Jononi Ideal Academy

Jononi Ideal Academy একটি মানসম্মত যুগোপযোগী ব্যাতিক্রমধর্মী বিদ্যাপীঠ একটি মানসম্পন্ন ব্যতিক্রমধর্মী জুনিওর হাইস্কুল

12/04/2026

📢 নিয়োগ বিজ্ঞপ্তি

জননী আইডিয়াল একাডেমীতে জরুরিভিত্তিতে ৩ জন জুনিয়র টিচার নিয়োগ দেওয়া হবে।

🔹 শিক্ষাগত যোগ্যতা: অনার্সে অধ্যায়নরত
🔹 অগ্রাধিকার: বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের প্রার্থীরা
🔹 বেতন: আলোচনা সাপেক্ষে
📍 লোকেশন: ৪ নং রোড বাহুবল আ/এ, শাহ পরাণ, সিলেট

📞 মোবাইল: +8801945514309, +8801712857204

আগ্রহী প্রার্থীদেরকে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

আজকের মিউজিক্যাল চেয়ার.................।
26/01/2026

আজকের মিউজিক্যাল চেয়ার.................।

জননী আইডিয়াল একাডেমীর আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কিছু মূহুর্ত.................।
25/01/2026

জননী আইডিয়াল একাডেমীর আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কিছু মূহুর্ত.................।

জননী আইডিয়াল একাডেমীর প্রিয় সোনামণিরা.............।
23/01/2026

জননী আইডিয়াল একাডেমীর প্রিয় সোনামণিরা.............।

উৎসবমুখর পরিবেশে জননী আইডিয়াল একাডেমীর ছাত্র পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হলো।
22/01/2026

উৎসবমুখর পরিবেশে জননী আইডিয়াল একাডেমীর ছাত্র পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হলো।

সিলেট প্রতিনিধি:গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে জননী আইডিয়াল একাডেমীতে ছাত্র পরিষদ নির্বাচন–২০২৬ ....

★★জননী আইডিয়াল একাডেমীতে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ছাত্র পরিষদ নির্বাচন–২০২৬ অনুষ্ঠিত★★নিজস্ব প্রতিবেদক:শিক্ষার্থীদের মধ...
22/01/2026

★★জননী আইডিয়াল একাডেমীতে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ছাত্র পরিষদ নির্বাচন–২০২৬ অনুষ্ঠিত★★

নিজস্ব প্রতিবেদক:
শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণ, গণতান্ত্রিক মূল্যবোধ ও দায়িত্বশীলতা গড়ে তোলার লক্ষ্যে জননী আইডিয়াল একাডেমীতে ছাত্র পরিষদ নির্বাচন–২০২৬ অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ইং তারিখে আয়োজিত এই নির্বাচনে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। ভোটগ্রহণ শেষে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও গণনা সম্পন্ন করে দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে মোট ৯৩টি বৈধ ভোট ও ৫টি অবৈধ ভোট গণনা করা হয়।
চেয়ারম্যান পদে জান্নাতুল ফেরদৌস ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হাদি অভি পেয়েছেন ৩১ ভোট। এছাড়া আদিলা রহমান ১৩ ভোট এবং নাযিয়াত নাবিলা ৮ ভোট লাভ করেন। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
সদস্য পদগুলোতে ফলাফল ছিল উল্লেখযোগ্য। সদস্য-১ পদে তাওহিদ লস্কর ৫২ ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী তাইবা রহমান ৪১ ভোট লাভ করেন। সদস্য-২ পদে যারিয়াত নাবা ৫৫ ভোট পেয়ে বিজয়ী হন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ তালুকদার পান ৩৮ ভোট। সদস্য-৩ পদে হুরায়রা হোসাইন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সন্তোষ প্রকাশ পায়।
সদস্য-৪ পদে নুসরাত জাহান নিশাত সর্বোচ্চ ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। এই পদে তাঁর প্রতিদ্বন্দ্বী রুকাইয়া আলী সাফা পেয়েছেন ২৪ ভোট। সদস্য-৫ পদে পিয়াল বৈদ্য ৬৬ ভোট পেয়ে জয়লাভ করেন, যেখানে ফাহিম আহমদ চৌধুরী পান ২৭ ভোট। সদস্য-৬ পদে তায়্যিবাতুর রহমান ও তানভীর হাসান রিফাত সমান ৩৬ ভোট পেয়ে যৌথভাবে নির্বাচিত হন। এই পদে মরিয়ম সিদ্দিকা চৌধুরী পেয়েছেন ২১ ভোট।
নির্বাচনটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার লক্ষ্যে নির্বাচন কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন অত্র প্রতিষ্ঠানের সহশিক্ষা কার্যক্রমের প্রশিক্ষক (সংযুক্ত) মোঃ রবিউল ইসলাম খান রবিন স্যার। প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষিকা রুজি বেগম ম্যাডাম। সহকারী প্রিজাইটিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষক এমাদুল আম্বিয়া স্যার। পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক রিমা আক্তার ম্যাডাম এবং জুনিয়র শিক্ষক মুশফিকা আক্তার সূচনা ম্যাডাম।
নির্বাচন কার্যক্রম সার্বিকভাবে পর্যবেক্ষণ করেন জননী আইডিয়াল একাডেমীর ব্যবস্থাপনা পরিচালক ও প্রিন্সিপাল জনাব মির্জা হোসেন চৌধুরী স্যার। এছাড়াও একাডেমিক ইনচার্জ সোয়েব আহমেদ হিরণ স্যার এবং কোর্স কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল সাদী স্যার নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন জুনিয়র শিক্ষক বিপ্লবী বিশ্বাস ঝর্ণা ম্যাডাম।
নির্বাচন শেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নবনির্বাচিত ছাত্র পরিষদের সদস্যদের অভিনন্দন জানানো হয়। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন যে, নবগঠিত ছাত্র পরিষদ শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এই নির্বাচন শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চেতনা ও নেতৃত্ব বিকাশে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।

22/01/2026

জননী আইডিয়াল একাডেমীর ছাত্র পরিষদ নির্বাচন-২০২৬ এর ফলাফল

পদের নাম: চেয়ারম্যান
বিজয়ী প্রার্থী: জান্নাতুল ফেরদৌস - প্রাপ্ত ভোট ৪১
নিকটতম প্রতিদ্বন্দ্বী: আব্দুল হাদি অভি - প্রাপ্ত ভোট ৩১
তৃতীয় স্থান: আদিলা রহমান - প্রাপ্ত ভোট ১৩
চতুর্থ স্থান: নাযিয়াত নাবিলা - প্রাপ্ত ভোট ০৮

পদের নাম: সদস্য-১
বিজয়ী প্রার্থী: তাওহিদ লস্কর - প্রাপ্ত ভোট ৫২
নিকটতম প্রতিদ্বন্দ্বী: তাইবা রহমান - প্রাপ্ত ভোট ৪১

পদের নাম: সদস্য-২
বিজয়ী প্রার্থী: যারিয়াত নাবা - প্রাপ্ত ভোট ৫৫
নিকটতম প্রতিদ্বন্দ্বী: আব্দুল্লাহ তালুকদার - প্রাপ্ত ভোট ৩৮

পদের নাম: সদস্য-৩
বিজয়ী প্রার্থী: হুরায়রা হোসাইন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)

পদের নাম: সদস্য-৪
বিজয়ী প্রার্থী: নুসরাত জাহান নিশাত - প্রাপ্ত ভোট ৬৯
নিকটতম প্রতিদ্বন্দ্বী: রুকাইয়া আলী সাফা - প্রাপ্ত ভোট ২৪

পদের নাম: সদস্য-৫
বিজয়ী প্রার্থী: পিয়াল বৈদ্য - প্রাপ্ত ভোট ৬৬
নিকটতম প্রতিদ্বন্দ্বী: ফাহিম আহমদ চৌঃ - প্রাপ্ত ভোট ২৭

পদের নাম: সদস্য-৬
বিজয়ী প্রার্থী: (যৌথভাবে)
১/ তায়্যিবাতুর রহমান - প্রাপ্ত ভোট ৩৬
২/ তানভীর হাসান রিফাত - প্রাপ্ত ভোট ৩৬
নিকটতম প্রতিদ্বন্দ্বী: মরিয়ম সিদ্দিকা চৌঃ - প্রাপ্ত ভোট ২১

মোট বৈধ ভোট- ৯৩ এবং অবৈধ ভোট ৫।

জননী আইডিয়াল একাডেমীর ছাত্র পরিষদ নির্বাচন-২০২৬  শেষ মূহুর্তের ভোট.....................।
22/01/2026

জননী আইডিয়াল একাডেমীর ছাত্র পরিষদ নির্বাচন-২০২৬ শেষ মূহুর্তের ভোট.....................।

জননী আইডিয়াল একাডেমীর ছাত্র পরিষদ নির্বাচন-২০২৬ এর ভোটকেন্দ্রের কিছু মূহুর্ত.....................।
22/01/2026

জননী আইডিয়াল একাডেমীর ছাত্র পরিষদ নির্বাচন-২০২৬ এর ভোটকেন্দ্রের কিছু মূহুর্ত.....................।

জননী আইডিয়াল একাডেমীর ছাত্র পরিষদ নির্বাচন-২০২৬ এর ভোটাদের লাইন.....................।
22/01/2026

জননী আইডিয়াল একাডেমীর ছাত্র পরিষদ নির্বাচন-২০২৬ এর ভোটাদের লাইন.....................।

Address

ঠিকানাঃ বাহুবল আ/এ, রোড নং-৪, বাসা নং/২ খাদিমনগর, শাহপরান
সিলেট।
3100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Jononi Ideal Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category