জমজম আইডিয়াল একাডেমি zamzam ideal academy

জমজম আইডিয়াল একাডেমি zamzam ideal academy শিক্ষা-দীক্ষা, দক্ষতা, সেবা ও সমৃদ্ধি

12/08/2026

জীবনের সারসংক্ষেপ — ২০টি গুরুত্বপূর্ণ কথা

হযরত শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকী উসমানী সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল: “হযরত! জীবনের সারসংক্ষেপ কী?”
তিনি জীবনের অভিজ্ঞতা থেকে ২০টি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেন:

১. সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করো।

২. চেষ্টা করো, সারা জীবনে তোমার কারণে যেন কোনো মানুষ কোনো অভিযোগ করার সুযোগ না পায়। স্মরণ রেখো, পরহেযগারি/তাকওয়া অত্যন্ত বড় একটি বিষয়।

৩. পরিবার-পরিজনের সঙ্গে কখনো প্রতিযোগিতা করো না। প্রতিযোগিতা মানে হলো ক্ষতি। যদি প্রতিযোগিতা করতেই হয়, তাহলে প্রতিযোগিতা করো—কে বেশি নিজেকে নত করতে পারে।

৪. কাউকে কোনো স্থানে এ কথা বলো না, “আমি অমুক।” আমার সঙ্গে সম্মানের আচরণ করো—এটি অত্যন্ত অনুপযুক্ত কাজ। চেষ্টা করো, দানকারীর হাত হও।

৫. সর্বোত্তম আহার হলো নিজের ঘরের খাবার। তোমার ভাগ্যে যা-ই জুটুক, বাদশাহদের মতো করে তা খাও।

৬. আল্লাহ ছাড়া কারও কাছে আশা রেখো না।

৭. প্রতিটি আগামী দিনে নিজের পরিশ্রম ও প্রচেষ্টা আরও বৃদ্ধি করো।

৮. মালদার ও ধনীদের মজলিস থেকে দূরত্ব বজায় রাখা উপযুক্ত।

৯. প্রতিদিন সকালে সদকা করো, আর সন্ধ্যার সময় ইস্তিগফার করো।

১০. নিজের কথাবার্তায় মিষ্টতা সৃষ্টি করো।

১১. উঁচু আওয়াজে ছোট শিশুর সঙ্গেও কথা বলো না।

১২. যে স্থান থেকে তোমার রিযিক আসছে, সেই স্থানকে অন্তর ও প্রাণ দিয়ে সম্মান করো। কারণ তুমি যত বেশি সম্মান করবে, ইনশাআল্লাহ তোমার রিযিকে তত বেশি বরকত ও বৃদ্ধি হবে।

১৩. চেষ্টা করো, জীবনে সফল মানুষদের সান্নিধ্যে বসো। অন্তত প্রতিদিন বা সপ্তাহে একদিন অবশ্যই জামাআতে অংশগ্রহণ করো।

১৪. প্রত্যেক ফিল্ডের দক্ষ ব্যক্তিকে সম্মান করো এবং তার সঙ্গে আদবের সঙ্গে পেশ হও—সে তোমার চেয়ে ছোট হলেও।

১৫. পিতা-মাতা, শিক্ষক এবং বয়োজ্যেষ্ঠদের সঙ্গে যত বেশি সুন্দর আখলাক ও আচরণ করবে, ততই তোমার রিযিক ও জীবনে বরকত হবে।

১৬. সাধারণ মানুষের সঙ্গেও সম্পর্ক রাখো; তাদের কাছ থেকেও অনেক কিছু শেখার সুযোগ হয়।

১৭. একজন মানুষের অভিযোগ আরেকজনের কাছে করো না। আমাদের প্রিয় নবী করীম ﷺ অভিযোগকারী ও নালিশবাজ ব্যক্তিকে পছন্দ করতেন না।

১৮. প্রতিটি কথা ইতিবাচকভাবে উপস্থাপন করো। এতে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

১৯. বড়দের মজলিসে নিজের জিহ্বাকে নীরব রাখো।

২০. সবশেষে, কঠিন ও সংকটময় সময়ে অন্তর দিয়ে দোয়া করো এবং পূর্ণ মনোযোগের সঙ্গে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ইনশাআল্লাহ এতে অনেক উপকার হবে।

দোয়া

رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا

অর্থ:
“হে আমাদের প্রতিপালক! আপনি আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন এবং আমাদের কাজকর্মে সঠিক পথ ও কল্যাণের ব্যবস্থা করে দিন।”

🌸 অভিনন্দন প্রিয় পরীক্ষার্থীরা! 🌸
10/08/2026

🌸 অভিনন্দন প্রিয় পরীক্ষার্থীরা! 🌸

27/07/2026

আমরা করবো জয়
ইনশাআল্লাহ।

ছোট ছোট হাতে বড় বড় সৃষ্টি:ক্লাসভিত্তিক হাতের কাজ উদযাপন!শিশুদের শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না রেখে তাদের মধ্যকার সুপ্ত প্...
26/07/2026

ছোট ছোট হাতে বড় বড় সৃষ্টি:
ক্লাসভিত্তিক হাতের কাজ উদযাপন!

শিশুদের শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না রেখে তাদের মধ্যকার সুপ্ত প্রতিভা, সৃজনশীলতা এবং নান্দনিক বোধকে জাগিয়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

সম্প্রতি আমাদের কোমলমতি শিক্ষার্থীরা নিজেদের পরম যত্নে ও ভালোবাসায় হরেক রকমের হাতের কাজ (Handicrafts) তৈরি করেছে। তাদের এই অসামান্য সৃষ্টিগুলোকে সামনে রেখে আমরা আয়োজন করেছিলাম এক আনন্দঘন 'ক্লাসভিত্তিক সেলিব্রেশন'! 🎨✂️ ✨

নিজের হাতে একটি জিনিস তৈরি করার পর শিশুদের চোখে-মুখে যে আত্মবিশ্বাসের ঝলক দেখা গেছে, তা সত্যি অতুলনীয়। এই আয়োজন কেবল কোনো প্রদর্শনী ছিল না; এটি ছিল—
ধৈর্য্য, মনোযোগ এবং নতুন কিছু গড়ার আনন্দের এক মিলনমেলা।

💡কেন এই ধরনের উদ্যোগ আমাদের শিশুদের জন্য জরুরি?
সৃজনশীলতার বিকাশ: হাতের কাজ শিশুদের চিন্তাশক্তি ও কল্পনার সীমানা বাড়িয়ে দেয়।
আত্মবিশ্বাস বৃদ্ধি: নিজ হাতে কোনো কাজ সম্পন্ন করার পর শিশুরা নিজেদের ওপর বিশ্বাস রাখতে শেখে।
মনোযোগ ও মানসিক সুস্থতা: শারীরিক ও মানসিকভাবে ব্যস্ত থেকে নতুন কিছু তৈরি করার চর্চা স্ক্রিন আসক্তি কমায় এবং মানসিক মনোযোগ বাড়ায়।
সহযোগিতা ও ভালোবাসা: একসাথে কাজ করার ফলে দলগত মানসিকতা ও পারস্পরিক মেলবন্ধন মজবুত হয়।
শিক্ষার্থীদের এই সুন্দর প্রচেষ্টায় অভিভাবক এবং শিক্ষকদের যে উৎসাহ ও সহযোগিতা ছিল, তা এক কথায় প্রশংসনীয়। আমাদের বিশ্বাস—আজকের এই ছোট্ট কারিগররাই আগামী দিনে নিজেদের মেধা ও মনন দিয়ে সমাজকে সুন্দরভাবে গড়ে তুলবে।

আমাদের এই ছোট্ট সোনামণিদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা ও শুভকামনা! 🌟❤️

আলহামদুলিল্লাহ!সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হলো জমজম আইডিয়াল একাডেমি zamz...
14/07/2026

আলহামদুলিল্লাহ!

সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হলো জমজম আইডিয়াল একাডেমি zamzam ideal academy -এর অর্ধবার্ষিক পরীক্ষা-২০২৬।

আমাদের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, মেধার বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং পরীক্ষার ভীতি দূর করে তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আর এই লক্ষ্য অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আমাদের নিবেদিতপ্রাণ শিক্ষক ও স্টাফবৃন্দ। পাশাপাশি শ্রদ্ধেয় অভিভাবকদের আন্তরিক যত্ন (Take care) এবং জমজম কর্তৃপক্ষের নিখুঁত পর্যবেক্ষণ এই যাত্রাকে আরও গতিশীল করেছে।

আমাদের এই সমন্বিত প্রচেষ্টার একমাত্র লক্ষ্য— উন্নত মনন, আধুনিক যোগ্যতা ও দক্ষতাসম্পন্ন একঝাঁক আদর্শ মানুষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি- আমাদের এই শিক্ষার্থীরাই একদিন সমাজ, দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণে নেতৃত্ব দেবে, ইনশাআল্লাহ।

জমজম আইডিয়াল একাডেমির এই পথচলায় পাশে থাকার জন্য সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবককে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

স্বগতম....................
04/07/2026

স্বগতম....................

02/07/2026

জ্ঞানের বাগানে অগণিত ফুল
শিক্ষার আলো নিয়ে থাকে মশগুল..........

📚 শুভেচ্ছা ও ভালোবাসা:অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৬ 🌟প্রিয় অভিভাবক ও শুভানুধ্যায়ী,আসসালামু আলাইকুম।আগামীকাল থেকে শুরু হচ্ছে জ...
01/07/2026

📚 শুভেচ্ছা ও ভালোবাসা:
অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৬ 🌟
প্রিয় অভিভাবক ও শুভানুধ্যায়ী,
আসসালামু আলাইকুম।

আগামীকাল থেকে শুরু হচ্ছে জমজম আইডিয়াল একাডেমি-এর প্রিয় শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা। পরীক্ষার এই দিনগুলোতে আমাদের ছোট্ট সোনামনিদের জন্য রইল অনেক অনেক দোয়া, শুভকামনা ও উষ্ণ অভ্যর্থনা! ✨
পরীক্ষা মানেই ভয় বা বাড়তি কোনো মানসিক চাপ নয়; বরং এটা তোমাদের মেধা ও সারা বছরের আনন্দের সাথে শেখা পড়ালেখার একটা সুন্দর প্রকাশ।
💡 সম্মানিত অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ:
সোনামনিদের পরীক্ষার আগে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ দিন।
ঘরে একটি শান্ত ও আনন্দঘন পড়ালেখার পরিবেশ বজায় রাখুন।
কোনো রকম মানসিক চাপ না দিয়ে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করুন।
সব সোনামনিদের পরীক্ষা অনেক ভালো হোক, প্রত্যেকে তাদের মেধার সেরা প্রতিফলন ঘটাক—এই প্রত্যাশা করি। মহান আল্লাহ তাআলা আমাদের সকল শিক্ষার্থীর মেধা ও স্মৃতিশক্তি বাড়িয়ে দিন। আমিন। 🤲

— কর্তৃপক্ষ, জমজম আইডিয়াল একাডেমি 🎓

Address

আইসক্রিম ফেক্টরি পয়েন্ট, চিকনাগুল, জৈন্তাপুর
সিলেট

Telephone

+8801718953235

Website

Alerts

Be the first to know and let us send you an email when জমজম আইডিয়াল একাডেমি zamzam ideal academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category