগাসাস এ্যাওয়ার্ড, ইটালি (১৯৯৯)
রোমা এ্যাওয়ার্ড ফর পিস অ্যান্ড হিউম্যানিটারিয়ান, ইটালি (১৯৯৯)
রাথিন্দ্রা পুরস্কার, ইন্ডিয়া (১৯৯৮)
অমেগা এ্যাওয়ার্ড অফ এক্সিলেন্সি ফরব লাইফ টাইম এচিভমেন্ট, সুইজারল্যান্ড (২০০০)
এ্যাওয়ার্ড অফ দ্যা মেডেল অফ দ্যা প্রেসিডেন্সি,ইটালি (২০০০)
কিং হুসেইন হিউম্যানিটারিয়ান লিডারশীপ এ্যাওয়ার্ড, জর্ডান (২০০০)
আই ডি ই বি গোল্ড মেডেল এ্যাওয়ার্ড, বাংলাদেশ (২০০০)
আরতুসি পুরস্কার, ইটালি (২০০১)
গ্র্যান্ড প্রাইজ অফ দ্যা ফুকুওকা এশিয়ান কালচার পুরস্কার, জাপান (২০০১)
হো চি মীণ পুরস্কার, ভিয়েতনাম (২০০১)
আন্তর্জাতিক সহযোগিতা পুরস্কার ‘কাজা ডি গ্রানাডা’, স্পেন (২০০১)
নাভারা ইন্টারন্যাশনাল এইড এ্যাওয়ার্ড, স্পেন (২০০১)
মহাত্মা গান্ধী পুরস্কার, যুক্তরাষ্ট্র (২০০২)
বিশ্ব টেকনোলজি নেটওয়ার্ক পুরস্কার, যুক্তরাজ্য (২০০৩)
ভলভো পরিবেশ পুরস্কার, সুইডেন (২০০৩)
জাতীয় মেধা পুরস্কার, কলম্বিয়া (২০০৩)
দ্যা মেডেল অফ দ্যা পেইন্টার অসওয়াল্ড গুয়ায়াসামিন পুরস্কার, ফ্রান্স (২০০৩)
তেলিছিনকো পুরস্কার, স্পেন (২০০৪)
সিটি অফ অরভিতো পুরস্কার, ইটালি (২০০৪)
দ্যা ইকোনমিস্ট ইনোভেশন পুরস্কার, যুক্তরাষ্ট্র (২০০৪)
ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কাউন্সিল এ্যাওয়ার্ড, যুক্তরাষ্ট্র (২০০৪)
লিডারশীপ ইন সোশ্যাল অন্টাপ্রিনেয়ার এ্যাওয়ার্ড, যুক্তরাষ্ট্র (২০০৪)
প্রিমিও গ্যালিলীয় ২০০০ স্পেশাল প্রাইজ ফর পিস ২০০৪, ইটালি (২০০৪)
নিক্কেই এশিয়া পুরস্কার, জাপান (২০০৪)
গোল্ডেন ক্রস অফ দ্যা সিভিল অর্ডার অফ দ্যা সোশ্যাল সলিডারিটি,স্পেন (২০০৫)
ফ্রিডম এ্যাওয়ার্ড, যুক্তরাষ্ট্র (২০০৫)
বাংলাদেশ কম্পিউটার সোসাইটি গোল্ড মেডেল, বাংলাদেশ (২০০৫)
প্রাইজ ২ পন্টে, ইটালি (২০০৫)
ফাউন্ডেশন অফ জাস্টিস, স্পেন (২০০৫)
হার্ভার্ড ইউনিভার্সিটি নেউসতাদ এ্যাওয়ার্ড, যুক্তরাষ্ট্র (২০০৬)
গ্লোব সিটিজেন অফ দ্যা ইয়ার এ্যাওয়ার্ড,যুক্তরাষ্ট্র (২০০৬)
ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট স্বাধীনতা পুরস্কার, নেদারল্যান্ড (২০০৬)
ইতু বিশ্ব তথ্য সংগঠন পুরস্কার, সুইজারল্যান্ড (২০০৬)
সিউল শান্তি পুরস্কার, কোরিয়া (২০০৬)
কনভিভেঞ্চিয়া (উত্তম সহকারিতা) সেউতা পুরস্কার, স্পেন (২০০৬)
দুর্যোগ উপশম পুরস্কার, ইন্ডিয়া (২০০৬)
সেরা বাঙালী, ইন্ডিয়া (২০০৬)
গ্লোবাল ট্রেইলব্লেজার পুরস্কার, যুক্তরাষ্ট্র (২০০৭)
এ বি আই সি সি এ্যাওয়ার্ড ফর লিডারশীপ ইন গ্লোবাল ট্রেড, যুক্তরাষ্ট্র (২০০৭)
সামাজিক উদ্যোক্তা পুরস্কার, যুক্তরাষ্ট্র (২০০৭)
বিশ্ব উদ্যোগী নেতৃত্ব পুরস্কার, যুক্তরাষ্ট্র (২০০৭)
রেড ক্রস স্বর্ণ পদক, স্পেন (২০০৭)
রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম শত বার্ষিকী স্মারক, ইন্ডিয়া (২০০৭)
ই এফ আর বাণিজ্য সপ্তাহ পুরস্কার,নেদারল্যান্ড (২০০৭)
নিকলস চ্যান্সেলর পদক, যুক্তরাষ্ট্র (২০০৭)
ভিশন এ্যাওয়ার্ড, জার্মানি (২০০৭)
বাফি গ্লোবাল এচিভমেন্ট এ্যাওয়ার্ড, যুক্তরাষ্ট্র (২০০৭)
রুবিন মিউজিয়াম মানডালা এ্যাওয়ার্ড, যুক্তরাষ্ট্র (২০০৭)
সাকাল বর্ষ ব্যক্তিত্ব পুরস্কার, ইন্ডিয়া (২০০৭)
১ম আহপাডা গ্লোবাল পুরস্কার, ফিলিপাইন (২০০৭)
মেডেল অফ ওনার, ব্রাজিল (২০০৭)
জাতিসংঘ সাউথ- সাউথ সহযোগিতা পুরস্কার, যুক্তরাষ্ট্র (২০০৭)
প্রোজেক্ট উদ্যোগী পুরস্কার, যুক্তরাষ্ট্র (২০০৮)
আন্তর্জাতিক নারী স্বাস্থ্য মিশন পুরস্কার, নিউইয়র্ক (২০০৮)
কিতাকইয়ুশু পরিবেশ পুরস্কার, জাপান (২০০৮)
চ্যান্সেলর পদক, যুক্তরাষ্ট্র (২০০৮)
প্রেসিডেন্স পদক, যুক্তরাষ্ট্র (২০০৮)
মানব নিরাপত্তা পুরস্কার, যুক্তরাষ্ট্র (২০০৮)
বাৎসরিক উন্নয়ন পুরস্কার, অস্টিয়া (২০০৮)
মানবসেবা পুরস্কার, যুক্তরাষ্ট্র (২০০৮)
শিশু বন্ধু পুরস্কার,স্পেন (২০০৮)
এ জি আই আন্তর্জাতিক বিজ্ঞান পুরস্কার, জার্মানি (২০০৮)
করিনি আন্তর্জাতিক গ্রন্থ পুরস্কার, জার্মানি (২০০৮)
টু উয়িংস প্রাইজ,জার্মানি (২০০৮)
বিশ্ব মানবতাবাদী পুরস্কার, ক্যালিফোর্নিয়া (২০০৮)
ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কাউন্সিল এ্যাওয়ার্ড ,ক্যালিফোর্নিয়া (২০০৮)
এস্টরিল গ্লোবাল ইস্যু’স ডিসটিনগুইশড বুক প্রাইজ, পর্তুগাল (২০০৯)
এইসেনহওয়ের মেডেল ফর লিডারশীপ অ্যান্ড সার্ভিস, যুক্তরাষ্ট্র (২০০৯)
গোল্ডেন বিয়াটেক এ্যাওয়ার্ড, স্লোভাকিয়া (২০০৯)
গোল্ড মেডেল অফ ওনার এ্যাওয়ার্ড, যুক্তরাষ্ট্র (২০০৯)
প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, যুক্তরাষ্ট্র (২০০৯)
পি আই সি এম ই টি এ্যাওয়ার্ড, পোর্টল্যান্ড (২০০৯)
বৈরুত লিডারশীপ এ্যাওয়ার্ড (২০০৯)
সোলারওয়ার্ল্ড আইন্সটাইন এ্যাওয়ার্ড (২০১০)
সংগৃহীত।

05/09/2024

প্রফেসর মোঃ ইউনূস কোন বিষয়ে নোবেল পুরষ্কার পান?
ক. অর্থনীতি
খ.শান্তি
গ.সাহিত্য
ঘ.পদার্থবিদ্যা

Photos from GK with Joy Sir's post 04/05/2024

✒️✒️ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি
পরীক্ষা এর প্রশ্নপত্র : ২০২৪✒️✒️

Want your school to be the top-listed School/college in Bagerhat Town?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

PC College Road
Bagerhat Town