Skill Institute of Technology: Skill-IT

Skill Institute of Technology: Skill-IT Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Skill Institute of Technology: Skill-IT, Computer training school, সোনাতলা, বাগেরহাট কোর্টের সামনে, বাগেরহাট, Bagerhat Town.

Skill Institute of Technology (SKILL-IT), Bagerhat, is a modern training institute focused on developing practical skills in IT, digital technologies, and entrepreneurship, preparing youth for employment and the digital economy.

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল (NHRDF)-এর অর্থায়নে...
20/09/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল (NHRDF)-এর অর্থায়নে স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি (স্কিল-আইটি), বাগেরহাটে আয়োজিত প্রশিক্ষণ কোর্সসমূহের ২য় ব্যাচের ভর্তি পরীক্ষা গত ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। যেখানে অংশগ্রহণ করে ৪৫০ অধিক ভর্তি ইচ্ছুক প্রশিক্ষণার্থী।

আইটি সাপোর্ট সার্ভিস – লেভেল ৩
গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং – লেভেল ৩
ড্রাইভিং – লেভেল ৩
অ্যাডভান্সড সুইং মেশিন অপারেশন – লেভেল ৩

পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা। 🌸
দক্ষতা অর্জন হোক স্বপ্নপূরণের প্রথম ধাপ। 💙

16/09/2026

ব্রিটিশ হাই কমিশন ও এশিয়া ফাউন্ডেশনের প্রতিনিধি দলের স্কিল ইনস্টিটিউট অফ টেকনোলজি পরিদর্শন

15/09/2026
বাগেরহাট, ১৪ সেপ্টেম্বর ২০২৬:ব্রিটিশ হাইকমিশন ও এশিয়া ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল আজ সোমবার লতিফ মাস্টার ফাউন্ডেশনের প...
15/09/2026

বাগেরহাট, ১৪ সেপ্টেম্বর ২০২৬:
ব্রিটিশ হাইকমিশন ও এশিয়া ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল আজ সোমবার লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠান স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি (SKILL-IT), বাগেরহাট পরিদর্শন করেন।

প্রতিনিধি দলে ছিলেন **মিস লুইস বেইনন**, গভর্ন্যান্স অ্যাডভাইজার, ব্রিটিশ হাইকমিশন; **সারা এল. টেইলর**, টিম লিডার, এশিয়া ফাউন্ডেশন; **মিস শাহনাজ করিম**, গভর্ন্যান্স অ্যাডভাইজার, ব্রিটিশ হাইকমিশন; **মিস রোজি কুম্ব**, পলিটিক্যাল কাউন্সেলর, ব্রিটিশ হাইকমিশন এবং **রফিকুল ইসলাম**, নির্বাহী পরিচালক, রূপান্তর।

পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা SKILL-IT-এর চলমান প্রশিক্ষণ কার্যক্রম, প্রশিক্ষণ অবকাঠামো ও বিভিন্ন দক্ষতা উন্নয়ন উদ্যোগ পরিদর্শন করেন। পরে স্থানীয় বিভিন্ন সিভিল সোসাইটি ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় বিদেশে দক্ষ জনবল তৈরি, বেকারত্ব হ্রাস এবং যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি কেয়ারগিভিং ও জাপানিজ ভাষা প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বিদেশের শ্রমবাজারের চাহিদা বিবেচনায় নিয়ে দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমকে আরও যুগোপযোগী করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

ড. মো. ফরিদুল ইসলাম, সাবেক সচিব ও প্রতিষ্ঠাতা, লতিফ মাস্টার ফাউন্ডেশন, প্রতিনিধি দলের পরিদর্শন ও মতবিনিময় কার্যক্রমটি সমন্বয় করেন। এ সময় তিনি লতিফ মাস্টার ফাউন্ডেশন, SKILL-IT এবং এর বিভিন্ন চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন।

পরিদর্শন ও মতবিনিময় সভাটি দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে বাগেরহাটের স্থানীয় উন্নয়নকে আরও গতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

14/09/2026

বাগেরহাটের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে British High Commission, Belmopan ব্রিটিশ হাই কমিশন ও এশিয়া ফাউন্ডেশনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি, বাগেরহাটের সম্মানিত চেয়ারম্যান ও সাবেক সচিব. জনাব, Dr. Md. Faridul Islam স্যার

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো দক্ষতা উন্নয়নের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও বেকার যুবকদের আত্মনির্ভরশীল করে তোলা এবং তাদের জন্য একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করা।

BeSTI-এর প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিতবাগেরহাট, ১২ সেপ্টেম্বর ২০২৬:বেশরগাতি সায়েন্স অ্যান্ড টেকনো...
12/09/2026

BeSTI-এর প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট, ১২ সেপ্টেম্বর ২০২৬:
বেশরগাতি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট (BeSTI) কর্তৃক জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল (NHRDF)-এর অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল (NHRDF)-এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. তৌহিদুর রহমান।

এ উপলক্ষে BeSTI-এর আয়োজনে “প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে পেশাগত উন্নয়ন” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল (NHRDF)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. তৌহিদুর রহমান এবং বাগেরহাটের জেলা প্রশাসক জনাব গোলাম মো. বাতেন। সভায় সভাপতিত্ব করেন ড. মো. ফরিদুল ইসলাম, সাবেক সচিব ও চেয়ারম্যান, BeSTI।

মতবিনিময় সভায় বক্তারা দক্ষ মানবসম্পদ উন্নয়ন, কর্মমুখী প্রশিক্ষণ এবং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা স্থানীয় পর্যায়ে দক্ষ জনশক্তি তৈরিতে BeSTI-এর উদ্যোগের প্রশংসা করেন।

এ সময় জনাব মো. তৌহিদুর রহমান NHRDF-এর অর্থায়নে চলমান প্রশিক্ষণ কোর্সসমূহের পাশাপাশি BeSTI-তে কেয়ারগিভিং (Caregiving) কোর্স পরিচালনার জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের বিষয়ে সম্মতি প্রদান করেন। একই সঙ্গে ভবিষ্যতে জাপানি ভাষা কোর্স অনুমোদনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

পরবর্তীতে জনাব মো. তৌহিদুর রহমান BeSTI-এর প্রশিক্ষণ ল্যাব, প্রশিক্ষণ কার্যক্রম, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের মান এবং সার্বিক প্রশিক্ষণ পরিবেশ পরিদর্শন করেন। তিনি BeSTI-এর প্রশিক্ষণ কার্যক্রমের মান ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

এছাড়া মাননীয় সচিব জনাব মুন্সী আলাউদ্দিন আল আজাদ ও জনাব মো. তৌহিদুর রহমান বেশরগাতি ফাউন্ডেশন কমপ্লেক্সে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত বিভিন্ন শিক্ষা, দক্ষতা উন্নয়ন, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন করেন। ফাউন্ডেশনের বহুমুখী উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম দেখে তাঁরা মুগ্ধতা প্রকাশ করেন এবং এসব উদ্যোগের প্রশংসা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মেরিন ইনস্টিটিউট অব টেকনোলজি ও স্মার্ট স্কিল ট্রেইনিং সেন্টারের প্রিন্সিপালগণ, বাগেরহাটে কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, লতিফ মাস্টার ফাউন্ডেশন, BeSTI ও স্কিল-আইটি-এর অংশীজন, কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী এবং স্থানীয় সুধীজন।

Skill Institute of Technology: Skill-IT পরিদর্শন করেন NSDA এর সহকারী পরিচালক জনাব কামরুল হাসান স্যার। তিনি প্রতিষ্ঠানের ...
10/09/2026

Skill Institute of Technology: Skill-IT পরিদর্শন করেন NSDA এর সহকারী পরিচালক জনাব কামরুল হাসান স্যার। তিনি প্রতিষ্ঠানের সকল ল্যাব এবং কর্যক্রম পরিদর্শন করেন এবং খুবই প্রশংসা করেন।
আমাদের প্রতিষ্ঠান দক্ষ জনশক্তি গড়তে প্রতিজ্ঞাবদ্ধ।

09/09/2026

📢 জরুরি ভর্তি বিজ্ঞপ্তি

🎓 Skill Institute of Technology-এর ৩ মাস মেয়াদি কোর্সের ২য় ব্যাচের ভর্তি পরীক্ষা ১২-০৯-২৬ শনিবারের পরিবর্তে ১১-০৯-২৬ শুক্রবার অনুষ্ঠিত হবে।

🗓️ তারিখ: ১১-০৯-২৬ রোজ:শুক্রবার
⏰ সময়: সকাল ৯:০০টা থেকে
📍 স্থান: Skill Institute of Technology

সকল ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

📌 পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে—সকলকে বিষয়টি গুরুত্বসহকারে লক্ষ্য করার অনুরোধ করা যাচ্ছে।

Skill Institute of Technology
🌟 দক্ষতা অর্জন হোক সাফল্যের প্রথম ধাপ

আজ ০৮-০৯-২০২৬ Skill Institute of Technology: Skill-IT তে প্রশিক্ষনার্থীদের  নিয়মিত মূল্যায়নের অংশ হিসেবে Formative Asses...
08/09/2026

আজ ০৮-০৯-২০২৬ Skill Institute of Technology: Skill-IT তে প্রশিক্ষনার্থীদের নিয়মিত মূল্যায়নের অংশ হিসেবে Formative Assessment অনুষ্ঠিত হয়েছে।

এই মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের শেখার অগ্রগতি, দক্ষতা ও দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করে আরও কার্যকরভাবে শেখার সুযোগ তৈরি করা হয়

আসন সংখ্যা সীমিত আজই যোগাযোগ করুন
24/08/2026

আসন সংখ্যা সীমিত আজই যোগাযোগ করুন

Address

সোনাতলা, বাগেরহাট কোর্টের সামনে, বাগেরহাট
Bagerhat Town
9300

Alerts

Be the first to know and let us send you an email when Skill Institute of Technology: Skill-IT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share