SSGBGovtOnline school

SSGBGovtOnline school Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SSGBGovtOnline school, Education, Amirabad.

23/10/2024

দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির সকল ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, আগামীকাল সকাল ১০ টা থেকে এইচপিভি (জরায়ুমুখের ক্যান্সারের) এর টিকা প্রদান করা হবে।
তাই সকাল ১০টার পূর্বে স্কুলে উপস্থিত থাকতে নির্দেশ ক্রমে অনুরোধ করা যাচ্ছে।
যারা এখনো রেজিষ্ট্রেশন করতে পারনি তারা
আমাকে/হাবিব স্যারকে হোয়াটসঅ্যাপে জন্ম নিবন্ধন এর ছবি তুলে দিতে পারো।

17/03/2024

ব্রেকিং নিউজ!
দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি উচ্চ বিদ্যালয় এর ষষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল ১৮ মার্চ '২৪ খ্রীস্টাব্দ রোজ রবিবার থেকে সরকারি নির্দেশনা মোতাবেক
বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমসহ যাবতীয় কার্যক্রম যথা নিয়মে চলবে।
তাই সকল শিক্ষার্থীদের উপস্থিত থাকতে নির্দেশ দেয়া যাচ্ছে। ............................
প্রধান শিক্ষক ও সচিব
দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি উচ্চ বিদ্যালয়।

ব্রেকিং নিউজ!! তীব্র তাপদাহের কারনে সরকারি প্রজ্ঞাপন মোতাবেক আগামীকাল ০৮/০৬/২০২৩ ইং রোজ: বৃহস্পতিবার দক্ষিণ সাতকানিয়া গো...
07/06/2023

ব্রেকিং নিউজ!!
তীব্র তাপদাহের কারনে সরকারি প্রজ্ঞাপন মোতাবেক আগামীকাল ০৮/০৬/২০২৩ ইং রোজ: বৃহস্পতিবার
দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি উচ্চ এর অর্ধ বার্ষিক/প্রাক নির্বাচনী পরীক্ষা এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ষাণ্মাসিক মূল্যায়নের প্রস্তুতিকালিন সেশন স্থগিত ঘোষণা করা হলো। এই স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।
আগামী রবিবার থেকে রুটিন মোতাবেক পরীক্ষাসহ সকল কার্যক্রম যথানিয়মে চলবে।
বিষয়টি অতীব জরুরী।
শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।

13/12/2022
ঘূর্ণিঝড় চিত্রাং এর প্রভাবে চট্টগ্রামসহ তিন বিভাগে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সিদ্ধান্...
25/10/2022

ঘূর্ণিঝড় চিত্রাং এর প্রভাবে চট্টগ্রামসহ তিন বিভাগে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় সিদ্ধান্ত হয়েছ যে,
১. দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এর সকল শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
২.চলমান আজকের নির্বাচনী পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
৩.আগামীকাল সিডিউল অনুযায়ী পরীক্ষা হবে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
৪.আগামীকাল ষষ্ঠ শ্রেণি বন্ধ থাকবে
(নির্বাচনী পরীক্ষার জন্য)
বিষয়টি অতীব জরুরী। তাই সকলকে শেয়ার করার অনুরোধ রইলো।

'মানসম্মত শিক্ষা' নিশ্চিতকরণে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব শরীফ উল্যাহ'র ব্যক্তিগত উদ্যোগে ২০২২ সালের এসএসসি পরী...
15/08/2022

'মানসম্মত শিক্ষা' নিশ্চিতকরণে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব শরীফ উল্যাহ'র ব্যক্তিগত উদ্যোগে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য আগামী ২০/৮/২০২২ তারিখে অনুষ্ঠিতব্য USET (UNO's Special Evaluation Test) পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য হতে সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত ১০ জনকে (প্রত্যেক স্কুলের ২ জন করে) আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।

পরীক্ষার বিষয়: ইংরেজি ১ম ও ২য় পত্র একসাথে, সর্বমোট ৮০ নাম্বার। সময়:০৩ ঘন্টা। পরীক্ষা শুরু দুপুর ২ টা থেকে।

18/06/2022

30/01/2022

এত দ্বারা দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইউনিক আইডির কার্যক্রম শুরু হচ্ছে।
ইউনিক আইডি ফর্ম পূরণ করার নিয়মাবলিঃ
১.২০২২ সালের ৬ষ্ঠ শ্রেণির অধ্যয়নরত শিক্ষার্থীদের তথ্য পূরণ কার্যক্রম পরবর্তী নির্দেশনা পর্যন্ত সাময়িক ভাবে স্থগিত থাকবে।
২.অন্যান্য সকল শিক্ষার্থীদের তথ্য ২০২১ বিবেচনা করে পূরণ করতে হবে।
৩.চার পৃষ্ঠার ইউনিক আইডির ফর্ম যথাযথ ভাবে পূরণ করে নিম্নলিখিত সংযুক্তি সমেত সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকের নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়া যাচ্ছে।
ক.শিক্ষার্থীদের অনলাইন জন্ম নিবন্ধন এর ফটোকপি
খ.পিতামাতার NID এর ফটোকপি
গ.পাসপোর্ট সাইজের রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড যুক্ত,ছবিতে সামনের দিক থেকে চোখ এবং কান দৃশ্যমান থাকতে হবে।)
ঘ.পিতামাতার জন্ম নিবন্ধন সনদ এর ফটোকপি (যদি থাকে)
ঙ.রক্তের গ্রুপ (যদি থাকে)
চ.জন্ম নিবন্ধন সনদ এর অপর পৃষ্ঠায় অভিভাবকদের মোবাইলের নং,৫ম,৮ম শ্রেণির রোল ও রেজিঃ নং লিখতে হবে।
ছ.৫ম-১০ম শ্রেণি পর্যন্ত ফলাফল বিবরণী (যে গুলো নিজের কাছে আছে)
ফরম জমা দেওয়ার সময়সূচিঃ
১.পরীক্ষার্থী ২০২১সাল ৩১/০১/২২-থেকে ০১/০২/২২
২.পরীক্ষার্থী ২০২২সাল ০২/০২/২২-থেকে ০৩/০২/২২
৩.৯ম শ্রেণি ২১সাল(বর্তমান ১০ম)০৫/০২/২২-থেকে ০৬/০২/২২
৪.৮ম শ্রেণি ২১ সাল(বর্তমান ৯ম)০৭/০২/২২-থেকে ০৮/০২/২২
৫.৭ম শ্রেণি২১সাল(বর্তমান ৮ম)০৯/০২/২২-থেকে ১০/০২/২২
৬.৬ষ্ঠ শ্রেণি ২১সাল(বর্তমান ৭ম) ১২/০২/২২-থেকে ১৩/০২/২২
প্রতিদিন ১০টা-১২টা পর্যন্ত ফরম জমা নেওয়া হবে।
অযথা ফোন করে স্যারদের বিরক্ত না করার অনুরোধ জানাচ্ছি।
বিয়ষটি অতীব জরুরী, তাই সকলকে শেয়ার করার অনুরোধ রইলো।

Address

Amirabad
4398

Telephone

+8801831731437

Website

Alerts

Be the first to know and let us send you an email when SSGBGovtOnline school posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category