হাবলাউচ্চ আদর্শ উচ্চ বিদ্যালয়।

  • Home
  • Bangladesh
  • Ashuganj
  • হাবলাউচ্চ আদর্শ উচ্চ বিদ্যালয়।

হাবলাউচ্চ আদর্শ উচ্চ বিদ্যালয়। Education is the backbone of a NATIONS

19/12/2022
ছবিটি এঁকেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সাবেক শিক্ষার্থী নুর আলম।©...
12/08/2022

ছবিটি এঁকেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সাবেক শিক্ষার্থী নুর আলম।
©জয়কলি

09/04/2022

শুভ কামনা রইল সবার জন্য

13/09/2021

২০২৩ সাল থেকে পিইসি ও জেএসসি পরীক্ষা থাকবে না, তৃতীয় শ্রেণি পর্যন্ত থাকবে না বার্ষিক পরীক্ষা

09/06/2021

ব্রাহ্মণবাড়িয়ায় একটি হত্যা ঘটনাকে পুঁজি করে নিরীহ গ্রামবাসীদের মামলায় ফাঁসানোসহ বাড়িঘরে হামলার হুমকি দিচ্ছে এ....

https://www.facebook.com/147795968585271/posts/3245987212099449/
04/05/2020

https://www.facebook.com/147795968585271/posts/3245987212099449/

চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়ীয়া একসময় একই জেলা ছিল। এখন স্বতন্ত্র হলেও আমরা একই বৃন্তে তিনটি ফুল হিসেবে বৃহত্তর কুমিল্লাই মানি।শান্তশিষ্ট চাঁদপুরের সাথে অভিভাবক কুমিল্লা এবং ডানপিটে ব্রাহ্মণবাড়ীয়া পরস্পর সমার্থক। ব্রাহ্মণবাড়ীয়ায় একসময় যাওয়া আসা ছিল অন্যান্য জেলার চেয়ে একটু বেশীই। আড্ডা কিংবা খেলায় আমার প্রিয় জায়গা।সেখানে জানদার বন্ধুর সংখ্যাও কম নয়।বেড়ে উঠতে উঠতেই দেখেছি তাদের আন্তরিকতা। কঠিন আষাঢ়ীর মত ( কাঁচা তাল) ভিতরে যেমন নরম শাঁস থাকে ওখানকার মানুষ আসলে তেমনই, না মিশলে বোঝা মুশকিল। সব জায়গায় খারাপ ভাল মানুষ আছে।একজন বুজুর্গ হুজুরের জানাজাকে কেন্দ্র করে পুরো জেলা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার আগে নিজেদের জেলার পূর্বাপর ইতিহাস ঘেটে দেখা উচিত ছিল, সঙ্গে শুদ্ধ বানানটাও জানতে হতো।করোনার কারনে সেই জানাজা নিয়ে আমিও ক্ষোভ নিয়ে লিখেছি তবে শালীনতা বজায় রেখে।

ঘটনার দিন আমার ব্রাহ্মণবাড়ীয়ার দীর্ঘদিনের বন্ধু চপলকে দেখলাম ফেসবুকে উকিল খুঁজছে জেলা নিয়ে তাচ্ছিল্যকারীদের বিরুদ্ধে মামলা করার ব্যাপারে। পরে দেখি কেইস লিস্টে মারজুক রাসেলের নামও আছে। আমি তাকে ফোন করে বললাম মারজুক এই কাজ জীবনেও করবেনা, এটা ফেক আইডি থেকে করা হয়েছে। সে সঙ্গে সঙ্গে আমার মাধ্যমে মারজুকের কাছে ক্ষমা চেয়েছে অথচ কোন মামলা তখনও হয়নি। এটা একটা ভব্যতার উদাহরন। বাড়ীর মাথা গরম ছেলেটা যখন বুঝে তার কারনে পরিবারের সুনামহানি হতে পারে এবং নিজেকে গুটিয়ে নেয় তখন আমাদেরও বুঝে নিতে হবে কি করা উচিত অনুচিত।দুষ্টামী মজা রসিকতা করতে করতে ঐতিহ্যের অস্তিত্বে হাত পড়ে গেল যা করা দরকার তারাঐক্যবদ্ধ্যভাবে তা করেই বাংলাদেশকে দেখিয়েছে।আমিও বন্ধুদের জংলী বলে ক্ষেপাই তবে দিনশেষে সম্মানের জায়গাটা বোঝার চেষ্টা করি আত্মসম্মান রক্ষার্থে।

ব্রাহ্মণবাড়ীয়ার রয়েছে গৌরবময় ইতিহাস ঐতিহ্য।বাংলাদেশের রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক ক্ষেত্রে এই জেলার ভূমিকা নি:সন্দেহে ঈর্ষনীয়।আজ এই করোনা পরিস্থিতিতে মসজিদসহ উপাসনালয় পরিবহন শিক্ষাপ্রতিষ্ঠান কিছু অফিস ছাড়া সবকিছুই লকডাউন বিধির বাইরে, মনে হয় দেশে ঈদের আনন্দ চলছে।এমনও না যে সেই জানাজার কারনে ব্রাহ্মণবাড়ীয়ায় করোনার মহামারী শুরু হয়েছে, তবে ভুল হয়েছে এই বিষয়ে তারাও অনুতপ্ত।এটা নিয়ে খোঁচাতে খোঁচাতে আমরা তাদের ইগোতে হাত দিয়ে দিয়েছি। তারাও দেখিয়ে দিয়েছে ব্রাহ্মণবাড়ীয়ান জাতীয়তাবাদ কাকে বলে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেয়ার সুস্পষ্ট ঘোষনা দিয়ে দিয়েছে।এরা মিষ্টভাষী আততায়ী নয়, একটু সোজাসাপ্টা মাথাগরম নাগরিক।আমি কুমিল্লাবাসী হিসেবে ইতর শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি, তাদের মত গর্জে উঠতে ব্যর্থ।আসুন এভাবে সবাই নিজ নিজ জেলাকে ভালবেসে নিজেদের শুধরে নেই।প্রত্যেক জেলার মানুষের নিজেদের প্রতি ভালবাসা অনুভব শুরু করলে সেগুলো দেশের স্কোরবোর্ডেই যুক্ত হবে। এতে দেশের মানুষের মধ্যে ঐক্য বাড়বে বৈ কমবে না।

ব্রাহ্মণবাড়ীয়াবাসীর জন্য শুভকামনা...

ভালবাসা অবিরাম...
ছবি- রুদ্র।
আর্ট - আমি...

01/08/2018

#হাবলাউচ্চ_আদর্শ_উচ্চ_বিদ্যাল‌য়ের_৫০_বছর_পূর্তি‌তে_সুবর্ণ_জয়ন্তী

সবার দৃষ্টি আকর্ষন করছি,

আমি কিছুক্ষন আগে স্কুলের প্রধান শিক্ষক, এবং দিলীপ স্যারের সাথে কথা বলেছি সকল বিষয় সম্পর্কে। স্যার যা বলেছেন সেক্ষেত্রে আমি সবাইকে অবগত করছি যে,

১/ আমাদের অনুষ্ঠান সেপ্টেমবরের প্রথম সপ্তাহে হতে পারে। অনুষ্ঠানের তারিখ নির্ভর করবে আমাদের এমপি সাহেব কত তারিখে আসতে পারবে সেটার উপর।

২/ আহবায়ক কমিটি এখনো করা হয়নি। মূলত ম্যানেজিং কমিটি এবং স্কুলের সকল স্যারদের সমন্বয়ে অনুষ্ঠানের প্রাথমিক প্রস্তুতির জন্য কথা বলা হচ্ছে, এবং সবাইকে এই বিষয়ে অবহিত করার জন্য শুধুমাত্র দীলিপ স্যারকে আহবায়ক করা হয়েছে। এবং এই বিষয়ে আগামী ১৫ অগাষ্টের মধ্যে সকল বিষয় সম্পর্কে অবহিত করা হবে।

৩/ স্কুলের অনুষ্ঠানের জন্য সকল ছাত্রদের নিয়ে একটি কমিটি করা হবে। সেক্ষেত্রে প্রাক্তন সহ সকল ছাত্রদের পনেরো আগষ্টের মধ্যে যেকোন দিন সবাই উপস্থিত থাকতে পারবে, সেদিন সবাইকে নিয়ে মত বিনিময় করা হবে।
সেক্ষেত্রে সকল প্রাক্তন এবং বর্তমান ছাত্ররা কথা বলে সবাইকে একটা তারিখ ঠিক করতে হবে যে, সবাই অথবা বেশি সংখ্যক ছাত্র কখন উপস্থিত থাকতে পারবে।

৩/ অনুষ্ঠানে হাবলাউচ্চ আদর্শ উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন করেছে তারা সবাই অংশগ্রহন করতে পারবে। সেটা নূন্যতম সময়ের জন্য অধ্যয়ন করে থাকলেও অংশগ্রহন করতে পারবে।

৫/ প্রাইমারী স্কুলের বর্তমান ছাত্র কেউ অংশগ্রহণ করতে পারবে না। এটা শুধুমাত্র কোন এক সময় যখন হাবলাউচ্চ হাই স্কুল ছিলো না, কিন্তু প্রাইমারি স্কুল ছিলো, এবং সেখানে অধ্যয়ন করেছে তারা শুধুমাত্র অংশগ্রহন করতে পারবে।

৬/ সবাইকে তিনশো টাকার ফর্ম ফিলাপ করতে হবে। ফর্মের উল্লেক্ষিত টাকার মধ্যে, মাথার ক্যাপ, এবং স্মারক টি শার্ট এবং নাস্তার আয়োজন করা হতে পারে,এবং অনুষ্ঠানে ব্যায় করা হবে।

৭/ ফর্ম ফিলাপ কোন মাধ্যমে টাকা, ছবি ইনফরমেশন পাঠিয়ে, স্কুলে অথবা আমার কাছে থেকে করতে পারবেন।
এছাড়া সরাসরি এসেও স্কুল, অথবা আমার কাছ থেকে করতে পারবেন।

৭/ হাবলাউচ্চ স্কুল থেকে কৃতিত্বের সাথে পাশ করে বর্তমানে যারা ভাল অবস্থানে বা বিভিন্ন সেক্টরে উচ্চ অবস্থানে আছে, তাদের বিশেষ সম্মাননা দেওয়ার কথা বিবেচনা করা হয়েছে।

৮/ স্কুলের সুবর্ণজয়ন্তীতে বিশাল র‍্যালী করা হবে সবাইকে নিয়ে।এছাড়া থাকবে আরো নানা আয়োজন।

৯/ আপনাদের সবার ক্লাসমেটদের এই বিষয়ে জানানোর জন্য বলা হয়েছে।

ধন্যবাদ সবাইকে...
#কৃতজ্ঞতায় Pronob Bhowmik

নতুন বছরে নতুন সাজে সাজানো হচ্ছে আমাদের স্কুলকে           আমার জীবনে প্রথম দেখলাম কোন স্কুলে এমন রঙবি.দ্র. বিষয়টি সবাই প...
18/01/2018

নতুন বছরে নতুন সাজে সাজানো হচ্ছে আমাদের স্কুলকে
আমার জীবনে প্রথম দেখলাম কোন স্কুলে এমন রঙ
বি.দ্র. বিষয়টি সবাই পজেটিভ ভাবে দেখবেন

20/02/2016

Address

হাবলাউচ্চ, সুলতান পুর, ব্রাহ্মানবাড়িয়া।
Ashuganj
3403

Telephone

+8801740403535

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাবলাউচ্চ আদর্শ উচ্চ বিদ্যালয়। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category