দৈবজ্ঞহাটী বিশ্বেশ্বর বহুমুখী মডেল মাধ্যমিক বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Bagerhat Town
  • দৈবজ্ঞহাটী বিশ্বেশ্বর বহুমুখী মডেল মাধ্যমিক বিদ্যালয়

দৈবজ্ঞহাটী বিশ্বেশ্বর বহুমুখী মডেল মাধ্যমিক বিদ্যালয় Daibajnahati B.MModel Secondary School
Modeled: 1915 Stable Okeh. Morelgong, Bagerhat
(2)

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, চলবে এক সপ্তাহবেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন শুরু হয়েছে আ...
21/08/2026

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু,
চলবে এক সপ্তাহ

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন শুরু হয়েছে আজ। শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টা থেকে অনলাইনে এ আবেদন শুরু হয়। আবেদন চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে যোগ্য শিক্ষকরা বদলির আবেদন করতে পারবেন।

শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বদলি আবেদনের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এসপি ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটি জানায়, আজ বেলা ১১টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষকরা ওয়েবসাইটে প্রবেশ করে মোবাইল ফোনে পাঠানো ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে বদলির আবেদন করতে পারছেন।
গত ১৮ আগস্ট বেসরকারি স্কুল কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, বদলি নীতিমালা মেনে বদলি হতে ইচ্ছুক শিক্ষকরা http://ngttdshe.teletalk.com.bd-এ লিংকে তার মোবাইল ফোনে পাঠানো ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন করতে হবে। আগামী ২১ থেকে ২৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ, ১৪ দফা নির্দেশনা
বদলিকৃত শিক্ষক কোনো ধরনের টিএ/ডিএ প্রাপ্য পাবেন না। আদেশ জারির ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বদলিকৃত শিক্ষক অবমুক্তি নিশ্চিত করবেন। অবমুক্ত হওয়ার পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অবমুক্ত হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসেবে গণ্য হবে।
নির্দেশনায় বলা হয়, একজন আবেদনকারী তার পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। প্রাপ্ত আবেদনসমূহ বদলি নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষ বদলিভিত্তিক পদায়নের আদেশ জারি করবেন।

আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লিখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন।

আবেদনকারী শিক্ষক স্বামী/স্ত্রীর নিজ জেলা অথবা স্বামী/স্ত্রীর কর্মস্থল (শুধু সরকারি/আধাসরকারী/স্বায়ত্তশাসিত/এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত বুঝাবে) জেলায় বদলির আবেদন করতে পারবেন।
বদলি সফটওয়্যারে এ সংক্রান্ত তথ্য ভুল থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও আবেদনকারী শিক্ষক ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

📢 বদলি আবেদন শুরু হয়েছেদৈবজ্ঞহাটী বিশ্বেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শূন্য পদসমূহে দক্ষ ও যোগ্য শিক্ষকদের নিকট থেকে ...
21/08/2026

📢 বদলি আবেদন শুরু হয়েছে
দৈবজ্ঞহাটী বিশ্বেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শূন্য পদসমূহে দক্ষ ও যোগ্য শিক্ষকদের নিকট থেকে আবেদন প্রত্যাশা করছি।
আবেদনযোগ্য পদসমূহ: 👇

শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি আয়োজনের জরুরি নির্দেশ...বিস্তারিত  কমেন্টে
20/08/2026

শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি আয়োজনের জরুরি নির্দেশ...
বিস্তারিত কমেন্টে

মোরেলগঞ্জ উপজেলায়  জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শিক্ষক এবং শ্র...
19/08/2026

মোরেলগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শিক্ষক এবং শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন মাননীয় সংসদ সদস্য জনাব অধ্যক্ষ মো আব্দুল আলীম।

দৈবজ্ঞহাটী বিশ্বেশ্বর বহুমুখী মডেল মাধ্যমিক বিদ্যালয়

11/08/2026

১০ টা ভালো ছাত্রকে ভালো রেজাল্ট করানোর চেয়ে
,একটা ফেল করা ছাত্রকে পাশ করানো অনেক গর্বের বিষয়

আজ (২০ জুলাই, ২০২৬) এসএসসি পরীক্ষার রেজাল্ট দিচ্ছে না।বিস্তারিত কমেন্টে।
19/07/2026

আজ (২০ জুলাই, ২০২৬) এসএসসি পরীক্ষার রেজাল্ট দিচ্ছে না।
বিস্তারিত কমেন্টে।

ওপারে ভালো থাকবেন স্যার।সৃষ্টিকর্তা আপনাকে স্বর্গে পৌঁছে দিক।দৈবজ্ঞহাটী বিশ্বেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শি...
21/06/2026

ওপারে ভালো থাকবেন স্যার।
সৃষ্টিকর্তা আপনাকে স্বর্গে পৌঁছে দিক।
দৈবজ্ঞহাটী বিশ্বেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক বাবু কালিপদ স্যার।

বাগেরহাট  খান জাহান আলীর মাজারের দিঘিতে গোসলের সময় এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির, উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস...দৈবজ...
01/06/2026

বাগেরহাট খান জাহান আলীর মাজারের দিঘিতে গোসলের সময় এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির, উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস...

দৈবজ্ঞহাটী বিশ্বেশ্বর বহুমুখী মডেল মাধ্যমিক বিদ্যালয়

প্রেসক্রিপশন তো এমন হওয়া উচিত।আপনার মতামত কি??
17/04/2026

প্রেসক্রিপশন তো এমন হওয়া উচিত।
আপনার মতামত কি??

দৈবজ্ঞহাটী বিশ্বেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগামী ১৪ই এপ্রিল মঙ্গলবার বাংলা নববর্ষ ১৪৩৩ আনন্দমুখর পর...
12/04/2026

দৈবজ্ঞহাটী বিশ্বেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগামী ১৪ই এপ্রিল মঙ্গলবার বাংলা নববর্ষ ১৪৩৩ আনন্দমুখর পরিবেশে পালনের জন্য সকাল ৭.৩০ মিনিটে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহনের জন্য নির্দেশক্রমে অনুরোধ। জানানো হলো।
বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গান এবং পান্তাভাতের ব্যবস্থা।
বি:দ্র- রঙ্গিন পোশাকে নতুন বছরকে বরন করার জন্য স্কুল ড্রেস বাধ্যতামূলক নয়।

Address

DAIBAJNAHATI
Bagerhat Town
9311

Opening Hours

Monday 08:00 - 16:00
Tuesday 08:00 - 16:00
Wednesday 08:00 - 16:00
Thursday 08:00 - 14:00
Saturday 08:00 - 16:00
Sunday 08:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when দৈবজ্ঞহাটী বিশ্বেশ্বর বহুমুখী মডেল মাধ্যমিক বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category