14/05/2026
স্বপ্ন যখন অফিস জবের, প্রস্তুতি হোক সেরা জায়গায়! 💻
অফিসিয়াল কাজে দক্ষ হতে চাচ্ছেন? MS IT Institute আছে আপনার পাশে। আধুনিক ল্যাব এবং দক্ষ মেন্টরের তত্ত্বাবধানে আমরা নিশ্চিত করছি আপনার প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট।
🔥 কেন আমাদের বেছে নেবেন?
হাতে-কলমে প্র্যাকটিক্যাল ট্রেনিং।
বাংলা ও ইংরেজি টাইপিংয়ে বিশেষ গুরুত্ব।
কর্পোরেট লেভেলের অফিস অ্যাপ্লিকেশন কোর্স।
👉 দেরি না করে আজই আপনার সিট বুক করুন!
যোগাযোগ: ০১৬১০-৫৬৭১২৪
06/05/2026
ধরো তোমাকে বলা হলো এক বছরে সাতশো পঁচিশ বিলিয়ন ডলার খরচ করতে হবে। তুমি কী কিনবে? হয়তো কোন আইল্যান্ড কিনবে। বা পুরো শহর কিনবে। বা হাজার হাজার প্লেন কিনবে।
কিন্তু গুগল, মাইক্রোসফট, অ্যামাজন আর মেটা এই চার কোম্পানি মিলে ২০২৬ সালে ঠিক এই টাকা খরচ করছে। সাতশো পঁচিশ বিলিয়ন ডলার। গত বছর ছিল চারশো দশ বিলিয়ন। এক বছরে সাতাত্তর পার্সেন্ট বেড়ে গেছে।
এত টাকা দিয়ে কী কিনছে জানো? চ্যাটবট বানানোর সফটওয়্যার? না। কিনছে চিপ, মেমোরি, ডেটা সেন্টার, কুলিং সিস্টেম, বিদ্যুৎ সাপ্লাই। মানে পুরো একটা নতুন শিল্পাঞ্চল বানাচ্ছে এআইয়ের জন্য।
এখন তুমি ভাবছো এটা আমার কাছে কেন গুরুত্বপূর্ণ। আমি তো চ্যাটজিপিটি ফ্রিতে ইউজ করছি।
এখানেই মিস করছো।
একশো বছর আগে যখন বিদ্যুতের খুঁটি বসছিল, তখনও মানুষ ভাবতো এটা আমার কাজের কী। কিন্তু সেই খুঁটি বসার পরে কী হলো? ফ্যান চলল, বাল্ব জ্বলল, ফ্যাক্টরি চলল, টিভি এলো, ফ্রিজ এলো। পুরো পৃথিবী বদলে গেল।
এআই নিয়ে একই ব্যাপার হচ্ছে। তুমি একটা প্রশ্ন করলে চ্যাটজিপিটিতে। উত্তর এলো দুই সেকেন্ডে। কিন্তু এই দুই সেকেন্ডের পেছনে কী লাগলো? একটা শক্তিশালী চিপ। বিদ্যুৎ। কুলিং। মেমোরি। বিশাল ডেটা সেন্টার। এত কিছু। এবং এই খরচের চাপে মেমোরি চিপের দাম বাড়ছে। সাপ্লাই চেইনে চাপ পড়ছে। মানে এআই শুধু সফটওয়্যার না। এটা একটা পুরো ইন্ডাস্ট্রি।
এখন মজার জিনিস হলো যেমন মোবাইল ফোন আসার পর শুধু ফোন কোম্পানি বড় হয়নি। অ্যাপ, ডেলিভারি, পেমেন্ট, রাইড শেয়ারিং হাজারটা নতুন কাজ তৈরি হয়েছে। এআই নিয়েও তাই হবে।
কেউ বাংলা ভাষার মডেল বানাবে। কেউ ছোট ব্যবসার জন্য এআই টুল বানাবে। কেউ কৃষকের জন্য, ডাক্তারের জন্য, শিক্ষকের জন্য সলিউশন বানাবে। প্রতিটা জায়গায় মানুষ লাগবে। স্কিল লাগবে।
তাই বড় কোম্পানিগুলো যে সাতশো বিলিয়ন ডলার খরচ করছে সেটা রাস্তা বানানোর মতো। রাস্তা বানলে শুধু রাস্তার মালিকের লাভ হয় না। রাস্তার পাশে দোকান হয়। বাস চলে। নতুন বাজার তৈরি হয়।
প্রশ্ন হলো তুমি কি দর্শক হয়ে থাকবে নাকি এই রাস্তায় নিজের দোকান খুলবে। আগে কম্পিউটার শিখলে চাকরি হতো। পরে ইন্টারনেট বুঝলে ব্যবসা হতো। এখন এআই বুঝলে সমস্যা সমাধান করা যাবে। আর সমস্যা সমাধান করতে পারলে সুযোগ শেষ হয় না, শুরু হয়।
এই সাতশো বিলিয়ন ডলার খরচের খবরটা একটা সিগন্যাল। বড় কিছু হচ্ছে। নতুন যুগ আসছে। অবকাঠামো তৈরি হচ্ছে। এখনই সময় নিজের জায়গা বানানোর। রাস্তা তৈরি হয়ে গেলে তখন জায়গা পাওয়া কঠিন হবে।
সিদ্ধান্তটা তোমার।
©Jhankar Mahbub
26/03/2026
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে
সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।
তাদের আত্মত্যাগের কারণেই আমরা আজ স্বাধীন দেশে
স্বাধীনভাবে স্বপ্ন দেখতে পারি, শিখতে পারি এবং এগিয়ে যেতে পারি।
সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
MS-IT Institute
25/03/2026
২৬ মার্চ থেকে MS IT Institute এ নতুন ব্যাচে ভর্তি শুরু হচ্ছে।
যারা বেসিক কম্পিউটার শিখতে চান, তারা এপ্রিল – জুন ৩ মাসের ব্যাচে ভর্তি হতে পারবেন।
এছাড়া জুলাই – ডিসেম্বর ৬ মাসের সেশনেও ভর্তি চলবে।
আমাদের কোর্সে যা যা শেখানো হয়:
✔ MS Word
✔ MS Excel
✔ MS PowerPoint
✔ Internet & Email
✔ Printing & Office Work
✔ Basic Graphic Design
ভর্তি চলছে – সিট সীমিত।
যোগাযোগ:
01610-567124
MS IT Institute, Araihazar
24/03/2026
একটি ভালো ট্রেনিং সেন্টার কোর্স শেষ করে,
একটি সেরা ট্রেনিং সেন্টার ক্যারিয়ার শুরু করে।
MS IT Institute
Professional Computer Training Center
Dubai Plaza (lift-05), Araihazar.
Mobile: 01610-567124
Admission Going On
04/03/2026
আলহামদুলিল্লাহ
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত জুলাই টু ডিসেম্বর-২০২৫ ৬ মাস মেয়াদী কম্পিউটার কোর্স ও কারিগরি আইসিটি বাংলাদেশ এর অধীনে অক্টোবর টু ডিসেম্বর-২০২৫ ৩ মাস মেয়াদী কম্পিউটার কোর্সের রেজাল্ট প্রকাশিত হয়েছে।
MS-IT Institute এর
মোট পরীক্ষার্থী= ২৪ জন।
এ+ পেয়েছে = ১২ জন
এ গ্রেড পেয়েছে = ৬ জন
ফেল করেছে = ৬ জন
উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের অভিনন্দন♥️