বাংলা বিভাগ ইডেন

  • Home
  • বাংলা বিভাগ ইডেন

বাংলা বিভাগ ইডেন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাংলা বিভাগ ইডেন, Education, Azimpur, .

শুধুমাত্র ইডেন মহিলা কলেজ, ঢাকা বাংলা বিভাগের মেয়েদের জন্য । কোন মানুষের ছবি এই গ্রুপে গ্রহণযোগ্য নয়। দয়া করে কেউ ছবি পোস্ট করবেন না। এই গ্রুপটি শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করে শিক্ষার্থীদের উপকারের জন্য খোলা হয়েছে।

12/09/2025

ইডেন কলেজ" এর সাইনবোর্ড খুলে ফেলার পরিকল্পনা!

ইডেন আমাদের প্রাণের ইডেন🩷
আহা! ইডেন কলেজ এই নামটা শুনলেই কেমন যেন অনুভূতি তৈরি হয়! অদ্ভুত এক আবেগ কাজ করে!

কিন্তু ইডেনিয়ান হিসেবে আমরা কি জানি-
"ইডেন কলেজ" এই নেমপ্লেটটাই চিরতরে খুলে ফেলার আয়োজন(নাকি চক্রান্ত?) চলছে নিরবে কিন্তু কৌশলে!

আমরা জানি ইডেন কলেজ শুধু বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ ও বৃহত্তম নারী শিক্ষা প্রতিষ্ঠান।প্রায় ১৫৩ বছর ধরে সাফল্য ও কৃতিত্বের সাথে শিক্ষাক্ষেত্রে এটি দেশের শীর্ষস্থান ধরে রেখেছে।শুরুতে এটা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক কলেজ হলেও ১৮৬২ সাল থেকে ইডেন কলেজে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান চলছে। কিন্তু খুব সুপরিকল্পিতভাবে আজ ইডেন কলেজের অস্তিত্ব বিলীন করার প্রচেষ্টা চলছে।ইডেনিয়ান হিসেবে আমরা কি প্রতিবাদ করবোনা? দেশে বিদেশে হাজারো ইডেনিয়ান কি কিছুই বলবেননা ? রাষ্ট্রের সর্বক্ষেত্রে ইডেনিয়ানরা থাকলেও তাঁরা কি কিছুই করবেননা?

আমরা জানি ইডেন কলেজ একটি ব্র্যান্ড। ইডেন কলেজের পরিচিতি এটি নিজেই, কোন বিশ্ববিদ্যালয় বা অন্য কারও কারও নামে ইডেন কলেজ কখনোই পরিচিত হতে চায়নি বা হয়নি।ইডেনিয়ান হিসেবে এটি আমাদের কাছে গর্বের বিষয়।

যদিও নিয়মিত কলেজে যাওয়ার সময় বা সুযোগ হয় না তবে যখনই ঢাকার গাউসিয়া-নিউমার্কেট অথবা আজিমপুরের আশেপাশে যাই কিংবা ঢাকার রাস্তায় ইডেন কলেজের বাস দেখি কেমন যেন নস্টালজিক হয়ে যাই! মনে হয় আবার ফিরে যাই পলেস্তারা খসে পড়া সেই অডিটরিয়ামে ,পুকুর ঘাট বা ছাত্রীনিবাসের ভাঙাচোরা সেই ভবনে! এসব পুরাতন বা ভাঙাচোরা ভবনই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

বিভিন্ন সময় ইডেন কলেজের ছাত্রীদের রাজনীতি বা ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ায় নেতিবাচক প্রচারণা থাকলেও দেশ বিদেশের সব জায়গায় ইডেন কলেজের ছাত্রীরা তাদের মেধা ও কৃতিত্ব ধরে রেখে আজ স্বমহিমায় উজ্জ্বল।কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে কিছু শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে ইডেন কলেজসহ ৭ কলেজ নিয়ে "কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়" নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
আমরা মনে করেছিলাম বিশ্ববিদ্যালয় হোক আর যাই হোক তাতে ইডেন কলেজের ঐতিহ্য অক্ষুণ্ণ থাকবে!

কিন্তু যতদূর জানা যাচ্ছে এবার ইডেন কলেজ সহ ৭ কলেজের নেমপ্লেট খুলে সেখানে অচিরেই নতুন একটা বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হবে!
ভাবতে পারেন!
সেই ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত ইডেন কলেজের নামটাই আর থাকবেনা!
আমরা ইডেনিয়ানরা কি এটা সহ্য করতে পারবো? বাংলাদেশ কি এটা সহ্য করতে পারবে?
ইডেন কলেজ বিহীন বাংলাদেশকে কি কল্পনা করা যায়?
১৮৭৩ সালে প্রতিষ্ঠার পর থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ৯০ এর গণঅভ্যুত্থান, ২৪ এর গণঅভ্যুত্থান সহ সমস্ত আন্দোলনে ইডেন কলেজ তার স্বতন্ত্র অবস্থান নিয়ে গৌরবের সাথে অংশ নিয়েছে। অন্য কারও কাছে কখনো নিজেকে বিলিয়ে দেয়নি,আর এখন সেই মহান বিদ্যাপিঠের নাম-নিশানা ধ্বংসের চেষ্টা চলছে!
হাজার হাজার মেধাবী ছাত্রীদের স্মৃতিবিজড়িত এই ক্যাম্পাসকে কলমের এক খোঁচায় শেষ করে দেয়ার ষড়যন্ত্র চলছে!
এটাও সম্ভব?

আপনারা ২ টা/৪টা/৫টা বিশ্ববিদ্যালয় তৈরি করবেন- না কী করবেন সেটা আপনাদের বিষয় কিন্তু ইডেন কলেজকে কবর দিয়ে কেন?

আমাদের কথা পরিস্কার- ইডেন কলেজের নাম এবং বর্তমান অবস্থান রেখে ভিন্ন চিন্তা করতে চাইলে করুন কিন্তু ভুল করেও ইডেন কলেজের নাম মুছে ফেলার চেষ্টা করবেন না।
মনে রাখবেন ইডেন কলেজ শুধু আজকের যুগের কিছু ব্যক্তির খেয়াল খুশির কারণে শেষ হতে পারেনা।

ভালো থাকুক প্রিয় ইডেন কলেজ।
আমাদের ইডেন কলেজ চিরজীবী হোক!
প্রাক্তন শিক্ষার্থী
ইডেন মহিলা কলেজ।

(মূললেখাটি একজন প্রাক্তন ডিসিয়ানের।যেহেতু লেখাটির সব কথা ৭ কলেজের শিক্ষার্থীদের এই মূহুর্তের মনের কথা তাই তাঁর লেখাকে কপি করে একজন ইডেনিয়ান হিসেবে আমার মনের কথা ব‍্যক্ত করলাম।)

Address

Azimpur

DHAKA

Alerts

Be the first to know and let us send you an email when বাংলা বিভাগ ইডেন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to বাংলা বিভাগ ইডেন:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share