Oxford Academy Alamdanga -অক্সফোর্ড একাডেমি

Oxford Academy Alamdanga -অক্সফোর্ড একাডেমি আধুনিক ও ধর্মীয় শিক্ষায় ভবিষ্যতে প্রজন্মকে গড়ে তোলায় আমাদের উদ্দেশ্য। ইনশাআল্লাহ আগামীদিনের জন্য আপনার সন্তান উপযুক্ত ভাবে তৈরি হবে আমাদের আঙ্গিনায়।

আলমডাঙ্গায় বিশ্ব হার্ট দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সম্মেলন কক্ষে " হৃৎস্পন্দনে নয় অবহেলা :এ...
29/09/2025

আলমডাঙ্গায় বিশ্ব হার্ট দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সম্মেলন কক্ষে " হৃৎস্পন্দনে নয় অবহেলা :এখনই হই সচেতন " শীর্ষক সেমিনার আয়োজন করা হয়।

বেসকারি সংস্হা বিএনসিডিএফ ও আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির যৌথ আয়োজনে সভাপতিত্ব করেন ডায়াবেটিক সমিতির সহ সভাপতি গাইনী চিকিৎসক ডা সামিনা আক্তার তন্বী। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনসিডিএফ এর চেয়ারম্যান ও আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা মো আব্দুল্লাহ আল মামুন। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা আদনীন নাহার মৌনালী,ডা আদিল উদ্দিন মোস্তফা আদনান।

মূল প্রবন্ধে ডা মো আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রতি বছর ২৯ শে সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস উদযাপিত হচ্ছে, এবারের প্রতিপাদ্য "Don't Miss a Beat"অর্থাৎ, হৃদয়ের সংকেত যেন আমরা উপেক্ষা না করি, সময়মতো পরীক্ষা ও যত্ন নেই।বিশ্ব হার্ট দিবস এর উদ্দেশ্য হলো হৃদরোগ ও স্ট্রোক নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা তৈরি করা এবং মানুষকে নিজেদের হৃদয়ের যত্ন নিতে উৎসাহিত করা।

বিশেষ অতিথি ডা আদনীন নাহার মৌনালী বলেন আমাদের চিকিৎসক সমাজ সহ সকল সচেতন নাগরিক এর উচিত হৃদরোগ সম্পর্কে মানুষকে সচেতন করা।ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরো বড় পরিসরে আয়োজন করা হলে সাধারণ মানুষ সচেতন হবে।বেঁচে যাবে অনেক প্রান.।

সভাপতির বক্তব্যে ডা সামিনা আক্তার তন্বী বলেন আমাদের নিজেদের সাথে সাথে আমাদের পরিবারে বয়স্ক ব্যক্তিদের বিষয়ে সচেতন হতে হবে।তাদের নিয়মিত পরীক্ষা নিরিক্ষা করা আমাদের দায়িত্ব।

আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক মো শরিফুল ইসলাম এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন সাব এসিস্টেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার মো আহসান হাবিব, বিআরএমপি র আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো জিনারুল ইসলাম, তরুন সমাজকর্মী মো আবির আনাম।এ সময় আরো উপস্থিত ছিলেন দন্ত চিকিৎসক মো সজিব, ফিজিওথেরাপিষ্ট মো আবু সাইদ,ল্যাব টেকনোলিজষ্ট রাহাত রুদ্র, প্রাথমিক স্বাস্থ্য কর্মী মো আবু জাফর, মো সিরাজুল ইসলাম মো জীবন আহমেদ প্রমুখ।

25/07/2025

পোড়া রোগীদের প্রাথমিক চিকিৎসা নিয়ে কথা বলছেন অক্সফোর্ড একাডেমী র সন্মানিত পরিচালক ডা মো আব্দুল্লাহ আল মামুন।

তথ্য গুলো নিজে জানুন ও পরিচিত জনের কাছে পৌঁছে দিন

শিশুদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের স্কুলের প্রতি আর আগ্রহী করে তোলে।অক্সফোর্ড একাডেমীর প্রতিটি শিক্ষক-শিক্ষিকা শিশ...
14/05/2025

শিশুদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের স্কুলের প্রতি আর আগ্রহী করে তোলে।

অক্সফোর্ড একাডেমীর প্রতিটি শিক্ষক-শিক্ষিকা শিশুদের সাথে গড়ে তোলে বন্ধুত্বপূর্ণ ও স্নেহময় সম্পর্ক।

14/05/2025

অক্সফোর্ড একাডেমীতে আছে শিশুদের জন্য উন্মুক্ত খেলাধুলার পরিবেশ।

আমরা বিশ্বাস করি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম।

শিক্ষার্থীদের লেখাপড়ায় গতিশীলতা আনতে অক্সফোর্ড একাডেমীতে নিয়মিত মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।এতে যেমন শিশুদের পড়াশোনার প...
14/05/2025

শিক্ষার্থীদের লেখাপড়ায় গতিশীলতা আনতে অক্সফোর্ড একাডেমীতে নিয়মিত মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে যেমন শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি হয় একই সাথে শিক্ষকগন দূর্বল শিক্ষার্থীদের বাছাই করে তাদের প্রতি অতিরিক্ত নজর দিতে পারছে।

আমাদের যত্নে বেড়ে উঠছে আপনার সন্তান ❤️
14/01/2025

আমাদের যত্নে বেড়ে উঠছে আপনার সন্তান ❤️

ভর্তি  চলছে।আপনার শিশুকে আমাদের কাছে পাঠান। আমাদের দক্ষ শিক্ষক মন্ডলী আপনার সন্তানের যত্ননিতে প্রস্তুত...
15/12/2024

ভর্তি চলছে।আপনার শিশুকে আমাদের কাছে পাঠান। আমাদের দক্ষ শিক্ষক মন্ডলী আপনার সন্তানের যত্ননিতে প্রস্তুত...

ভর্তি কার্যক্রম চলছে..আজই যোগাযোগ করুন....
15/12/2024

ভর্তি কার্যক্রম চলছে..
আজই যোগাযোগ করুন....

Address

আলমডাঙ্গা বাবুপাড়া (বিটিম মাঠের পাশে), আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা
Alamdanga

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oxford Academy Alamdanga -অক্সফোর্ড একাডেমি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share