11/12/2025
❝লক্ষ্য ঠিক থাকলে পথ নিজে থেকেই তৈরি হয়; শুধু থেমে যাওয়া যাবে না❞
Baking and cooking
11/12/2025
❝লক্ষ্য ঠিক থাকলে পথ নিজে থেকেই তৈরি হয়; শুধু থেমে যাওয়া যাবে না❞
Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.
Whenever you see the Stars icon, you can send me Stars.
28/08/2024
👉👉 হাজীর বিরিয়ানি রেসিপি,, 👉👉
বিরিয়ানি পছন্দ করে না এমন লোক নেই,,,, কার না ভালো লাগে বিরিয়ানি খেতে,,,😋😋তাই নিয়ে এলাম আপনাদের জন্য হাজির স্পেশাল বিরিয়ানির রেসিপি,,, চলুন দেখে নেওয়া জাক,,,,👉👉
❤️❤️ উপকরণ ❤️❤️
খাসির মাংস ৮ কেজি, পোলাওর চাল ৫ কেজি, পেঁয়াজ কুঁচি ২ কেজি, আদা ৪০০ গ্রাম, রসুন ২৫০ গ্রাম, কাঁচা মরিচ ৫০০ গ্রাম, তরল দুধ ১ কেজি, টক দই ১ কেজি, এলাচি ও দারুচিনি ৩০ গ্রাম করে, কাঠবাদাম ৫০০ গ্রাম, কিশমিশ ২৫০ গ্রাম, লবণ ২৫০ গ্রাম, তেল ৩ কেজি, তেজপাতা কয়েকটা।
👉 প্রণালী 👉
রান্নার জন্য বড় পাত্র নির্বাচন করুন। মাংস ছোট ছোট টুকরা করে ধুয়ে নিন। চাল ভিজিয়ে রাখুন। রান্নার পাত্রে তেল ঢেলে গরম করে নিন। এবার মোট পেঁয়াজ কুচির তিন ভাগের এক ভাগ তেলে দিয়ে নাড়ুন। কিছুক্ষণ পর আদা ও রসুন বাটা দিয়ে নাড়ুন। মসলা নাড়তে নাড়তে অনেকটা বুন্দিয়ার মতো দানা হয়ে এলে বাকি পেঁয়াজ দিয়ে আবার নাড়ুন। এবার মাংস ঢেলে দিন। সেই সঙ্গে টক দই, দুধ, এলাচি, দারুচিনি, মরিচ, কাঠবাদাম, তেজপাতা, লবণ দিয়ে দিয়ে দিন। এই সময়ে মাংসটা ভালো করে নাড়তে হবে। মাংস সেদ্ধ হয়ে এলে একটা সুন্দর ঘ্রাণ ছড়াবে। এবার মাংসের পাত্রে পর্যাপ্ত পানি দিতে হবে। প্রতি গ্লাস চালের জন্য চার গ্লাস পানি হিসেব করে নিলেই চলবে। পানিটা ফুটে এলে ভিজিয়ে রাখার পর নরম হয়ে আসা চাল দিয়ে দিন। এবার কিছুক্ষণ নেড়ে নিয়ে চুলার আঁচ কমিয়ে দমে দিয়ে রাখুন। ১৫ মিনিট পর পাত্রের ঢাকনা খুলে পুরো চালটা উল্টেপাল্টে দিন। তারপর আবার দমে দিয়ে রাখুন। আধঘণ্টা পর চাল ফুটে গেলে নামিয়ে পরিবেশন করতে পারেন।
゚viralシ ゚viralシ2024fyp
27/08/2024
তালের মালপোয়া সহজ রেসিপি 🌺🌺🌺
উপকরণ👇👇👇
১ কাপ সুজি
২ কাপ ময়দা
১ চিমটি লবণ
দেড় কাপ চিনি
১ কাপ নারকেল কোরানো
১ কাপ তালের ক্বাথ
১ চা চামচ মৌরি
৩ কাপ ঠান্ডা দুধ
তেল পরিমাণ মতো
প্রস্তুত প্রণালী👇👇
একটি বড় পাত্রে ময়দা, সুজি, চিনি, তালের ক্বাথ, নারকেল কোরানো, লবণ ভালোকরে মিশিয়ে নিন। এ বার দু’হাতের তালুর মাঝে মৌরি নিয়ে খানিক ক্ষণ ঘষে নিয়ে মিশ্রণে দিয়ে দিন। এ বার পরিমাণ মতো দুধ মিশিয়ে গোলা তৈরি করুন। এ বার মিশ্রণটি আধাঘণ্টা ঢেকে রেখে দিন।
আধাঘণ্টার পর যদি দেখেন মিশ্রণটি বেশি ঘন হয়ে গিয়েছে তা হলে আরও খানিকটা দুধ মিশিয়ে দিতে পারেন।
ডুবো তেলে মালপোয়া ভেজে একটি টিস্যু পেপারের উপর সাজিয়ে রাখুন। অতিরিক্ত তেল সেই টিস্যু পেপার শুষে নেবে।চাইলে গরম গরম মালপোয়ার উপর ঠান্ডা ক্ষীর ছড়িয়ে পরিবেশন করতে পারেন।
゚viralfbreelsfypシ゚viral ゚viralシ
21/08/2024
👉👉চাট মসলা 👉👉
উপকরণ : গোটা ধনে ২ টেবিল চামচ
মৌরি ১ টেবিল চামচ
শুকনা মরিচ ৫-৬ টি
এলাচ ৩ টি
দারচিনি ১ টুকরো
জয়ত্রী ১ টুকরো
বিট লবণ ১ চা.চামচ
লবণ ১ চা.চামচ।
প্রস্তুত প্রনালী: লবণ আর বিট লবণ বাদে বাকী সব উপকরণ একসাথে টেলে নিব। তারপর গ্রাইন্ডারে সব একসাথে দিয়ে দিব। লবন আর বিট লবণ দিব। গুঁড়া করে নিব। এয়ার টাইট বক্সে ভরে রাখব।
ছবি নেট কালেক্টেড।
゚viralシ ゚viralfbreelsfypシ゚viral
01/08/2024
আসসালামুয়ালাইকুম।
শুভ সকাল।
13/06/2024
প্রিয় সন্তান,
আমি তোমাকে ৩ টি কারণে এই চিঠিটি লিখছি...
১। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়তা নেই, কেউ জানে না সে কতদিন বাঁচবে।
২। আমি তোমার বাবা, যদি আমি তোমাকে এই কথা না বলি, অন্য কেউ বলবে না।
৩। যা লিখলাম, তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা- এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে।
জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা কোরো:
১। যারা তোমার প্রতি সদয় ছিল না, তাঁদের উপর অসন্তোষ পুষে রেখো না। কারণ, তোমার মা এবং আমি ছাড়া, তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়ে না। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে - তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্য যে, প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপের নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো- তার মানে এই নয় যে সে সবসময়ই ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবো না।🌸
২। জীবনে কিছুই কিংবা কেউই "অপরিহার্য" নয়, যা তোমার পেতেই হবে। একবার যখন তুমি এ কথাটির গভীরতা অনুধাবন করবে, তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে - বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে, কিংবা তোমার তথাকথিত আত্মীয়-স্বজনকে তোমার পাশে পাবে না। 🌸
৩। জীবন সংক্ষিপ্ত।
আজ তুমি জীবনকে অবহেলা করলে, কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তুমি যতো তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে, ততোই বেশী উপভোগ করতে পারবে। 🌸
৪. ভালবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে। যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরো, সময় তোমার সব ব্যথা-বিষন্নতা কে ধুয়ে-মুছে দেবে। কখনো প্রেম-ভালবাসার মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবে না, আবার ভালবাসা হারিয়ে বিষণ্ণতায়ও অতিরঞ্জিত হবে না।🌸
৫. অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিল না- এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষালাভ ছাড়াই সফল হতে পারবে! তুমি যতোটুকু জ্ঞানই অর্জন করো না কেন, তাই হলো তোমার জীবনের অস্ত্র। কেউ ছেঁড়া কাঁথা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে, তবে এজন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে।🌸
৬. আমি আশা করি না যে, আমার বার্ধক্যে তুমি আমাকে আর্থিক সহায়তা দিবে। আবার আমিও তোমার সারাজীবন ধরে তোমাকে অর্থ সহায়তা দিয়ে যাব না। যখনি তুমি প্রাপ্তবয়স্ক হবে, তখনি বাবা হিসেবে আমার অর্থ-সহায়তা দেবার দিন শেষ। তারপর, তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে- তুমি কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে, নাকি নিজস্ব লিমুজিন হাঁকাবে; গরীব থাকবে নাকি ধনী হবে। 🌸
৭. তুমি তোমার কথার মর্যাদা রাখবে, কিন্তু অন্যদের কাছে তা আশা করো না। মানুষের সাথে ভালো আচরণ করবে, তবে অন্যরাও তোমার সাথে ভালো থাকবে- তা প্রত্যাশা করবে না। যদি তুমি এটি না বুঝতে পারো, তবে শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবে। 🌸
৮. আমি অনেক বছর ধরে লটারি কিনেছি, কিন্তু কখনও কোন পুরষ্কার পাইনি। তার মানে হলো এই যে- যদি তুমি সমৃদ্ধি চাও তবে কঠোর পরিশ্রম করতে হবে। বিনামূল্যে কোথাও কিছু জুটবে না। 🌸
৯. তোমার সাথে আমি কতোটা সময় থাকবো- সেটা কোন ব্যাপার না। বরং চলো আমরা আমাদের একসাথে কাটানো মুহুর্তগুলো উপভোগ করি ...মূল্যায়ন করি। 🌸
ভালোবাসা সহ,
তোমার বাবা।
--------------------------
বাবাটি হলেন একজন চাইল্ড সাইকোলজিষ্ট এবং হংকং-এর প্রখ্যাত টিভি সম্প্রচারকারী। তার কথাগুলো বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ, বৃদ্ধ কিংবা তরুন, শিশু, আমাদের সবার জন্যই প্রযোজ্য।
Collected
11/06/2024
কোন রান্নায় কীভাবে দেবেন মসলা.
মসলাই রান্নার প্রাণ🕵️♀️
মসলায় বাড়ে ঘ্রাণ,আর আনে স্বাদ...
ঘরেই বানানো হয় অনেক রকম রান্না। কোন ধরনের রান্নায় কোন উপকরণ লাগবে আর একই উপকরণ কখন কীভাবে ব্যবহার করে ভিন্নতা আনা যায়...
চলুন জেনে নেওয়া যাক....
পেঁয়াজ রসুন আদা:
✍️মাংসে ঘন ঝোল রাখতে হলে রান্নায় দিন পেঁয়াজ বাটা।
পাতলা ঝোলের জন্য পেঁয়াজকুচি।
✍️রেজালা কিংবা একটু মিষ্টি স্বাদের রান্না করতে হলে পেঁয়াজের বেরেস্তা বেটে দিন।
✍️মাংসে বেশি ঝাল হয়ে গেলে পেঁয়াজের বেরেস্তাবাটা যোগ করে জ্বাল দিয়ে নিতে পারেন।
✍️মাংস কষানোর সময় রসুন না দিয়ে পরে দিন। রসুনের ঘ্রাণটা পাওয়া যাবে বেশ।
✍️কেবল কুচি করে বা বেটেই নয়, মাংসের ঝোলজাতীয় রান্নায় আস্ত রসুন বা রসুনের কোয়াও দিতে পারেন।
✍️মাংস দিয়ে সালাদ করতে চাইলে তাতে রসুনকুচি কিংবা শুকনা রসুনের গুঁড়া যোগ করুন। রোদে বা ওভেনে রসুন শুকিয়ে নেওয়া যায়।
গরম মসলা:
✍️গোটা গরম মসলা ব্যবহার করলে রান্নার শুরুতে তেলে ভেজে দিতে পারেন। এরপর যোগ করতে হবে মাংস ও অন্যান্য উপকরণ।
✍️গরম মসলার গুঁড়া ব্যবহার করলে মাংস নামানোর খানিকক্ষণ আগে ছড়িয়ে দিন। রংটা সুন্দর হবে।
✍️শুকনা মরিচ মাংস কষানোর সময়ই দিয়ে দিন।
পাতা ও মরিচ:
✍️কাঁচা মরিচ দিন রান্নার শেষে। শুকনা মরিচ মাংস কষানোর সময়ই দিয়ে দিন।
✍️ধনেপাতা, বেসিলপাতা প্রভৃতি রান্না নামানোর খানিক আগে দিয়ে দিন।
✍️কাবাব-কোর্মা-বিরিয়ানি-আচারি মাংস,কাবাবে তারা মসলা, কাবাব চিনি, পিপুল আর গরম মসলার গুঁড়া দিতে পারেন। ঘ্রাণ হবে দারুণ। কাবাব চিনি দিলে হালকা ঝাঁজও আসবে।
✍️মাংস দিয়ে বিরিয়ানি করতে হলে চাই শাহি জিরা।
✍️আচারি মাংসে দিন পাঁচফোড়ন।।।
✍️সাদা কোর্মা রাঁধলে হলুদ বা মরিচ দেবেন না।
✍️রেজালায় মরিচগুঁড়া দেওয়া যাবে।
ভিন্ন স্বাদ পেতে:
✍️বাড়তি স্বাদ আনতে পোস্তদানা যোগ করতে পারেন। এতে ঝোলটাও ঘন হবে।
✍️জায়ফল, জয়ত্রী, বড় এলাচি দেশীয় ও ভারতীয় রান্নার স্বাদে আনবে ভিন্নতা।
এগুলো গুঁড়া হিসেবে ব্যবহার করা যায়। জায়ফল-জয়ত্রী বেটে দিতে পারেন, বড় এলাচি বা কালো এলাচি দিতে পারেন আস্ত।
✍️স্বাদের ভিন্নতা আনতে যোগ করতে পারেন তারা মসলা, গোটা কিংবা গুঁড়া।
(তারা মসলা, গরম মসলা, গোলমরিচ, পিপুল আনে সুঘ্রাণ।)
✍️ঝাঁজালো পদ রাঁধতে চাইলে শর্ষেও কাজে লাগাতে পারেন।
✍️সুস্বাদু মাংসের পদ রান্নার প্রথম শর্তই হলো মসলায় ভালোভাবে মাংস কষানো।
✍️কাটা মসলায় মাংস রাঁধলে কোনো বাটা মসলা দেবেন না। কেবল কাটা বা কুচি করা মসলা দেবেন।
আরো সুন্দর সুন্দর টিপস পেতে Maha's kitchen পেইজটি ফলো দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ❤️
(সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক 🤲🤲)
゚ #টিপস
10/06/2024
চাইনিজ ভেজিটেবল:
উপকরণ:
মুরগির মাংস (হাড়ছাড়া) / চিংড়ি মাছ / ডিম - ১ কাপ
কালো গোলমরিচ গুঁড়া- ১/২ চা চামচ
সাদা গোলমরিচ গুঁড়া - ১/২ চা চামচ
চিনি সামান্য
আদা ও রসুন বাটা- ১ চা চামচ
লবণ- স্বাদ মতো
কর্ন ফ্লাওয়ার- ৩ চা চামচ
গাজর- ২ টি
ক্যাপসিকাম- ১ টি
ছোট কাঁচা পেঁপে- ১ টি
জালি কুমড়া - ২ কাপ
ঝিঙ্গা - ২ টি
তেল- প্রয়োজন মতো
রসুন কুচি- ২ চা চামচ
কাঁচামরিচ- কয়েকটি
সয়া সস- ১ টেবিল চামচ
টমেটোর সস- ১ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি:
১। মুরগির মাংস পাতলা করে কেটে নিন। আধা চা চাম গোলমরিচের গুঁড়া, আদা ও রসুন বাটা, লবণ এবং ১ চা চামচ কর্ন ফ্লাওয়ার দিয়ে মুরগির মাংস মেখে রেখে দিন।
২। প্যানের পানিতে স্বাদ মতো লবণ দিয়ে চুলায় দিন। গাজর, পেঁপে, ঝিঙ্গা, জালি কুমড়া সেদ্ধ করে নিন। একদম গলে যেন না যায়, ৯০ শতাংশ সেদ্ধ করুন।
৩। প্যানে তেল গরম করে রসুন কুচি দিয়ে নাড়তে থাকুন। রঙ বদলে যাওয়া শুরু করলে আগে থেকে মেখে রাখা মুরগির মাংস দিয়ে দিন। কাঁচামরিচ ফালি করে দিয়ে দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে ক্যাপসিকাম দিয়ে দিন। ৫ মিনিট ভাজার পর সেদ্ধ করা সবজি দিন। ৪। গোলমরিচের গুঁড়া, সয়া সস ও টমেটোর সস, লবণ, চিনি দিয়ে নাড়তে থাকুন।
সবজি সেদ্ধ করে রাখা পানি থেকে দেড় কাপ দিয়ে দিন। ৭ থেকে ৮ মিনিট জ্বাল করার পর ২ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার সামান্য পানিয়ে গুলে দিয়ে দিন। নেড়েচেড়ে মিশিয়ে নিন। ঝোল ঘন হয়ে আসলে নামিয়ে পরিবেশন করুন।
সংগৃহীত
09/06/2024
সুজির রসে ভরা মিষ্টি রেসিপি
সুজি দিয়ে হালুয়াসহ বিভিন্ন মিষ্টান্ন তৈরি করা যায়। কখনো সুজির রসে ভরা মিষ্টি খেয়েছেন? খুবই সুস্বাদু আর রসে টইটুম্বুর এ মিষ্টিগুলো দেখলেই আপনার জিভে জল চলে আসবে।
ছুটির দিনে তাই ঘরেই বানিয়ে নিন মজাদার এ রেসিপি। পদটি অতিথি আপ্যায়নে আপনার ডাইনিং টেবিলের সৌন্দর্য বাড়িয়ে তোলার পাশাপাশি ,,বাড়ির সদস্যদেরও মন জয় করবেন আপনি এই রেসিপিটির মাধ্যমে। কম উপকরণ ও অল্প সময়েই তৈরি করতে পারবেন মিষ্টিগুলো।
চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-
উপকরণগুলো 👇 👇
১. ঘি ১ টেবিল চামচ
২. সুজি আধা কাপ
৩. লিকুইড মিল্ক ১ কাপ
৪. পাউডার মিল্ক ২ চা চামচ
৫. সামান্য পরিমাণ বেকিং সোডা
চিনির সিরার জন্য উপকরণগুলো 👇 👇
১. চিনি ১ কাপ
২. পানি ১ কাপ
৩. এলাচ ৩টি
পদ্ধতি:
এ মিষ্টি তৈরি করতে চুলায় প্যান বসিয়ে নিন। এতে ১ চামচ ঘি গরম করে আধা কাপ সুজি ভেজে নিন। ভাজার সময় আগুনের আঁচ কমিয়ে রাখুন।
সুজি ভাজা হয়ে গেলে এতে ১ কাপ তরল দুধ দিন। এরপর ভালোভাবে নাড়তে থাকুন। কিছুক্ষণ পর সুজি ও দুধের মিশ্রণ গাঢ় হয়ে ডো এর মতো হলে নামিয়ে নিন। এ পর্যায়ে চুলার হিট লো রাখবেন। এরপর ডো’তে ২ চা চামচ গুড়া দুধ এবং খুবই সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে ভালোভাবে মথে নিন। এরপর ছোট ছোট করে লেচি কেটে নিন। এবার হাতে সামান্য পরিমাণ ঘি মেখে নিয়ে হাতের তালুর সাহায্যে লেচিগুলো গোল মিষ্টির সাইজে নিয়ে আসুন।
মিষ্টিগুলো তৈরি হয়ে গেলে ডুবো তেলে বাদামি করে ভেজে নিন। এ পর্যায়ে চুলার হিট লো মিডিয়াম থাকবে। এরপর গরম অবস্থায়ই চিনির সিরায় ভিজিয়ে রাখুন। এরপর কিছুক্ষণের জন্য মিষ্টিগুলো সিরার মধ্যেই রেখে দিন। তাহলে মিষ্টির ভেতরে রসটা ভালোমতো ঢুকবে ।
চিনির সিরা বানাবেন যেভাবে: 👇👇
চুলায় প্যান বসিয়ে তাতে ১ কাপ চিনি ও ১ কাপ পানি দিন। সঙ্গে ৩টি এলাচ দিয়ে ভালো করে জ্বাল দিয়ে ফুটিয়ে নিন। ২-৩ মিনিট পরই দেখবেন মিশ্রণটি আঠালো হয়ে এসেছে। তখন নামিয়ে ঢেকে রাখুন।
এরপর সুজির মিষ্টিগুলো এই রসে ডুবিয়ে রাখুন। কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে রসে ভরা সুজির মিষ্টি ,যেটা দেখতে একদম কালোজাম মিষ্টির মত। এটা দেখতেও যেমন সুন্দর খেতেও অসম্ভব মজা। ঠান্ডা হলে পছন্দমত বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন।
রেসিপি এবং ছবিটি একান্তই আমার ,ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। 🙂
09/06/2024
#মেজবানি গরুর মাংস
---------------------------------
আস সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? উপরে নাম দেখেই বুঝতে পেরেছেন আজ আমি এই মজার রান্না পেইজে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস রেসিপি টি আজ শেয়ার করছি। অসাধারণ স্বাদের এই রান্না,যুগ যুগ ধরে চট্টগ্ৰাম জেলার ঐতিহ্য বহন করে আসছে। সামনে কোরবানি ঈদ আপনিও ঈদের রান্নায় রাখতে পারেন এই মজাদার রেসিপি।
চলুন রান্না করি......
উপকরণঃ
----------------
★গরুর মাংস (হাড় চর্বি কলিজা সহ)-দেড় কেজি,
★পেঁয়াজ কুচি-১ কাপ,
★সরিষার তেল- ১ কাপ,
★কাজুবাদাম বাটা- ২ টেবিল চামচ,
★নারকেল বাটা- ১ টেবিল চামচ,
★টমেটো কুচি- ২ টা,
★হলুদ গুঁড়া- ১ চা চামচ,
★মরিচের গুঁড়া- ১ টেবিল চামচ,
★আদা বাটা- ১ টেবিল চামচ,
★রসুন বাটা- ১ টেবিল চামচ,
★শুকনো মরিচ- ২-৩ টা,
★তেজপাতা- ২ টা,
★কালো এলাচ- ২ টা,
মেজবানি গরুর মাংসের মসলা তৈরির উপকরণঃ
--------------------------------------------------------------------
★ধনিয়া বাটা বা গুঁড়া- ১ টেবিল চামচ ,
★জিরা বাটা বা গুঁড়া- ১ টেবিল চামচ,
★শাহী জিরা - ১ টেবিল চামচ,
★রাঁধুনি - ১ টেবিল চামচ,
★গোটা মেথি- ১ চা চামচ,
★লবঙ্গ-১ চা চামচ,
★সবুজ এলাচ- ১ চা চামচ,
★কালো এলাচ- ২ টা,
★স্টার মসলা-
★গোটা শুকনো মরিচ
★জায়ফল- হাফ,
★জয়ত্রী- ১ টা,
★দারুচিনি- ২ টা
★তেজপাতা- ২ টা
★লবণ- স্বাদমতো
★কাঁচামরিচ- ৫-৬ টা
★পানি- প্রয়োজন মতো,
প্রস্তুত প্রণালীঃ
---------------------
প্রথমে মেজবানি গরুর মাংসের জন্য স্পেশাল মসলা তৈরি করে নিবো, সেজন্য উপরে উল্লেখ করা পরিমাণ অনুযায়ী ধনিয়া,জিরা,শাহী জিরা, রাঁধুনি,মেথি,কালো গোল মরিচ, লবঙ্গ, সবুজ ও কালো এলাচ, দারুচিনি, তেজপাতা, শুকনো মরিচ,জায়ফল, জয়ত্রী সব একসাথে একটি তাওয়ায় হালকা টেলে নিবো।খেয়াল রাখবো যাতে পুরে না যায়। এবারে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়া করে নিবো।
এবারে গরুর মাংস হাড় চর্বি কলিজা সহ এক সাথে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিবো।এই মেজবানি মাংস রান্না করতে অবশ্যই মাংসের সাথে হাড় চর্বি কলিজা লাগবেই।
এবারে মাংস ম্যারিনেট করে নিবো, সেজন্য মাংসের সাথে সব রকমের বাটা ও গুঁড়া মসলা,স্বাদ মতো লবণ মাখিয়ে নিবো, এবং স্পেশাল যে মসলা বানিয়েছিলাম সেটার অর্ধেক টা দিয়ে মাংস ম্যারিনেট করবো,বাকি অর্ধেক মসলা রান্নার সময় ব্যবহার করবো।মাংস ম্যারিনেট করে অন্তত ২ ঘন্টা রেখে দিবো।
২ঘন্টা পর ম্যারিনেট করা মাংস আবারো হাত দিয়ে ভালো করে মেখে নিবো। এবং একটি হাঁড়িতে পরিমাণ মতো সরিষার তেল গরম করে তাতে ১কাপ পেঁয়াজ ভালো করে ভেজে নিবো এবং পেঁয়াজে একটু ক্রিস্পি ভাব চলে আসলেই ম্যারিনেট করা মাংস টা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিবো এবং গোটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিবো,গোটা কালো এলাচ ও স্টার মসলা দিয়ে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে লো মিডিয়াম আঁচে মাংস কষিয়ে নিবো। কষানো মাংস থেকে যে পানি উঠবে তাতেই মাংস সিদ্ধ হয়ে যাবে। তারপরও প্রয়োজন হলে, পরিমাণ মত পানি দিয়ে রান্না করবো
এবারে মাংস সিদ্ধ হয়ে এলে বাকি অর্ধেক স্পেশাল মেজবানি মসলা টা দিয়ে দিবো, এবং সাথে গোটা কাঁচা মরিচ দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করবো আরো কিছুক্ষণ। পানি টেনে তেল বেরিয়ে আসলে চুলা বন্ধ করে দিবো।
গরম ভাত,চালের রুটি বা পরোটার সাথে পরিবেশন করবো অসাধারণ স্বাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস।
#মেজবানি গরুর মাংস
মজার রান্না