25/09/2019
মহালক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন হয়েছে। প্রধান শিক্ষক জনাব লাইলী বেগমের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহালক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি জনাব কামাল উদ্দিন আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান জনাব মোঃআবু জাহিদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সহকারি শিক্ষকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা জনাব গোলজার খান, জনাব আফতাবুল কামাল রেকি, জনাব তাহসিন আহমেদ দিপু, জনাব আব্দুল খালিক লালু,জনাব শাহীন রানা প্রমুখ।