15/07/2026
🌿 আলহামদুলিল্লাহ! 🌿
মা'হাদুল কুরআন হিফজ একাডেমি-তে এই প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই উপলক্ষে আমাদের প্রিয় শিক্ষার্থীরা যেন ভয় বা সংকোচ নয়, বরং আনন্দ, আত্মবিশ্বাস ও উৎসাহের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে—সে লক্ষ্যেই একাডেমিকে যথাসাধ্য পরিচ্ছন্ন, পরিপাটি ও আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে। আমাদের বিশ্বাস, এই সুন্দর পরিবেশ শিশুদের মনে আনন্দ যোগাবে এবং পরীক্ষার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করবে, ইনশাআল্লাহ।
সকল সম্মানিত অভিভাবকের নিকট আন্তরিক দোয়ার আবেদন—আল্লাহ তাআলা যেন আমাদের শিক্ষার্থীদের ইলমে বরকত দান করেন, পরীক্ষাকে তাদের জন্য সহজ করে দেন।
সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা একান্তভাবে কাম্য।